ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পত্তি নিয়ে বিরোধ: বাবার লাশ দাফনে সন্তানদের বাধা, দিনভর পড়ে রইল মরদেহ

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পিএম
ছবি : সংগৃহীত

কুমিল্লার মনোহরগঞ্জে সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে বাবার মরদেহ দাফনে বাধা দিয়েছেন তার এক ছেলে ও ছয় মেয়ে। সম্পত্তির ন্যায্য হিস্যা বুঝে না পাওয়া পর্যন্ত বাবার মরদেহ দাফন করতে দেবেন না বলে জানান তারা। এ নিয়ে দিনভর দেনদরবারের পর বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জানাজা শেষে মরদেহ দাফন করা হয়।

হৃদয়বিদারক এ ঘটনা ঘটেছে মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে। মৃত ব্যক্তির নাম আব্দুর রব। ৯৫ বছর বয়সী আব্দুর রব মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে নোয়াখালীর একটি হাসপাতালে মারা যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রবের ১০ সন্তানের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। তার মেজো ছেলে সালাউদ্দিন ও সেজো ছেলে আলাউদ্দিন বাবার জীবদ্দশায় কৌশলে তার সব সম্পত্তি নিজেদের নামে লিখে নিয়েছেন বলে অভিযোগ করেন অন্য সন্তানেরা। এ নিয়ে ভাইবোনদের মধ্যে দূরত্ব ও ক্ষোভ তৈরি হয়। সেই বিরোধের জেরেই বাবার জানাজা ও দাফন আটকে দেন সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ করা সন্তানেরা।

স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার (২১ অক্টোবর) সকালে জানাজার প্রস্তুতি নেওয়া হলে ছোট ছেলে সাইদুর রহমান ও ছয় মেয়ে দাফনে বাধা দেন। এরপর বিরোধ মেটাতে স্থানীয়ভাবে কয়েক দফা সালিস-বৈঠক হয়। তবে সমঝোতা না হওয়ায় বিষয়টি সন্ধ্যা পর্যন্ত গড়ায়। দিনভর আলোচনার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আব্দুর রবের মরদেহ দাফন করা হয়।

স্থানীয় মসজিদের সভাপতি মো. সামছুল হক বলেন, পরিবার ও সমাজের কাউকে না জানিয়ে দুই ভাই আলাউদ্দিন ও সালাউদ্দিন গোপনে বাবার কাছ থেকে সব সম্পত্তি রেজিস্ট্রি করে নেন বলে অভিযোগ রয়েছে। প্রায় ছয় মাস আগে ছোট ছেলে সাইদুর রহমান বাড়িতে বিদ্যুতের মিটার নামাতে গিয়ে খতিয়ান ও দাগ নম্বরের প্রয়োজন হলে বিষয়টি জানাজানি হয়। এরপর ভাইবোনদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এ নিয়ে স্থানীয়ভাবে কয়েকবার বসার উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্ত দুই ভাই সেখানে উপস্থিত হননি।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমদ বলেন, বুধবার সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ শ্রীধরপুর গ্রামে মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নেতৃবৃন্দ ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করা হয়। সবার সম্মতিতে সন্ধ্যা সাড়ে ৬টায় জানাজা শেষে মরদেহ দাফন করা হয়।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টেকনাফে সেই আহত হাতির শরীরে ৮ গুলির ক্ষত
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শীলখালী রেঞ্জের গভীর বনাঞ্চলে উদ্ধার হওয়া আহত হাতিটির শরীরে আটটি গুলির ক্ষত পাওয়া গেছে। ক্ষতস্থান থেকে গুলির খোসাও উদ্ধার করা হয়েছে। 
টেকনাফে সেই আহত হাতির শরীরে ৮ গুলির ক্ষত
শামীম ওসমানের ফাঁসির দাবিতে বাড়ির সামনে স্থানীয়দের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম ওসমানের পরিত্যক্ত বাড়ির ফটকের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয় জনগণ। এ সময় তার কুশপুত্তলিকা দাহ করা হয়।
শামীম ওসমানের ফাঁসির দাবিতে বাড়ির সামনে স্থানীয়দের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ
কুবির শিক্ষার্থীবাহী বাসে জ্বলন্ত টায়ার নিক্ষেপ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীবাহী একটি বাস লক্ষ্য করে আগুনসহ টায়ার নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বাসে থাকা শিক্ষার্থীরা। তবে বাসটির সামনের অংশসহ কয়েকটি জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে।
কুবির শিক্ষার্থীবাহী বাসে জ্বলন্ত টায়ার নিক্ষেপ
প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর ঘিরে উত্তরাঞ্চলে উৎসবের আবহ
দীর্ঘ ২২ বছর পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে বরণ করে নিতে লালমনিরহাটের পাশাপাশি পাশের জেলা কুড়িগ্রামসহ উত্তরের বিভিন্ন এলাকায় বইছে উৎসবের আমেজ। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। লালমনিরহাট কালেক্টরেট মাঠে চলছে বিশাল প্যান্ডেল নির্মাণসহ শেষ মুহূর্তের প্রস্তুতি।
প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর ঘিরে উত্তরাঞ্চলে উৎসবের আবহ
কালিয়াকৈরের ওসিকে হত্যার হুমকি নিষিদ্ধ যুবলীগ নেতার, কল রেকর্ড ভাইরাল
গাজীপুরের কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ গাজীপুর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সোহাগের বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
কালিয়াকৈরের ওসিকে হত্যার হুমকি নিষিদ্ধ যুবলীগ নেতার, কল রেকর্ড ভাইরাল
আরও পড়ুন
নওগাঁয় নবজাতক চুরির ঘটনা তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য
অপমানের ভাইরাল ভিডিও ঘিরে ৮ লাখ ডলার উপহার পেলেন চার সন্তানের বাবা! 
তিন সন্তান হত্যার মামলায় ফের বিচারের মুখে লিন্ডসে ক্ল্যান্সি
চালক-যাত্রীদের সহায়তায় বাসেই নারীর সন্তান প্রসব