ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

পরিত্যক্ত বাড়িতে জবাই করা হতো ঘোড়া, মাংস যেত রাজধানীর রেস্তোরাঁয়

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৭:৩৯ পিএম
প্রতীকী ছবি

সাভারের ইয়ারপুর ইউনিয়নের তৈয়বপুর এলাকায় দীর্ঘদিন ধরে রাতের আঁধারে নির্জন ও পরিত্যক্ত বাড়িতে ঘোড়া জবাই করে রাজধানীর উত্তরা, গাজীপুরের কাশিমপুর এবং আশুলিয়ার বিভিন্ন সাধারণ হোটেল ও বিরিয়ানি দোকানে মাংস পৌঁছে দেওয়া হতো বলে চাঞ্চল্যকর ও অসাধু চক্রের সন্ধান পাওয়া গেছে।

জানা গেছে, তৈয়বপুর এলাকার ড্রেন ও ময়লার ভাগাড়সংলগ্ন একটি পরিত্যক্ত বাড়িকে আস্তানা হিসেবে বেছে নেয় চক্রটি। দিনজুড়ে বাড়িটি ফাঁকা থাকলেও রাতের আঁধার নামলেই বাড়ত তাদের তৎপরতা। স্বল্প আলো ও কঠোর গোপনীয়তা বজায় রেখে প্রতিদিন সেখানে একাধিক ঘোড়া জবাই করা হতো। তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতি টের পেয়ে ঘটনার সঙ্গে যুক্ত সবাই কৌশলে পালিয়ে যায়। ফলে চক্রটির বিস্তারিত পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।

আরও পড়ুন

অভিযোগ রয়েছে, এই অসাধু চক্রটির নেপথ্যে রয়েছেন রংপুর মার্কেট এলাকার আলফাজ নামে এক ব্যক্তি। স্থানীয়দের চোখ ফাঁকি দিতে বর্জ্যের দুর্গন্ধ ও নির্জন পরিবেশকে ঢাল হিসেবে ব্যবহার করত তারা। পরবর্তীতে এখান থেকে কম দামে সংগৃহীত মাংস খাসি বা গরুর মাংস বলে সরবরাহ করা হতো উত্তরা, কাশিমপুর ও আশুলিয়ার বিভিন্ন রেস্তোরাঁয়।

আরও জানা গেছে, পরিত্যক্ত বাড়ির কয়েকটি কক্ষ ব্যবহার করে এই কার্যক্রম পরিচালিত হতো। রাত ১০টা থেকে ১২টার মধ্যে ঘোড়াগুলো সেখানে নিয়ে যাওয়া হতো। এরপর কয়েকজন মিলে রাতভর জবাই ও মাংস প্রক্রিয়াজাত করার কাজ করতেন। ভোরে সেই মাংস প্যাকেটজাত করে আশুলিয়া, কাশিমপুর ও উত্তরের বিভিন্ন হোটেল ও বিরিয়ানি দোকানে পৌঁছে দেওয়া হতো।

এলাকার বর্জ্য সংগ্রাহক নাম প্রকাশ না করার শর্তে বলেন, দু-এক দিন পর পর আলফাজ নামে এক ব্যক্তি ফোন দিয়ে আমাকে পরিত্যক্ত বাড়ির পাশে যেতে বলতেন। এরপর কয়েকজন এসে বস্তায় রাখা ময়লা-আবর্জনা দিয়ে যেত। বস্তাগুলো থেকে তীব্র দুর্গন্ধ বের হতো। মাঝে মাঝে খুলে দেখতাম ভেতরে পচা ও রক্তাক্ত বর্জ্য রয়েছে। এর বেশি কিছু আমি জানি না।

ইয়ারপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের ইউপি সদস্য আছমা বেগম গণমাধ্যমকে, তৈয়বপুরের এই পরিত্যক্ত বাড়িটি নিয়ে দীর্ঘদিন ধরেই নানা গুঞ্জন ছিল। রাতের আঁধারে নির্জন জায়গায় এমন জঘন্য ও অবৈধ কর্মকাণ্ড চলা অত্যন্ত আশঙ্কাজনক। ঘটনাটি সত্যি হওয়ার সম্ভাবনা বেশি, কারণ বাড়িটির সামনে ও পেছনে দুটি আলাদা পথ রয়েছে।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমরা খবরটি পেয়েছি। ইতোমধ্যে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে এবং সেখানে অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
দেশকে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে চাইলে এদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোন প্রকার হেলা ফেলাকরা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
নাটোরের নলডাঙ্গায় এক নারীকে যৌন হয়রানি, শ্লীলতাহানি এবং হুমকি-ধামকি দেওয়ার অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়।
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ‘যুক্তির আলোয় ডিজিটাল প্রগতি গড়ব মোরা, আগামীর সংহতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন
রাজবাড়ীর বালিয়াকান্দীতে নিজের মেয়েকে ধর্ষণের দায়ে নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের বিচারক শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন
পরকীয়া প্রেমের জেরে ভাবি-ভাতিজাকে হত্যা, দেবরের ১০ বছরের কারাদণ্ড
মানিকগঞ্জের সাটুরিয়ায় পরকীয়া প্রেমের জেরে ভাবি ও ভাতিজাকে হত্যার দায়ে দেবর সোলাইমান হোসেনকে (৩৪) ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
পরকীয়া প্রেমের জেরে ভাবি-ভাতিজাকে হত্যা, দেবরের ১০ বছরের কারাদণ্ড
আরও পড়ুন
সাভারে এসআই আলতাফ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৮
সাভারের আমিন বাজারে পুলিশ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৯
ভাড়া বাসা থেকে উদ্ধার সেই নবজাতক-স্বামী-স্ত্রীর মরদেহের পরিচয় মিলেছে 
আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর...