ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

বৃষ্টি হলেই তলিয়ে যায় স্কুলের মাঠ, কমেছে শিক্ষার্থী

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ১২:৪০ পিএম
ছবি: আরটিভি

সামান্য বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায় বিদ্যালয়ের খেলার মাঠ। বর্ষা মৌসুম শেষেও টানা কয়েক মাস মাঠজুড়ে জমে থাকে পানি। বছরের প্রায় ছয় মাস মাঠ পানির নিচে থাকায় খেলাধুলা ও শরীরচর্চার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। একই সঙ্গে বিদ্যালয়ে যাতায়াত ও স্বাভাবিক কার্যক্রমেও ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।

এমন চিত্র দেখা গেছে ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের ১২৫ নম্বর চন্দ্রপাড়া সর্দার ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের মোট জমির পরিমাণ ৩৩ শতাংশ। এর মধ্যে প্রায় ২০ শতাংশ জমি মাটি বা বালু দিয়ে ভরাট করা প্রয়োজন। মাঠটি নিচু হওয়ায় সামান্য বৃষ্টিতেই বিভিন্ন অংশে পানি জমে যায়। বর্ষা মৌসুমে এবং মৌসুম শেষ হওয়ার পরও দীর্ঘদিন পানি আটকে থাকায় মাঠটি কার্যত ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। এতে শিক্ষার্থীদের খেলাধুলা ও শরীরচর্চার সুযোগ ব্যাহত হওয়ার পাশাপাশি বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমেও বিঘ্ন ঘটছে।

দীর্ঘ সময় পানি জমে থাকায় মাঠে মশার উপদ্রবও বাড়ছে। এতে শিক্ষার্থীদের বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতেও ভোগান্তি পোহাতে হচ্ছে। দীর্ঘদিন ধরে এ সমস্যা চলতে থাকায় বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যাতেও এর প্রভাব পড়েছে। একসময় বিদ্যালয়টিতে প্রায় ১৮০ জন শিক্ষার্থী থাকলেও বর্তমানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১১৫ জনে।

বিদ্যালয়ের মাঠের জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত স্থায়ী কোনো সমাধান হয়নি। বিদ্যালয়ের পক্ষ থেকে মাঠটি মাটি দিয়ে ভরাট করে উঁচু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। এতে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপদ চলাচল, খেলাধুলা ও স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের পরিবেশ ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তাহিদা বেগম বলেন, মাঠটি নিচু হওয়ায় হালকা বৃষ্টিতেই পানি জমে যায়। বর্ষা মৌসুমে দীর্ঘ সময় মাঠ পানির নিচে থাকে। এতে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা-যাওয়া, খেলাধুলা ও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। মাঠটি মাটি দিয়ে ভরাট করা হলে শিক্ষার্থীদের জন্য অনেক উপকার হবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মামুনুর রহমান বলেন, এ বিষয়ে উপজেলা প্রশাসন তাকে আশ্বস্ত করেছে। শিগগিরই বিদ্যালয়ের মাঠটি মাটি দিয়ে ভরাট করে দেওয়ার ব্যবস্থা করা হবে।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন বলেন, জলাবদ্ধতার কারণে বিদ্যালয়টির শিক্ষার্থীদের চলাচলে সমস্যা হচ্ছে— বিষয়টি আমি অবগত আছি। সামর্থ্যের মধ্যে থেকে শিক্ষার্থীদের চলাচলের জন্য কোনো ব্যবস্থা করা যায় কি না, সে চেষ্টা করা হবে।

স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা জানান, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতার সমস্যা থাকলেও এর স্থায়ী সমাধান হয়নি। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করার পাশাপাশি প্রয়োজনীয় মাটি দিয়ে মাঠটি উঁচু করা হলে শিক্ষার্থীদের নিরাপদ চলাচল ও খেলাধুলার পরিবেশ ফিরে আসবে। একই সঙ্গে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ও স্বাভাবিক শিক্ষা কার্যক্রমও বাড়বে বলে আশা তাদের।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৩ মাস পর নিখোঁজ স্ত্রীকে খুঁজে পেলেন স্বামী, ভিডিও দেখে আবেগাপ্লুত জনতা
দীর্ঘ তিন মাসের অবর্ণনীয় মানসিক যন্ত্রণা, অপেক্ষা আর প্রতিটি মুহূর্তের শঙ্কার অবসান ঘটল অবশেষে। ঘর থেকে হারিয়ে যাওয়া মানসিকভাবে অসুস্থ স্ত্রীকে ফিরে পেয়েছেন এক স্বামী। কোনো অলৌকিক ঘটনা নয়, বরং সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার এবং এক কনটেন্ট ক্রিয়েটরের একটি ভিডিওর মাধ্যমে নিখোঁজ ওই নারীকে খুঁজে পেয়েছেন তার স্বামী।
৩ মাস পর নিখোঁজ স্ত্রীকে খুঁজে পেলেন স্বামী, ভিডিও দেখে আবেগাপ্লুত জনতা
মিরপুরে বাসচাপায় নারীসহ ২ জনের মৃত্যু
কুষ্টিয়ার মিরপুরে শ্যামলী পরিবহনের একটি বাসের চাপায় পাখি ভ্যানে থাকা নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ছাড়া ভ্যানে থাকা আরও এক নারী যাত্রী আহত হয়েছেন।
মিরপুরে বাসচাপায় নারীসহ ২ জনের মৃত্যু
বৃদ্ধের ধর্ষণচেষ্টা থামাতে ব্লেড তুলে নেয় কিশোরী, অতঃপর...
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক কিশোরীকে (১৪) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। এ সময় আত্মরক্ষার জন্য কিশোরী ওই বৃদ্ধের যৌনাঙ্গে ব্লেড দিয়ে আঘাত করলে তিনি আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বৃদ্ধের ধর্ষণচেষ্টা থামাতে ব্লেড তুলে নেয় কিশোরী, অতঃপর...
প্রধানমন্ত্রীকে দেখতে পরশুরামে নেতাকর্মী-জনসাধারণের ঢল
প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে ফেনীর পরশুরামে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে।
প্রধানমন্ত্রীকে দেখতে পরশুরামে নেতাকর্মী-জনসাধারণের ঢল
রহস্যজনকভাবে পানিতে পড়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু
মানিকগঞ্জের হরিরামপুরে পানিতে ডুবে আনিসা আক্তার (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার চালা ইউনিয়নের সট্টি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনিসা ওই এলাকার আনোয়ার হোসেনের মেয়ে। তার বাবা কক্সবাজারে একটি হোটেলে চাকরি করেন। আনিসা কক্সবাজারের একটি মাদরাসায় পড়াশোনা করত বলে জানিয়েছেন তার ফুপু পারভীন আক্তার। পারভীন আক্তার জানান, তার মা অসুস্থ হওয়ায় তার মাকে তার ভাবির সঙ্গে কক্সবাজার থেকে ২ দিন আগে হরিরামপুরের সট্টি আসেন। আজ সকালে তার ভাতিজি হাঁটতে হাঁটতে সট্টি নতুন ব্রিজ কুমপাড় আসলে অজানা কারণে পানিতে পড়ে ডুবে যায়। তার ভাতিজির সঙ্গে থাকা ছোট্ট শিশু বাড়িতে গিয়ে আনিসা পানিতে ডুবে গেছে বলে জানায়। তবে কি কারণে বা কীভাবে পানিতে পড়ে মারা যায়, সে বিষয়ে কেউ কিছুই বলতে পারেননি। নিহতের চাচা জাহিদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আনিসাকে পানিতে ডুবন্ত অবস্থায় উদ্ধার করেন। পরে উদ্ধার করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত মেডিকেল কর্মকর্তা প্রীতম দে জানান, আনিসাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে.ও.এম. তৌফিক আজম বলেন, উপজেলা হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।  আরটিভি/এমএইচজে
রহস্যজনকভাবে পানিতে পড়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু
আরও পড়ুন
ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
পালিয়ে বিয়ের দুই মাস পর ৮ম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু, হাসপাতালে মরদেহ রেখে স্বামী উধাও
এসআরবি পরিচয়ে ব্যবসায়ীর ৭ লাখ টাকা ছিনতাই
মাদারীপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩