ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

যশোরে ১১ মামলার আসামির স্ত্রীকে ধর্ষণচেষ্টায় খুন হলেন ১৯ মামলার আসামি

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০১:৫১ পিএম
নিহত শরিফুল ইসলাম জিতু। ছবি: সংগৃহীত

যশোরে শরিফুল ইসলাম জিতু (৩৫) নামে ১৯ মামলার এক আসামিকে (৩৫) কুপিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) রাত ১১টার দিকে শহরের বারান্দীপাড়ার ফুলতলা মোড়ে তাকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে রাতেই ঢাকায় রেফার করা হয়। ভোরে ঢাকায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্স নড়াইলে পৌঁছালে তার মৃত্যু হয়।

নিহত শরিফুল ইসলাম জিতু যশোর শহরের বারান্দীপাড়া মোল্লাপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে। এ ঘটনায় একই এলাকার সুমন মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধেও ১১টি মামলা রয়েছে বলে জানা গেছে। সুমনের স্ত্রীকে ধর্ষণ করতে গিয়ে জিতু এই হামলার শিকার হয়েছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত ১১টার দিকে শহরের বারান্দীপাড়ার ফুলতলা মোড়ে দুর্বৃত্তরা জিতুকে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ ফোন দিলে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিতুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুন

নিহতের বাবা সিরাজুল ইসলাম জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে তারা হাসপাতালে যান। যশোর হাসপাতালে তার ছেলের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়। পরে ঢাকায় নেওয়ার পথে জিতুর মৃত্যু হয়।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার কাজী মাসুম রেজা বলেন, রাত ১২টার দিকে জিতুকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় নিতে বলা হয়। ঢাকায় নিয়ে যাওয়ার পথে ভোরে নড়াইলে তার মৃত্যু হয়। মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ওসি মাসুম খান বলেন, এই ঘটনায় এখনও মামলা হয়নি। তবে, ময়নাতদন্তের পর পরিবারের পক্ষ থেকে এজাহার দেওয়া হবে বলে জানানো হয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম (ক্রাইম এন্ড অপারেশন) বলেন, নিহত জিতুর বিরুদ্ধে ১৯টি মামলা রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে সুমন নামে একজনকে আটক করা হয়েছে। আটক সুমনের স্ত্রীকে ধর্ষণচেষ্টার সময় জিতুকে কুপিয়ে জখম করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে না কুমিরায়
আগামী ২৬ অক্টোবর থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেস ট্রেন কক্সবাজার পর্যন্ত চলাচল করবে। তবে নতুন রুটে ট্রেনটির 'কুমিরা স্টেশনে' যাত্রাবিরতি বাতিল করা হচ্ছে।
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে না কুমিরায়
মায়ের রেখে যাওয়া সেই দুই শিশুর পাশে দাঁড়ালেন কুমিল্লার পুলিশ সুপার
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সড়কে মায়ের রেখে যাওয়া আট বছর বয়সী ইসরাত ও আঠারো মাস বয়সী রোজা মনির পাশে দাঁড়িয়েছেন কুমিল্লা জেলা সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম।
মায়ের রেখে যাওয়া সেই দুই শিশুর পাশে দাঁড়ালেন কুমিল্লার পুলিশ সুপার
৫০০ টাকার বাজিতে জীবন্ত শালিক ছিঁড়ে খেলেন কাঁচা মাংস, অতঃপর...
জামালপুরের মাদারগঞ্জে মাত্র ৫০০ টাকার বাজি ধরে জীবন্ত শালিক পাখির চামড়া ছাড়িয়ে কাঁচা মাংস খাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
৫০০ টাকার বাজিতে জীবন্ত শালিক ছিঁড়ে খেলেন কাঁচা মাংস, অতঃপর...
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় একটি ওষুধ কারখানায় লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট
মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
মাগুরার শালিখায় মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন রাকিবুল ইসলাম নামে শালিখা থানা পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। এ ঘটনায় অপু (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
আরও পড়ুন
খুনের মামলায় ফিলাডেলফিয়া পুলিশের কাছে মিথ্যা তথ্য দিল এআই
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা
কক্সবাজারে ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে, ফেরার পথে ধর্ষণ-খুন তাজমিন
খুন হওয়ার আগে বাবার মোবাইলে যে মেসেজ পাঠিয়েছিল তাজমিন