ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০২:১৪ পিএম
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন। ছবি: আরটিভি

দীর্ঘ প্রতীক্ষার পর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরের বরুনকান্দি মোড় এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে নামফলক উন্মোচনের মধ্য দিয়ে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

এসময় মন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষ, আধুনিক লাইব্রেরি এবং কম্পিউটার ল্যাব ঘুরে দেখেন।

ফলক উন্মোচন অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল, বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলীসহ নওগাঁর ৬টি সংসদীয় আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন।

পরে দুপুর সোয়া ১২টার দিকে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সুধী সমাবেশ ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধান অতিথি।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভেঙে কাটা হলো রগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভেঙে ও পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে। ভুক্তভোগী পুলিশ সদস্যের নাম আবুল কালাম (৩৫)।  বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়। আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যের পরিবারের দাবি, মাদক ব্যবসার প্রতিবাদ করায় আবুল কালামের ওপর হামলা চালিয়েছে মাদক কারবারিরা। তিনি ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন বলে জানিয়েছে তার পরিবার। আহত পুলিশ সদস্যের বোন সুমাইয়া আক্তার বলেন, আমাদের বাড়ির পাশেই মাদকের ব্যবসা ও আসর বসত। আমার ভাই তাদের বাধা দিত। সম্প্রতি আমার ভাই সেই মাদক ব্যবসায়ীদের মধ্যে শাহাদাত হোসেন (৩২) ও এমদাদুল হককে (২৯) ধরিয়ে দিতে সহযোগিতা করে। ছুটিতে বাড়িতে আসার পর শাহাদাত ও এমদাদের লোকেরা রাতে তার ওপর হামলা চালায়। তার হাত পা-ভেঙে ধারালো অস্ত্র দিয়ে পায়ের রগ কেটে দেওয়া হয়। আবুল কালামের বাবা আবদুল মালেক বলেন, বৃহস্পতিবার রাতে শাহজালাল নামে এক ব্যক্তি আমার ছেলেকে ফোন করে ডেকে বিলের কাছে নিয়ে যায়। সেখানেই ওর ওপর হামলা হয়। হাত-পা ভেঙে পায়ের রগ কেটে দেওয়া হয়। পরে চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাহউদ্দিন বলেন, আবুল কালাম হবিগঞ্জ জেলায় এপিবিএন সদস্য হিসেবে কর্মরত। সম্প্রতি বাড়িতে এলে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত হয়েছেন বলে জানতে পেরেছি। এ ঘটনায় এখনও কেউ অভিযোগ দায়ের করেনি। আরটিভি/এসআর  
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভেঙে কাটা হলো রগ
মানিকগঞ্জে যমুনা টিভির সাংবাদিককে প্রাণনাশের হুমকি
মানিকগঞ্জের ঘিওরে যমুনা টিভির সাংবাদিককে অশালীন ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত হায়াত আলীর (৬০) বিরুদ্ধে ঘিওর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক। 
মানিকগঞ্জে যমুনা টিভির সাংবাদিককে প্রাণনাশের হুমকি
মসজিদ কমিটির বিরোধে হামলা, প্রাণ গেল বিএনপি নেতার
শেরপুরের ঝিনাইগাতীতে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবু সালেহ আহমেদ (৬০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। 
মসজিদ কমিটির বিরোধে হামলা, প্রাণ গেল বিএনপি নেতার
নিষিদ্ধ আ.লীগের চাঁদপুর জেলার সভাপতিসহ আটক ৩০
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চাঁদপুর জেলার সভাপতি নাসির উদ্দিন আহমেদসহ প্রায় ৩০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
নিষিদ্ধ আ.লীগের চাঁদপুর জেলার সভাপতিসহ আটক ৩০
মানিকগঞ্জে আব্দুল মজিদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ১ হাজার তালগাছের চারা রোপণ
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও বজ্রপাতের ক্ষয়ক্ষতি কমাতে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ১ হাজার তালগাছ রোপণের উদ্যোগ নিয়েছে আব্দুল মজিদ স্মৃতি ফাউন্ডেশন।
মানিকগঞ্জে আব্দুল মজিদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ১ হাজার তালগাছের চারা রোপণ
আরও পড়ুন
জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের রাজশাহী পর্বে প্রথম দুই স্থানই রুয়েটের দখলে
বিশ্বখ্যাত টেক্সাস এ অ্যান্ড এম এর গবেষণা অনুদান পেলেন রুয়েট শিক্ষক মিফতাহুল মবিন
জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে সেরা ১০-এর মধ্যে বেরোবির ৫ শিক্ষার্থী
রাবি মহিলা ক্লাবের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন