ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

অফিসে বসে ঘুষের টাকা গুনছিলেন ভূমি কর্মকর্তা, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৭:৫০ পিএম
ছবি: সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীতে সাতৈর ‌‘খ’ ইউনিয়ন ভূমি অফিসে নিজ কক্ষে বসে উপ-সহকারী কর্মকর্তা ইমরান শেখের ‘ঘুষ’ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

রোববার (২৬ জুলাই) বিকেলে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, অফিসের চেয়ারে বসে গুনে গুনে টাকা নিচ্ছেন ইমরান শেখ।

দুই মিনিট ২২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের এক সেবাগ্রহীতার কাছ থেকে নিজের চেয়ারে বসে গুনে গুনে টাকা নিচ্ছেন ইমরান শেখ। এসময় ওই কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) নিয়েও মন্তব্য করেন। তাকে বলতে শোনা যায়, উনিও ৪০তম বিসিএস; আমিও ৪০তম বিসিএস। উনার কপাল ভালো উনি ক্যাডার হয়েছেন, আর আমি নন ক্যাডার হয়েছি।

অভিযোগের বিষয়ে ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা ইমরান শেখ বলেন, ‘এটি ঘুষের টাকা নয়, ধারের টাকা। অনেক মানুষ আমার কাছ থেকে টাকা ধার নেয়, আবার ফেরত দিয়ে যায়। সেই ধারের টাকা ফেরত নেওয়ার সময় ভিডিওটি কেউ করেছেন।’

তবে, তিনি সেই ‘ধারের’ টাকা ফেরত দেওয়া ব্যক্তির নাম-পরিচয় জানাতে রাজি হননি।

আরও পড়ুন

এ বিষয়ে বক্তব্য জানতে বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদের মোবাইলফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি।

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান বলেন, ‘এর আগে আমি সরেজমিনে অফিসে গিয়ে তাকে না পেয়ে শোকজ করেছি। টাকা নেওয়ার অভিযোগ যদি সঠিক প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দৌলতদিয়া যৌনপল্লীতে হঠাৎ পুলিশের অভিযান, অতঃপর...
রাজবাড়ীতে অভিযান চালিয়ে ৬০ বোতল দেশীয় মদ ও পাঁচ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ সময় এক নারীকে আটক করা হয়।
দৌলতদিয়া যৌনপল্লীতে হঠাৎ পুলিশের অভিযান, অতঃপর...
জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
জামালপুরের ইসলামপুরে ২০ কেজি গাঁজাসহ আব্দুর রশিদ (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের শিশু টাংগাইলে উদ্ধার
ঢাকার আশুলিয়ায় ২ বছরের শিশু অপহরণের ঘটনায় অপহরণকারী বেলী বেগমকে (৩৫) গ্রেপ্তার ও অপহৃত শিশু মীম আক্তারকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের শিশু টাংগাইলে উদ্ধার
স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ কল দিলেন স্বামী
নারায়ণগঞ্জ বন্দরে পরকীয়ার সন্দেহ ও পারিবারিক কলহের জের ধরে সুফিয়া আক্তার নিশি নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আব্দুল মান্নান মনিরের বিরুদ্ধে।
স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ কল দিলেন স্বামী
ঝালকাঠিতে মাদক মামলায় কারাবন্দি নারীর মৃত্যু
ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় মাদক মামলায় কারাবন্দি কাজল রেখা (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
ঝালকাঠিতে মাদক মামলায় কারাবন্দি নারীর মৃত্যু
আরও পড়ুন
বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, অনুতপ্ত হয়ে টাকা ও চিরকুট রেখে গেলেন যাত্রী
৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা পোস্ট অফিস
এবার পুলিশ ইন্সপেক্টরকে চাপাতি দিয়ে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই
ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক! কর্মকর্তাসহ গ্রেপ্তার ৬