চট্টগ্রামে ঝোপের ভেতর মিলল ব্রাজিলের পিস্তল

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

শনিবার, ১১ জুলাই ২০২৬ , ০১:০৯ পিএম


চট্টগ্রামে ঝোপের ভেতর মিলল ব্রাজিলের পিস্তল
ছবি: আরটিভি

চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নে একটি ঝোপের ভেতর থেকে ব্রাজিলে তৈরি একটি ৯ মিলিমিটার পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ জুলাই) রাত পৌনে ১টার দিকে ৩ নম্বর ওয়ার্ডের সৈন্যারটেক পুল এলাকার চার রাস্তার মোড়সংলগ্ন একটি ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়।

অস্ত্রটির হাতল প্লাস্টিকের এবং মূল কাঠামো লোহার তৈরি। এক পাশে ‘টরাস’ এবং অন্য পাশে ‘ব্রাজিলে তৈরি’ খোদাই করা রয়েছে।

আরও পড়ুন

এটি ব্রাজিলের টরাস কোম্পানির তৈরি ৯ মিলিমিটার ক্যালিবারের একটি আধা-স্বয়ংক্রিয় পিস্তল বলে ধারণা করা হচ্ছে। অস্ত্রটি আগে থানা থেকে লুট হওয়া অস্ত্রের একটি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও বিষয়টি নিশ্চিত হতে তদন্ত ও কারিগরি পরীক্ষা-নিরীক্ষা চলছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়েছে। এটি কীভাবে সেখানে এলো, কারা ফেলে গেছে এবং এর সঙ্গে কোনো অপরাধচক্র জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission