আশুলিয়ায় বিপুল গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার (আশুলিয়া), আরটিভি নিউজ

শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ০৯:৪৬ এএম


আশুলিয়ায় বিপুল গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার আউকপাড়া এলাকা থেকে ৪০ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মর্জিনা আক্তার (২৬) নামে এক নারী মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

শনিবার (২৫ জুলাই) ভোরে জিরাবো বিসইসমাইল সড়কের আনারকলি বাসস্ট্যান্ডে সতেজ প্যাকেজিং কারখানার পাশে রাজ্জাক মিয়ার বাড়ির একটি দোকানের কক্ষে অভিযান চালায় র‍্যাবের গোয়েন্দা দল। এ সময় দোকানের ভেতর থেকে ১০ লাখ ১৭ হাজার ৫০০ টাকা মূল্যের এসব গাঁজাসহ মর্জিনাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

র‍্যাব সূত্রে জানা গেছে, ঢাকার আশুলিয়ার আউক পাড়া গ্রামের মর্জিনা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস গোয়েন্দা দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মর্জিনাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission