ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

২১ স্লুইস গেট সচল হলে জলাবদ্ধতা অনেকটাই কমবে: প্রতিমন্ত্রী ফরহাদ

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০২:৪২ পিএম
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ : ছবি সংগৃহীত

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা প্রকল্পের আওতায় নির্মিত ২১টি স্লুইস গেট পুরোপুরি সচল হলে জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ে নগরের জলাবদ্ধতা নিরসনে পানি উন্নয়ন বোর্ডের চলমান প্রকল্পের আওতায় নির্মাণাধীন ২১টি স্লুইস গেটের অগ্রগতি এবং প্রকল্পটি চট্টগ্রাম সিটি করপোরেশনের কাছে হস্তান্তর বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

সভায় জানানো হয়, ১ হাজার ৬২০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পটির প্রায় ৯৫ শতাংশ কাজ শেষ হয়েছে। অবশিষ্ট কাজ দ্রুত শেষ করে প্রকল্পটি চট্টগ্রাম সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে স্লুইস গেটগুলোর রক্ষণাবেক্ষণ নিয়ে সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা বিভিন্ন মতামত তুলে ধরেন।

প্রকল্প পরিচালক জানান, বর্ষা মৌসুমে জোয়ারের পানি নিয়ন্ত্রণ এবং বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনে এসব স্লুইস গেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে নগরের বন্যা নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন সম্ভব হবে।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, নদ-নদীর নাব্যতা ফিরিয়ে আনতে সরকার শিগগির প্রয়োজনীয় কার্যক্রম শুরু করবে। সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে মন্ত্রণালয়, অধিদপ্তর এবং দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলেও তিনি জানান।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন।
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
আরও পড়ুন
বৃষ্টি হলেই তলিয়ে যায় স্কুলের মাঠ, কমেছে শিক্ষার্থী
তিন মাসেও কমেনি পানি, জীবন যেখানে ‘জলজ প্রাণীর মতো’
জলাবদ্ধতা নিয়ন্ত্রণে নিয়মিত খাল খনন ও রক্ষণাবেক্ষণ জরুরি: বাণিজ্যমন্ত্রী
সোনারগাঁয় জলাবদ্ধতা থেকে মুক্তির দাবিতে মানববন্ধন