ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের ফাইনাল খেলা দেখতে বাধা, স্ত্রীকে বেধড়ক পিটুনি

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১০:০২ এএম
গৃহবধূ মরিয়ম বেগম। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে যেতে বাধা দেওয়াকে কেন্দ্র করে স্ত্রীকে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরে অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।

ঘটনাটি গত রোববার (১৯ জুলাই) লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া ওয়াপদা টেক এলাকায় ঘটে।

ভাইরাল হওয়া প্রায় দুই মিনিটের ভিডিওতে দেখা যায়, গৃহবধূ মরিয়ম বেগম মারধরের শিকার হয়ে আর্তনাদ করছেন এবং কান্নাজড়িত কণ্ঠে স্বামীর কাছে প্রাণভিক্ষা চাইছেন। এ সময় অভিযুক্ত স্বামী জহিরুল ইসলাম তাকে বিভিন্ন কথা বলতে বলতে নির্দয়ভাবে নির্যাতন করেন। ভিডিও ধারণকারী এক ব্যক্তি জহিরুলকে থামানোর চেষ্টা করে তার আচরণের প্রতিবাদও জানান।

স্থানীয় সূত্র জানায়, মরিয়মের বাড়ি চট্টগ্রামে। প্রায় দুই বছর আগে জহিরুল ইসলাম তাকে বিয়ে করে রামগঞ্জে নিয়ে আসেন। তাদের সংসারে পাঁচ মাস বয়সী একটি সন্তান রয়েছে। অভিযোগ রয়েছে, জহিরুল প্রায়ই স্ত্রীকে বিভিন্ন কারণে নির্যাতন করতেন। স্থানীয়দের দাবি, তিনি মাদকাসক্ত এবং ঘটনার দিনও মাদক সেবনের পর স্ত্রীকে লাঠি দিয়ে মারধর করেন। এতে মরিয়মের হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। পরে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ভুক্তভোগী মরিয়মের দাবি, পাঁচ মাসের শিশুকে নিয়ে তিনি একাই বাড়িতে ছিলেন। স্বামীকে বিশ্বকাপের ফাইনাল খেলা দেখতে বাইরে যেতে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে জহিরুল তাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন।

ঘটনার ভিডিও সোমবার (২০ জুলাই) ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরও পড়ুন

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, এ ঘটনায় এখনো ভুক্তভোগী বা তার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে ভিডিওটি পুলিশের নজরে আসার পর অভিযুক্ত জহিরুল ইসলামকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কুষ্টিয়ায় লালনমেলা থেকে গাঁজা সেবনের ২ হাজার সরঞ্জাম জব্দ
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালনমেলা উপলক্ষে পুলিশের অভিযানে গাঁজা সেবনের প্রায় দুই হাজার পিস সরঞ্জাম জব্দ করা হয়েছে। জব্দ করা এসব সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকা।
কুষ্টিয়ায় লালনমেলা থেকে গাঁজা সেবনের ২ হাজার সরঞ্জাম জব্দ
‘বেশি বাড়াবাড়ি করিও না’: অনিয়মের প্রশ্নে সাংবাদিকদের ইউপি চেয়ারম্যান
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দ সরকারি চাল বিতরণে অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে।
‘বেশি বাড়াবাড়ি করিও না’: অনিয়মের প্রশ্নে সাংবাদিকদের ইউপি চেয়ারম্যান
তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা
কিশোরগঞ্জের তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘরের দেয়াল, রান্নাঘর, উঠান ও শাকসবজির ক্ষেত সবখানেই ছড়িয়ে পড়েছে ছোট-বড় অসংখ্য শামুক।
তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা
স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ
ঝিনাইদহে মনিকা ইয়াসমিন (২১) নামের দুই সন্তানের এক জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, স্বামীর পরকীয়া সম্পর্ক এবং স্বামী ও শাশুড়ির শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে তিনি এই চরম পথ বেছে নিতে বাধ্য হয়েছেন।
স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ
রাজশাহীর উন্নয়নে হচ্ছে ৬ ট্রেন লাইন ও ৪ লেনের সড়ক
রাজশাহী শহরের সৌন্দর্যবর্ধন ও সবুজায়ন অব্যাহত রাখার পাশাপাশি আধুনিক প্রযুক্তির প্রয়োগে ছয়টি আপ-ডাউন ট্রেন লাইন, চার লেনের সড়ক এবং ২৫০ শয্যাবিশিষ্ট ডেন্টাল কলেজ হাসপাতালের কার্যক্রম দ্রুত শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
রাজশাহীর উন্নয়নে হচ্ছে ৬ ট্রেন লাইন ও ৪ লেনের সড়ক
আরও পড়ুন
২০৩০ ফিফা বিশ্বকাপের সব ম্যাচের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
বিশ্বকাপ থেকে ২১ কোটি টাকা নিয়ে এবার বিতর্কের মুখে ইনফান্তিনো
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
অস্ট্রেলিয়ার সঙ্গে ড্রয়ের খেসারত ব্রাজিলের, সুখবর পর্তুগালের