ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

সাজেক ইস্যুতে যা বললেন পার্বত্য প্রতিমন্ত্রী

রাঙ্গামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পিএম
ছবি: আরটিভি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, সাজেকের যে সমস্যা হয়েছে তা ইতোমধ্যে সমাধান হয়েছে।

তিনি বলেন, সব সমস্যা রাতারাতি সমাধান সম্ভব না। কিছু আছে প্রশাসনিক সমস্যা, তা চাইলেই সমাধান করা যাচ্ছে। কিছু আছে রাজনৈতিক সমস্যা, তা সমাধানে আলোচনা চলছে। আশা করছি সমাধান হবে।

শনিবার (১৭ অক্টোবর) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলায় উন্নয়ন ও আইনশৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, রাঙ্গামাটির প্রতিটি পূজামণ্ডপে খুব উৎসব মুখর ও নিরাপত্তার মধ্য দিয়ে পূজা সম্পন্ন হবে। তবে কোথাও কোনো সমস্যা হলে তাতে কেউ যাতে গুজবে কান না দেয়। প্রশাসন সব বিষয়ে প্রস্তুত আছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার, জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মো. আব্দুর রকিব প্রমুখ।

সভায় জেলার সামগ্রিক উন্নয়ন কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী মঠ-মন্দিরগুলোতে আর্থিক সহায়তা প্রদান নিয়ে আলোচনা করা হয়।

জেলায় উন্নয়ন ও আইনশৃঙ্খলা সভা শেষে জেলা পরিষদ সম্মেলন কক্ষে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব উপলক্ষে ৪৭টি মন্দিরে সহায়তা হিসেবে চেক প্রদান করা হয়।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নারীকে নিয়ে নিজের রিসোর্টে এনসিপি নেতা, অতঃপর...
বান্দরবানে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা শৈক্যচিং মার্মাকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। 
নারীকে নিয়ে নিজের রিসোর্টে এনসিপি নেতা, অতঃপর...
কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার পাঁচজন যাত্রী নিহত হয়েছেন।
কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত
পূজা মণ্ডপে কুড়াল হাতে ‘ঘুরঘুর’, এরপর যা ঘটল
নওগাঁয় চলমান দুর্গাপূজার একটি মণ্ডপে প্রবেশ করে কুড়াল দিয়ে গণেশ প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।
পূজা মণ্ডপে কুড়াল হাতে ‘ঘুরঘুর’, এরপর যা ঘটল
‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’
কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ বাঁচাতে দোতলা থেকে পাশের নালায় লাফ দেন এক ব্যক্তি ও তার স্ত্রী।
‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’
প্রাণ বাঁচাতে রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা
কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে দশজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
প্রাণ বাঁচাতে রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা
আরও পড়ুন
নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান সংস্কৃতি প্রতিমন্ত্রীর
নদী-খাল দখল বন্ধে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’
সাংবাদিকদের নিয়ে বড় সিদ্ধান্ত ক্রীড়া প্রতিমন্ত্রীর