ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

চুরির অপবাদ ও মা-বাবাকে অপমান, যে কাণ্ড ঘটালেন যুবক

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ০৯:৪৪ পিএম
স্বজনদের আহাজারি। ছবি: আরটিভি

সুনামগঞ্জে পানি তোলার মোটর চুরির অপবাদ ও মা-বাবাকে অপমান করার ঘটনায় এমরান হোসেন (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বেড়াজালী গ্রাম থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত এমরান বেড়াজালী গ্রামের আবদুল হাসিমের ছেলে।

পুলিশ জানায়, নিজের বসতঘরের বারান্দার বাঁশের আড়ার সঙ্গে রশিতে ঝুলছিল এমরানের মরদেহ। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়।

এমরান হোসেনের ছোট ভাই তুহিন হোসেন জানান, তারা দুই ভাই, এক বোন। বোনের বিয়ে হয়েছে। দুই ভাই রাজমিস্ত্রির কাজ করেন। ১৫ দিন আগে এলাকার বেড়াজালী বাজার থেকে স্থানীয় চান মিয়ার একটি পানি তোলার মোটর ও কিছু ইলেকট্রিক তার চুরি হয়। এরপর পর বিষয়টি চান মিয়ার ছেলে আবুল ফজল তাদের জানায়। পরে আবুল ফজল মোটর চুরি অভিযোগ তোলেন এমরান হোসেন ও একই গ্রামের আরেক যুবক নিলু মিয়ার বিরুদ্ধে। এ নিয়ে শুক্রবার (২৮ আগস্ট) রাতে বেড়াজালী বাজারে স্থানীয় গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত আলীর অফিসের সালিশ বিচার হয়।

এমরান হোসেনের বাবা আব্দুল হাসিমের অভিযোগ করে বলেন, চেয়ারম্যানের অফিসে সালিশে যাদের সাক্ষী মানা হয়েছিল তারা বলেছে চুরি বিষয়ে কোনো কিছু জানেন না। কিন্তু চেয়ারম্যান ও চান মিয়া মিলে আমার ছেলের বিরুদ্ধে চুরি দায় চাপিয়ে দেন। এ সময় আমার স্ত্রী সাহার বেগম কথা বলতে চাইলে চেয়ারম্যান আমাদের হুমকি-ধমকি দেন এবং মারধর করার চেষ্টা করেন। পরে সালিশে বলা হয় আগামী সোমবারের মধ্যে চুরি যাওয়া মোটর ফেরত দিতে হবে। না হলে চুরির অভিযোগে তাদেরকে পুলিশে দেওয়া হবে। এমরান সালিশে নিজের এবং মা-বাবার অপমান সইতে পারেনি। রাতে পরিবারের সবাই থেকে অনেক বুঝিয়েছেন। এরপর সবাই ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে দেখেন ঘরের বারান্দায় রশিতে তার মরদেহ ঝুলছে।

আব্দুল হাসিম আরও বলেন, এমরান আমার সোনার ছেলে ছিল। কাজকাম করে খায়। কেউ তাকে কোনোদিন অন্যায় কাজে পায়নি। তার বিরুদ্ধে মিথ্যা চুরির অপবাদ তোলা হয়েছে। চেয়ারম্যান সালিশে আমাদের সবাইকে খুব অপমান করছে। এর লাগিই ছেলেটা মরছে। আমি উপযুক্ত বিচার চাই।

আরও পড়ুন

অভিযোগের বিষয়ে গৌরারং ইউপি চেয়ারম্যান মো. শওকত আলী জানান, সালিশে এমরান কিংবা তার পরিবারের কাউকে তিনি হুমকি-ধমকি দেননি। তাদের আত্মীয়দের মধ্যে টাকা-পয়সার লেনদেন নিয়ে পারিবারিক ঝামেলা আছে। এমরান প্রচুর ঋণগ্রস্ত। আগামী সোমবারে তাদের পরিবারের ওই ঝামেলা নিয়ে বসার কথা ছিল। বলা হয়েছিল, যদি এর মধ্যে মোটর পাওয়া যায়, সেদিন যেন নিয়ে আসা হয়। এর বেশি কিছু বলা হয়নি।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, গৌরারং ইউনিয়নের বেড়াজালী গ্রাম থেকে এমরান হোসেন নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, চুরির অপবাদ ও মা-বাবাকে অপমান করার ঘটনায় এমরান হোসেন আত্মহনন করেছে। তার পরিবার থেকে অভিযোগ করবেন বলে জানানো হয়েছে। অভিযোগ পাওয়ার পর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করে এক ব্যক্তিকে কারাভোগে বাধ্য করার দায়ে লিপি আক্তার (৩৯) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল কবির রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত লিপি আক্তার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি জেলার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা। আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে একই গ্রামের কামাল উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন লিপি আক্তার। মামলায় নিজেকে আট মাসের অন্তঃসত্ত্বা দাবি করলে পুলিশ কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে প্রায় দুই মাস কারাগারে থাকতে হয় তাকে। লিপি আক্তারের সন্তান জন্মের পর শিশুটির পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে কামাল উদ্দিনকে শিশুটির জৈবিক পিতা হিসেবে শনাক্ত করা হয়নি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে আদালত ধর্ষণের অভিযোগ থেকে কামাল উদ্দিনকে খালাস দেন। এরপর মিথ্যা অভিযোগে মামলা করে তাকে কারাভোগে বাধ্য করার প্রতিকার চেয়ে ২০২০ সালে লিপি আক্তারের বিরুদ্ধে পাল্টা মামলা করেন কামাল উদ্দিন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত লিপি আক্তারকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন। আরটিভি/এসকে
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষককে কলম দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক ছাত্র। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় সেলাই দিতে হয়।
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
আরও পড়ুন
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
চার্চের ঘণ্টা চুরির ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৪
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
সোনা চুরির অপবাদে ভেঙেছিল সংসার, ১২ বছর পর সামনে এলো চরম সত্য