ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

২ শতাধিক যাত্রী নিয়ে মাঝ নদীতে আটকা ফেরি

হাতিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০১:৪৯ পিএম
মাঝ নদীতে আটকা ফেরি। ছবি: আরটিভি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যান ঘাট-নলচিরা ঘাটে চলাচলকারী ফেরি ‘মহানন্দা’ মেঘনা নদীর মাঝ চরে আটকা পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাট যাওয়ার পথে মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৮টার দিকে ফেরিটি মেঘনা নদীর মাঝে ডুবে থাকা চরে আটকা পড়ে বলে জানিয়েছেন ফেরিটির মাস্টার মো. করিম।

এ সময় ফেরিটিতে দুই শতাধিক যাত্রী ও পণ্যবাহী ১৬টি যানবাহন রয়েছে বলে জানান তিনি।

নদীতে নাব্যতা সংকট এবং সময়মতো ফেরি না ছাড়ার কারণে এমন পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে বলে জানিয়েছেন যাত্রীরা। সীমাহীন দুর্ভোগে পড়েছেন তারা। বাধ্য হয়ে কেউ কেউ কাঠের নৌকায় করে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন। তবে নারী, শিশু, বয়স্ক ও রোগীদের ভোগান্তির শেষ নেই।

দ্রুত নদী ড্রেজিং করে নাব্যতা সংকট দূর করা না হলে বর্ষার পর এ ধরনের পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে জানান যাত্রীরা।

ফেরির মাস্টার মো. করিম জানান, ঘাটে নাব্যতা সংকটসহ নানা কারণে ফেরি ছাড়তে প্রায় ১০ মিনিট দেরি হয়েছে। সকাল ৭টা ৪০ মিনিটের দিকে ভাটার শেষ সময়ে ফেরি ছাড়ার পর এ সমস্যায় পড়তে হয়েছে। দুপুরে জোয়ার এলে ফেরিটি ভাসমান হলে ছেড়ে দেওয়া হবে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
বকেয়া বেতন পরিশোধ ও ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
রূপগঞ্জে পোশাক কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়িরটেক এলাকায় সিম গ্রুপের কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
রূপগঞ্জে পোশাক কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক
গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মামলায় আসামি ৪ হাজার, গ্রেপ্তার ৩০
গাজীপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের পক্ষ থেকে তিনটি মামলা করা হয়েছে।
গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মামলায় আসামি ৪ হাজার, গ্রেপ্তার ৩০
সুনামগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি পুড়ে ছাই
সুনামগঞ্জের দিরাইয়ের পল্লীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। 
সুনামগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি পুড়ে ছাই
আশুলিয়ায় সকাল থেকেই শ্রমিক ও পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া
শিল্পাঞ্চল আশুলিয়ায় সকাল থেকেই পোশাক শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আশুলিয়ায় সকাল থেকেই শ্রমিক ও পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া
আরও পড়ুন
খুলনায় নদীর পাড়ে একসঙ্গে মিলল গুলিবিদ্ধ দুই মরদেহ, যা বলছে পুলিশ
সুইজারল্যান্ডের রাইন নদী থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার, বাংলাদেশি রুমমেট গ্রেপ্তার
কর্ণফুলীর উপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ
নদীতে ডুব দিয়ে পানি খাওয়ার পর যমুনাকে ‘দূষণমুক্ত’ বললেন বিজেপি নেতা