ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

মোবাইলে গান শোনার সময় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১১:৫৯ এএম
মোবাইলে গান শুনছে এক স্কুলছাত্র। ছবি: এআই দিয়ে তৈরি

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) রাত ১০টার দিকে শহরের চৌড়হাস বড়পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নিশান (১৩) জেলার মিরপুর পৌরসভার সুলতানপুর এলাকার আহসান আলীর ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে দাদার বোনের বাড়ি বেড়াতে যায় নিশান। রাতে নিশানসহ তিনজন মোবাইল চার্জে দিয়ে গান শুনছিল। একপর্যায়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের লোকজন তাকে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্ততব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল হাসান জানান, হাসপাতালে আনার আগেই নিশানের মৃত্যু হয়।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাতিয়ায় সাড়ে ৩ কেজির ইলিশ ১০ হাজার ৯০০ টাকায় বিক্রি
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ৩ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ মাছ ১০ হাজার ৯০০ টাকায় বিক্রি হয়েছে।
হাতিয়ায় সাড়ে ৩ কেজির ইলিশ ১০ হাজার ৯০০ টাকায় বিক্রি
দাউদকান্দির এই সেতু যেন ‘পুলসিরাত’
কুমিল্লার দাউদকান্দিতে দীর্ঘদিন ধরে হয়নি সংস্কার না হওয়ায় একটি সেতুর মাঝের অংশে ফাটল ধরেছে। দেবে গেছে একটি পিলারও। ভাঙা সেতু দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছেন ১৬ গ্রামের হাজারো মানুষ। যেকোনো সময় সেতুটি ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে শঙ্কায় রয়েছেন স্থানীয়রা।
দাউদকান্দির এই সেতু যেন ‘পুলসিরাত’
৫ ট্রান্সফরমার নিলো চোরের দল, মাশুল গুনলেন কৃষকরা
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় মাত্র এক রাতের ব্যবধানে পাঁচটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। আর এই চুরির খেসারত হিসেবে রঘুনাথপুর ইউনিয়নের সব এলাকার ভুক্তভোগী সাধারণ গ্রাহক ও কৃষকদের পকেট থেকেই বিপুল অঙ্কের টাকা মাশুল আদায়ের অভিযোগ উঠেছে।
৫ ট্রান্সফরমার নিলো চোরের দল, মাশুল গুনলেন কৃষকরা
মাদরাসাশিক্ষকের বাসায় আরবি শিখতে গিয়ে কাঁদতে কাঁদতে ফিরল শিশু, অতঃপর...
চাঁদপুরে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে আমিনুল ইসলাম (৬৪) নামে এক মাদরাসাশিক্ষককে আটক করেছে পুলিশ। পরে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়।
মাদরাসাশিক্ষকের বাসায় আরবি শিখতে গিয়ে কাঁদতে কাঁদতে ফিরল শিশু, অতঃপর...
মাছের খাবার দেওয়ার সময় হঠাৎ বজ্রপাত, বাঁচানো গেল না আলীমকে
চট্টগ্রামের সীতাকুণ্ডে বজ্রপাতে আব্দুল আলীম চৌধুরী (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। 
মাছের খাবার দেওয়ার সময় হঠাৎ বজ্রপাত, বাঁচানো গেল না আলীমকে
আরও পড়ুন
অটোরিকশায় চার্জ দিতে গিয়ে প্রাণ গেল চালকের
মাঠ থেকে বাড়ি ফিরছিলেন রাসেল, অতঃপর...
প্রতিবেশীর বিয়েতে যাওয়াই ‘কাল’ হলো আয়েশার
মসজিদের বিদ্যুৎ লাইন মেরামত করছিলেন সাঈদ, মুহূর্তেই সব শেষ