ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বিএনপি কথায় নয় কাজে বিশ্বাস করে: পানিসম্পদ প্রতিমন্ত্রী 

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০৭:৪৪ পিএম
পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সাংসদ ফরহাদ হোসেন। ছবি: আরটিভি

পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সাংসদ ফরহাদ হোসেন তিস্তা মহাপরিকল্পনা বিষয়ে মন্তব্য করতে গিয়ে জামাত জোটের উদ্দেশ্যে বলেছেন এই বাংলাদেশে আর স্ট্যান্ডবাজীর রাজনীতি চলবেনা কারন বিএনপি কথায় নয় কাজে বিশ্বাস করে।

শুক্রবার (১০ জুলাই ) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দোসীমানা এলাকায় পঞ্চগড় গেট নির্মান কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি ।

প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতি বাজেট ঘোষনা হয়েছে কিন্তু কোন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়েনি। তিস্তা মহাপরিকল্পনা বিএনপি সরকার প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাস্তবায়ন হবে। অচিরেই মহাপরিকল্পনার কাজ শুরু হবে। কারন সরকার গঠনের আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে তিস্তা মহাপরিকল্পনার জন্য আন্দোলনে যোগ দিয়েছিল সরকারে এসে প্রধানমন্ত্রী যখন ঘোষনা দিলেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে ঠিক তখন ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে জামাত জোট।

আরও পড়ুন

ফরহাদ হোসেন বলেন, বিভিন্ন জায়গায় তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কর্মসূচি দিচ্ছেন কিন্ত যখন বিএনপি তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আন্দোলন করেছিল তখন তাদের অস্তিত্বই ছিলনা।

তিনি আরও বলেন, রাজধানী ঢাকার সাথে প্রত্যেক জেলার রেল যোগাযোগ স্থাপনের পরিকল্পনা করছে সরকার।

এ সময় প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহি কর্মকর্তা অঞ্জন সরকার , দেবীগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা ইন্দ্রজীত সাহাসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

উল্লেখ্য, ৩০ লাখ টাকা ব্যয়ে পঞ্চগড় জেলা পরিষদের উদ্যোগে পঞ্চগড়ের প্রবেশমুখে একটি দৃষ্টিনন্দন জেলা গেট নির্মাণ করা হচ্ছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এক ব্ল্যাক কার্প ১৭৫০০ টাকায় বিক্রি
ভোলার সদর উপজেলার মেঘনা নদীতে ২৪ কেজি ওজনের একটি ব্ল্যাক কার্প ধরা পড়েছে। পরে নিলামে মাছটি ১৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়। 
এক ব্ল্যাক কার্প ১৭৫০০ টাকায় বিক্রি
শনিবার টানা সাত ঘণ্টা বিদ্যুৎ যেসব এলাকায়
বগুড়ার কাহালু উপজেলায় বৈদ্যুতিক লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (২৬ সেপ্টেম্বর) টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার টানা সাত ঘণ্টা বিদ্যুৎ যেসব এলাকায়
অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তার পরিবর্তন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) পরিবর্তন করা হয়েছে।
অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তার পরিবর্তন
নামাজ পড়া অবস্থায় মুসল্লিকে ছুরিকাঘাত, বাঁচাতে আসা বাবাও আহত
সুনামগঞ্জের শান্তিগঞ্জে জুমার নামাজের সময় সেজদারত অবস্থায় নাহিদ ইসলাম (২৪) নামের এক যুবককে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে তার বাবা সাইফুর রহমানও (৫৫) আহত হয়েছেন।  শুক্রবার (২৫ সেপ্টেম্বর) শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও পশ্চিমপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। আহত নাহিদ ও তার বাবা সাইফুর রহমান বীরগাঁও পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। নাহিদের ভাই আবু বক্কর সিদ্দিক হিরু অভিযোগ করেন, মসজিদে নামাজরত অবস্থায় নাহিদ ও তার বাবা সাইফুর রহমানের ওপর হামলা চালানো হয়। এ সময় জুবায়ের মেম্বার দাঁড়িয়ে থেকে হামলা করান বলে তিনি অভিযোগ করেন। হামলায় রেজাউল, আফজল, জুনেল, সেবির, সুবাদসহ আরও ৭-৮ জন ছিলেন বলেও দাবি করেন তিনি। তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নাহিদ ও স্থানীয় ইউপি সদস্য জুবায়েরের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। বীরগাঁও গ্রামের স্থানীয় বাসিন্দা হোসাইন বলেন, পূর্ববিরোধের জেরেই হামলার ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। তার ভাষ্য, প্রথমে নাহিদের ওপর হামলা হয়। পরে ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তার বাবা সাইফুর রহমানও আহত হন। পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুজেল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য জুবায়ের ও নাহিদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। ওই বিরোধের ঘটনায় নাহিদ প্রায় দেড় থেকে দুই মাস কারাভোগ করে সম্প্রতি বের হয়েছেন। রুজেল আহমেদ বলেন, আজ নাহিদ জুমার নামাজ পড়তে বীরগাঁও পশ্চিমপাড়া জামে মসজিদে যান। সেখানে সেজদারত অবস্থায় তাকে ছুরিকাঘাত করা হয়। এ সময় তার বাবা সাইফুর রহমানও আহত হন। এ বিষয়ে অভিযুক্ত পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য জুবায়ের আহমেদ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, আমি ওই সময় ঘটনাস্থলে ছিলাম না। ইঞ্জিনিয়ারকে সঙ্গে নিয়ে একটা ব্রিজ পরিদর্শনে ছিলাম। বেশ কিছুদিন আগে এই নাহিদ একজনকে গুরতর আঘাত করেছে। এরপরেও সে বুক ফুলিয়ে রাস্তায় চলাফেরা করে এসব সহ্য হয়নি বলে এই হামলা হয়েছে বলে খবর পেয়েছি। এ বিষয়ে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা জানান, পূর্বের বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে। যারা আহত হয়েছেন তাদের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনও কোনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যাবস্থা গ্রহণ করা হবে। আরটিভি/এসআর
নামাজ পড়া অবস্থায় মুসল্লিকে ছুরিকাঘাত, বাঁচাতে আসা বাবাও আহত
সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩
সাতক্ষীরার কলারোয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ বিভিন্ন মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩
আরও পড়ুন
সীমান্তবর্তী যুবকদের স্বাবলম্বী করতে বিজিবির প্রশিক্ষণ
সীমান্তের যুবকদের মাসব্যাপী প্রশিক্ষণ দিল বিজিবি
অপহরণের পর ধর্ষণ, আর সইতে পারলো না স্কুলছাত্রী
মন্ত্রীর সামনেই তর্কে জড়ালেন দলীয় নেতাকর্মীরা