
বরিশালের উজিরপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দেওয়ার অভিযোগে আসাদ মোল্লা (৩০) নামে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ১ নভেম্বর রাতে উপজেলার গুঠিয়া বন্দর এলাকা থেকে তাকে আটক করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গত ৩১ অক্টোবর ফেসবুকে তিনি আওয়ামী লীগের ঢাকা দখল সংক্রান্ত একটি পোস্ট দেন।
গ্রেপ্তার আসাদ মোল্লা বরিশালের উজিরপুরের গুঠিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, আসাদ মোল্লাকে আটকের খবর পেয়ে উজিরপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে তাকে হেফাজতে নিয়ে থানায় নেওয়া হয়।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, আসাদ মোল্লার বিরুদ্ধে পুরোনো একটি মামলায় সন্দেহভাজন হিসেবে সংশ্লিষ্টতা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরটিভি/এমএইচজে




