বাসচাপায় প্রাণ গেল মুক্তিযোদ্ধার

আরটিভি নিউজ

রোববার, ২৬ জুলাই ২০২৬ , ০৬:২৪ পিএম


বাসচাপায় প্রাণ গেল মুক্তিযোদ্ধার
নিহত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। ছবি: সংগৃহীত

যশোরের কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী (৭৫) সড়কে বাসচাপায় নিহত হয়েছেন। 

রোববার (২৬ জুলাই) দুপুরে শহরের মাইকেলগেট নামক এলাকায় বাসচাপায় নিহত হন তিনি।

ঘাতক বাসটি আটক করেছে পুলিশ।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী মোটরসাইকেলযোগে সাগরদাঁড়ি সড়কের মুক্তিযোদ্ধা অফিসে যাওয়ার পথে যশোর-সাতক্ষীরা সড়কে দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকসানা খাতুন বলেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া ঘাতক বাসটি আটক করা হয়েছে বলে জানান তিনি।

আরটিভি/ এসকেডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission