ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হাতিয়ার নিম্নাঞ্চল 

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ১২:৪৬ পিএম
ছবি: সংগৃহীত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় গত কয়েকদিনের টানা বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারের পানি প্রবেশ করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে উপকূলীয় এলাকার মানুষের জনজীবন। চাষাবাদে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

স্থানীয়রা জানান, টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের পানিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের ক্ষেত, মাছের ঘের ও কাঁচা বাড়ি-ঘরের। এতে কর্মহীন হয়ে পড়েছেন এখানকার নিম্ন আয়ের মানুষ। চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষরা। জোয়ারে হাতিয়ার ৭ টি ইউনিয়নের অধিকাংশ এলাকা ডুবে যায়। বিশেষ করে তমরদ্দি, সুখচর, জাহাজমারা ও নলচিরা এলাকায় জোয়ারের পানিতে নিমজ্জিত হয়েছে বসতঘর, রান্নাঘর, আঙিনা, রাস্তাঘাট ও মাছের ঘের।

আরও পড়ুন

নিঝুম দ্বীপের বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়েছে। উপজেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দমারচর, ঢালচর, চরগাসিয়া, নলের চর, বয়ার চর, চর আতাউর ও মৌলভীর চর। এই চরাঞ্চলগুলোতেও ঢুকে পড়েছে জোয়ারের পানি। হাতিয়ার চরকিং ইউনিয়নের বাসিন্দা সানা উল্যাহ গণমাধ্যমকে বলেন, একদিকে জোয়ারের পানি, অন্যদিকে ভারি বর্ষণে হাতিয়ার অধিকাংশ এলাকা পানির নিচে। নিম্ন আয়ের মানুষ বেকায়দায় পড়েছে। অনেকের রান্নাঘরে পানি উঠায় গত দুই দিন হাঁড়িতে পাতিল উঠেনি।

জেলা আবহাওয়া অফিস জানায়, আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নোয়াখালীর হাতিয়ায় ১১০ মিলিমিটার পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল গণমাধ্যমকে জানান, হাতিয়ার কিছু এলাকায় নিম্নাঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। আবার কিছু এলাকায় ভারী বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় আমাদের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। যে সকল বেড়িবাঁধগুলো দুর্বল সে সব বেড়িবাঁধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
দেশকে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে চাইলে এদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোন প্রকার হেলা ফেলাকরা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
নাটোরের নলডাঙ্গায় এক নারীকে যৌন হয়রানি, শ্লীলতাহানি এবং হুমকি-ধামকি দেওয়ার অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়।
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ‘যুক্তির আলোয় ডিজিটাল প্রগতি গড়ব মোরা, আগামীর সংহতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন
রাজবাড়ীর বালিয়াকান্দীতে নিজের মেয়েকে ধর্ষণের দায়ে নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের বিচারক শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন
পরকীয়া প্রেমের জেরে ভাবি-ভাতিজাকে হত্যা, দেবরের ১০ বছরের কারাদণ্ড
মানিকগঞ্জের সাটুরিয়ায় পরকীয়া প্রেমের জেরে ভাবি ও ভাতিজাকে হত্যার দায়ে দেবর সোলাইমান হোসেনকে (৩৪) ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
পরকীয়া প্রেমের জেরে ভাবি-ভাতিজাকে হত্যা, দেবরের ১০ বছরের কারাদণ্ড
আরও পড়ুন
আড়াই কেজির বেশি ওজনের রুপালি ইলিশ বিক্রি হলো ১০ হাজার ৪৫০ টাকায়
এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ
২৪ ঘণ্টার মধ্যে যেসব নদী-সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা
যুবদল নেতাকে ‘গায়েবি চুরি’ মামলায় ফাঁসানোর অভিযোগ