ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

সময় পেরিয়ে গেলেও ঘরে ফিরলেন না চম্পা

মানিকগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পিএম
ছবি: আরটিভি

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় চম্পা বেগম (৪০) নামে এক পোশাকশ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন থাকায় এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে তার পরিবার।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের বীরসিংজুরী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত চম্পা বেগম বীরসিংজুরী গ্রামের স্বপন মিয়ার স্ত্রী এবং তিন সন্তানের জননী। তিনি মানিকগঞ্জের নয়াডিঙ্গি এলাকার 'তারা সীমা অ্যাপারেলস' নামে একটি পোশাক কারখানায় কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার রাতেও কাজ শেষে বাড়ি ফেরার কথা ছিল চম্পা বেগমের। সাধারণত রাত সাড়ে ১০টার দিকে তিনি বাড়ি ফিরতেন। তবে সোমবার (২৩ নভেম্বর) রাতে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পান। পরদিন মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে নিজ ঘরের পেছনে চম্পা বেগমের নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় নিহতের গলায় আঘাতের চিহ্ন দেখতে পায় পুলিশ।

নিহতের মেয়ে স্বর্ণা জানান, রাতে মা বাড়ি না ফেরায় তারা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং ফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। ভোরে ঘরের পেছনে মায়ের মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহের পাশে কাঁচাবাজার ছড়িয়ে-ছিটিয়ে থাকলেও তার ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি পাওয়া যায়নি। স্বর্ণা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পারিবারিক সূত্রে আরও জানা গেছে, চম্পা বেগমের স্বামী স্বপন মিয়া দ্বিতীয় বিয়ে করে অন্যত্র বসবাস করছেন এবং দীর্ঘদিন ধরে পরিবারের কোনো খোঁজখবর নেন না। ফলে পোশাক কারখানায় চাকরি করে চম্পা বেগম একাই তার তিন সন্তান এবং শাশুড়ির ভরণপোষণ চালাতেন।

এ বিষয়ে তারা সীমা অ্যাপারেলসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) ইসমাইল হোসাইন বলেন, নিয়ম অনুযায়ী সোমবার রাত ৯টায় চম্পা বেগমকে ছুটি দেওয়া হয়েছিল। সকালে তার মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। গলায় আঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। পুলিশ প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি জানাচ্ছি।

ঘিওর থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া সাবরিনা চৌধুরী জানান, প্রাথমিকভাবে মৃত্যুটি রহস্যজনক বলে মনে হচ্ছে এবং নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দখল-দূষণে বিপর্যস্ত বরিশাল নগরীর জলাশয়
খাল, পুকুর ও দিঘিবেষ্টিত নগরী হিসেবে পরিচিত বরিশাল এখন তার ঐতিহ্য হারাতে বসেছে। দখল আর দূষণে বিলুপ্তির পথে নগরীর জলাশয়গুলো।
দখল-দূষণে বিপর্যস্ত বরিশাল নগরীর জলাশয়
পুণ্যস্নানে শেষ হলো দুবলার চরের ‘রাস উৎসব’
মঙ্গলবার (২৪ নভেম্বর) সূর্যোদয়ের সময় বঙ্গোপসাগরের নোনা জলে পুণ্যস্নানের মধ্য দিয়ে পূন্যার্থীরা উৎসবের আনুষ্ঠানিকতা শেষ করেন।
পুণ্যস্নানে শেষ হলো দুবলার চরের ‘রাস উৎসব’
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যু হয়েছে ২২৯ জনের।
417574
কুয়াকাটা সৈকতে পুণ্যস্নানের মধ্যে দিয়ে শেষ হলো রাস উৎসব
নির্ঘুম রাত কাটিয়ে পূর্ণিমা তিথিতে সূর্য ওঠার সাথে সাথে কুয়াকাটার সৈকতে পুণ্যস্নান শেষ করেছেন হাজারো সনাতন ধর্মাবলম্বী মানুষ।
কুয়াকাটা সৈকতে পুণ্যস্নানের মধ্যে দিয়ে শেষ হলো রাস উৎসব
বরিশলে যুক্ত হতে চান না তিন এলাকার মানুষ, ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নকে প্রস্তাবিত নতুন আরেকটি উপজেলায় অন্তর্ভুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা।
বরিশলে যুক্ত হতে চান না তিন এলাকার মানুষ, ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ
আরও পড়ুন
ছেলের বিয়েতে যাওয়া হলো না মা-বাবার!
বাফেলোতে ১০ কৃষ্ণাঙ্গ হত্যায় দায়ী নয় সামাজিক যোগাযোগমাধ্যম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার চালক-যাত্রীর
দোয়া মাহফিলে হামলা-ভাঙচুর, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা আটক