ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

দেশে বেহেশতের টিকিট বিক্রি হয়, কিনতে না চাইলেই জাহান্নামি: ফজলুর রহমান

নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পিএম
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। ছবি: আরটিভি

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, আমাদের দেশে বেহেশত-দোজখের টিকিট বিক্রি করা হয়। আর কেউ কিনতে না চাইলে তাকে জাহান্নামি খারাপ বানিয়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কিশোরগঞ্জ জেলা ছাত্র ফোরাম আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, রাজনীতি, ধর্ম এবং ধর্মব্যবসা এক নয়। আপনারা এই বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করছেন তারা এ বিষয়টা মানবেন যে, আমি সত্য কথা বলব, ন্যায়ের পথে চলব, আল্লাহ-রাসুলের দেখানো পথে চলব, কিন্তু ধর্মব্যবসা করব না।

এ সময় তিনি ২৪-এর পরবর্তী সময়ে তার সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের কথা স্মরণ করে বলেন, ‘আমায় মব করে মেরে ফেলার চেষ্টা করেছিল।

তিনি বলেন, অন্তবর্তিকালীন সরকারের সময় যখন তারা বলতে লাগলো মুক্তিযুদ্ধই নাকি হয় নাই। মুক্তিযোদ্ধাদের মাফ চাইতে বললো, এর ঠিক তিন দিন পর আমি বলেছিলাম, এই রাজাকার আলবদরের বাচ্চারা, মুক্তিযুদ্ধ কিন্তু হইছে।

ফজলুর রহমান বলেন, আমাকে মেরে ফেলার এমন কোন চেষ্টা নাই যা তারা করে নাই। একদিন ভোরবেলা আমার স্ত্রী আমাকে ঘুম থেকে উঠালো। আমার বাড়িটা তারা চারদিক থেকে ঘিড়ে ফেলেছিলো। মব করে আমায় মেরে ফেলার চেষ্টা করেছিলো। কিন্তু আমি দরজায় দাড়িয়ে ছিলাম মৃত্যুকে গ্রহণ করার জন্য। বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশকে ধন্যবাদ জানাই। সেদিন ১০ মিনিটের মাঝে এসে তারা আমায় উদ্ধার করেছিলো।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কবি কাজী নজরুল বারবার অসাম্প্রদায়িকতার কথা বলে গেছেন। নজরুলের এই চেতনাই হলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। যেখানে আমরা সাম্প্রদায়িক জাতীয়তাবাদকে পরাজিত করে সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেছি। নজরুল একজন সত্যবাদী ও প্রকৃত মানুষ। তাই তিনি মরে গিয়েও হাজার বছর বেঁচে থাকবেন তার এই চেতনার জন্য।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন এবং উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান, সুপ্রিম কোর্টের আইনজীবী উম্মে কুলসুম বেগম, কিশোরগঞ্জ জেলা পাবলিক কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব মামুন সরকার। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আলফারুন নাহার রুমা ও সঞ্চালনায় ছিলেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মো. নিজাম উদ্দিন।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বুটেক্স
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এটিএন বাংলা ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। শুক্রবার (৯ অক্টোবর) আয়োজিত এ প্রতিযোগিতার বিষয় ছিল—‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণে রাজনৈতিক সদিচ্ছার চেয়ে সামাজিক আন্দোলন বেশি কার্যকর।’ বিতর্কে সরকারি দল হিসেবে অংশ নেয় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) এবং বিরোধী দল হিসেবে অংশ নেয় হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ ছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক জামিউল আহসান শিপু, সাংবাদিক নাদিয়া শারমিন, সাংবাদিক মো. আতিকুর রহমান ও সাংবাদিক মিরাজ মাহবুব ইফতি। ছায়া সংসদ বিতর্কে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজকে পরাজিত করে বিজয়ী হয় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) বিতার্কিকরা। সরকারি দলের পক্ষে বুটেক্সের বিতার্কিকদের যুক্তি, প্রাঞ্জল উপস্থাপনা ও তথ্যনির্ভর বিশ্লেষণ বিচারকমণ্ডলীর কাছে অধিক গ্রহণযোগ্যতা পায়। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়। আরটিভি/টিআর
ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বুটেক্স
শিক্ষার্থীদের দাবিতে রুয়েটের হলে লিফট চালু করতে প্রশাসনের দৃশ্যমান তৎপরতা
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নবনির্মিত ছাত্র হল-১ এর বহুতল ভবনে লিফট চালু করতে শিক্ষার্থীদের দাবির পর এবার সরেজমিনে পর্যবেক্ষণে নেমেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার (৯ অক্টোবর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের নেতৃত্বে কর্মকর্তারা শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি উপস্থিত থেকে লিফটের কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। কাজ পরিদর্শন কালে নির্ধারিত তারিখে লিফট চালু না হওয়ার কারণ জানতে প্রশ্নের সম্মুখীন হন সংশ্লিষ্ট প্রকৌশলীরা। এসময় ঠিকাদার ও লিফট সংযোগকারী প্রতিষ্ঠানের এসব প্রকৌশলীদের কাজ সম্পন্ন করতে বিলম্ব হওয়া এবং বারবার নির্ধারিত সময় অতিক্রম হওয়ার কারণ দর্শাতে বলা হয়। সংশ্লিষ্ট প্রকৌশলীরা কাজের ক্ষেত্রে তাদের গাফিলতি ও প্রশাসনকে যথাযথ অবহিত না করার বিষয়টি স্বীকার করেন। এদিকে লিফট চালুর প্রসঙ্গে প্রশাসন একাধিকবার সময় নির্ধারণ করে দিলেও তা বাস্তবায়ন করতে পারেনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। সর্বশেষ ১০ অক্টোবর লিফট হস্তান্তরের কথা জানানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে তা সম্ভব হয়নি। পরে আগামী ১৬ অক্টোবর সকালে এটি চালু করা হবে বলে জানান তারা। সরেজমিনে পরিদর্শনের সময় বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল জানান, “লিফট সংযোগকারী প্রতিষ্ঠানকে বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও তারা যথাসময়ে কাজ সম্পন্ন করেনি। বিভিন্ন সময়ে কালক্ষেপণ করেছে, যার ফলে শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে। শিক্ষার্থীদের কষ্টের বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা প্রতিষ্ঠানকে কঠোরভাবে নির্দেশ দিয়েছি, যেন দ্রুত লিফট চালু করে। এর মাঝে ১০ অক্টোবরের চালুর কথা থাকলেও তারা ব্যর্থ হয়েছে। এ কারণে আজ সরাসরি কাজের অগ্রগতি দেখে তাদের আবারও নির্দেশনা দেওয়া হয়েছে। ১৬ অক্টোবর সকালে লিফট চালু করে দিবে বলে তারা জানিয়েছে। আমরা আশা করছি, এবার নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হলে শিক্ষার্থীদের স্বস্তি নিশ্চিত হবে।” উল্লেখ্য ঠিকাদার প্রতিষ্ঠানের বারবার গাফিলতিতে লিফট স্থাপনের কাজ দীর্ঘদিন ধরে ধীরগতিতে চলেছে। এমনকি কাজ এর মাঝে বন্ধও ছিল বলে জানা যায়। ফলে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও লিফট চালু করা সম্ভব হয়নি। এ অবস্থায় দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে প্রশাসনের সরাসরি উপস্থিতি ও অগ্রগতি তদারকি দৃশ্যমান পদক্ষেপ হিসেবে দেখছেন শিক্ষার্থীরা। এর আগে গত ৩ অক্টোবর দ্রুত লিফট চালুর দাবিতে উপাচার্যের বাসভবনের উদ্দেশ্যে লং মার্চ করেন ছাত্র হল-১ এর আবাসিক শিক্ষার্থীরা। প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর আবাসিক এ হলটিতে দীর্ঘদিন ধরে লিফট চালুর দাবি জানানো হলেও কার্যকর সমাধান না আসায় তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। শিক্ষার্থীরা উপাচার্য বরাবর একটি লিখিত আবেদন জমা দিলে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত লিফট চালুর বিষয়ে আশ্বাস দেওয়া হয়। শিক্ষার্থীদের অভিযোগ, নবনির্মিত ১০ তলা ভবনটিতে বসবাস শুরু করার পর থেকে ক্লাস, ল্যাব, পরীক্ষা ও ডাইনিংয়ে যাতায়াতের জন্য প্রতিদিন একাধিকবার সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হচ্ছে। এতে বিশেষ করে ওপরের তলাগুলোর শিক্ষার্থীদের শারীরিক ভোগান্তি বেড়েছে। কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে দ্রুত নিচে নামানো কিংবা জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করাও কঠিন হয়ে পড়ে। হল-১ এর লিফট চালু না থাকলেও একই সময়ে নির্মিত পাশের ছাত্র হল-২ এর দুটি লিফট গত ২০ আগস্ট চালু করা হয়। এ বৈষম্যের কারণে হল-১ এর শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ আরও বাড়ে। শিক্ষার্থীদের আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল মুঠোফোনে তাদের সঙ্গে কথা বলেন। তিনি দায়িত্ব নিয়ে লিফট চালুর ব্যবস্থা করার আশ্বাস দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে আজ ৯ অক্টোবর রাতে পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের কর্মকর্তারা সরাসরি উপস্থিতি ও কাজের অগ্রগতির জবাবদিহি প্রশাসনের তৎপরতা সুস্পষ্ট করে। সর্বশেষ সময়সূচি অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর সকালে লিফট চালু হওয়ার কথা রয়েছে। শিক্ষার্থীদের প্রত্যাশা, এবার যেন নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে লিফট চালু করা হয় এবং তাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটে। আরটিভি/টিআর
শিক্ষার্থীদের দাবিতে রুয়েটের হলে লিফট চালু করতে প্রশাসনের দৃশ্যমান তৎপরতা
আবু সাঈদের আত্মদান গণতান্ত্রিক আন্দোলনের টার্নিং পয়েন্ট ছিল: ত্রাণমন্ত্রী
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, আবু সাঈদ গণতান্ত্রিক আন্দোলনের প্রতিকৃতি। তার আত্মদানের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন টার্নিং পয়েন্টে পৌঁছেছিল।
আবু সাঈদের আত্মদান গণতান্ত্রিক আন্দোলনের টার্নিং পয়েন্ট ছিল: ত্রাণমন্ত্রী
শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে ভূমিকা রাখবে বুটেক্সের ডাই কেম এক্সপো: প্রতিমন্ত্রী টুকু
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ওয়েট প্রসেস ক্লাবের আয়োজনে দুই দিনব্যাপী ‘বুটেক্স-আইটিইটি ডাই কেম এক্সপো ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। 
শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে ভূমিকা রাখবে বুটেক্সের ডাই কেম এক্সপো: প্রতিমন্ত্রী টুকু
‘বেরোবির বিশেষ উন্নয়ন প্রকল্প ডিসেম্বরের মধ্যে একনেকে পাস করা হবে’
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বিশেষ উন্নয়ন প্রকল্প একনেকে পাস করা হবে বলে জানান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। 
‘বেরোবির বিশেষ উন্নয়ন প্রকল্প ডিসেম্বরের মধ্যে একনেকে পাস করা হবে’
আরও পড়ুন
নজরুল বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগের নাম পরিবর্তনের সিদ্ধান্ত
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান
নজরুল বিশ্ববিদ্যালয়ে মশার আতঙ্ক, ডেঙ্গুতে আক্রান্ত ১