ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

সাভারের আমিন বাজারে পুলিশ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৯

সাভার প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পিএম
ছবি: সংগৃহীত

সাভারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপ-পরিদর্শক (এসআই) আলতাফ হোসনেকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় এখন পর্যন্ত ৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) রাতভর সাভারের আমিনবাজার, মুন্সিগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ও র‌্যাব-৪ এবং র‌্যাব-১০ এর সদস্যরা।

পুলিশ জানিয়েছে, সাভারের আমিনবাজারের বড়দেশী এলাকায় স্পেশাল ব্রাঞ্চের উপ-পরিদর্শক আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় নিহতের স্ত্রী শিউলি বেগম বাদী হয়ে রোববার সকালে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এতে ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করা হয়েছে। পরে পুলিশ মামলার প্রধান আসামি মূলহোতা জহিরুলকে প্রথমে গ্রেপ্তার করে।

পরে এ দিন রাতভর আমিনবাজার, মুন্সিগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি, থানা পুলিশ, র‌্যাব-৪ ও র‌্যাব-১০ এর সদস্যরা অপর ৮ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন— আলাউদ্দিন (২৬), আপন (৩০), জিহাদ (২০), ইমরান (২৬), নূর মোহাম্মদ রুদ্র (২৪), মোঃ রাকিব মিয়া (২৮), ছাব্বির আহম্মেদ (২৪), মোঃ ওয়াসিম (৪০)।

পুলিশ বলছে তথ্য যাচাই-বাছাই করে ঘটনার সঙ্গে জড়িত থাকার সত্যতা পাবার পরই আসামিসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পর্যায়ক্রমে তাদের রিমান্ড আবেদন করে আজ আদালতে পাঠানো হবে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ঘটনার মূলহোতা প্রাইভেটকার চালক ও মালিক জহিরুলকে ১০দিনের রিমান্ড এবং মামলার অপর আসামীদের ৭ দিন করে রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হবে। এছাড়া ঘটনার সাথে সম্পৃক্ত নয় এমন কেউ যেন হয়রানির শিকার না হয় সেদিকেও নজর রাখছেন বলে জানিয়েছেন তিনি।

মামলার সকল আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুই যুগ শেষে অবসর, আবেগঘন পরিবেশে স্কুলশিক্ষকের বিদায়
হাতে চক ছিল ২৬ বছর ধরে, সামনে ছিল অসংখ্য শিক্ষার্থী। পাঠদানের পাশাপাশি যাদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছেন, সেই প্রিয় শিক্ষক সজল কান্তি নাথ এবার বিদায় নিলেন কর্মজীবন থেকে। তার বিদায়ের দিনে আবেগঘন হয়ে ওঠে মীরসরাইয়ের ঐতিহ্যবাহী জোরারগঞ্জ জেবি উচ্চ বিদ্যালয়।
দুই যুগ শেষে অবসর, আবেগঘন পরিবেশে স্কুলশিক্ষকের বিদায়
মাদরাসা থেকে অসুস্থ হয়ে বাড়ি ফেরে শিশু, মাকে জানায় ‘আসল ঘটনা’
টাঙ্গাইলের ঘাটাইলে ৯ বছরের এক মাদরাসা শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে হানিফ আলী নামের এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
মাদরাসা থেকে অসুস্থ হয়ে বাড়ি ফেরে শিশু, মাকে জানায় ‘আসল ঘটনা’
বাগেরহাটে সিম জালিয়াতি চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
বাগেরহাট জেলায় বায়োমেট্রিক তথ্যের অপব্যবহারের মাধ্যমে সিম রিপ্লেসমেন্ট ও অর্থ হাতানো চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। 
বাগেরহাটে সিম জালিয়াতি চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
স্ত্রীর পরকীয়া ‘থামাতে না পেরে’ দেন বিয়ে, তবুও ‘শেষ রক্ষা’ হলো না যুবকের
যশোরের মণিরামপুরে প্রবাসীর সঙ্গে স্ত্রীর পরকীয়া সম্পর্কের জের ধরে নিজ বাড়িতে আব্দুল্লাহ মিথুন (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর আগে ওই যুবক নিজেই মোবাইল ফোনে প্রতিবেশীর সঙ্গে তার স্ত্রীর বিয়ে দিয়েছিলেন বলে জানা গেছে।
স্ত্রীর পরকীয়া ‘থামাতে না পেরে’ দেন বিয়ে, তবুও ‘শেষ রক্ষা’ হলো না যুবকের
আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে এক কোটি টাকা দেওয়া হবে: শাহে আলম
শহীদ আবু সাঈদের বাড়িতে নতুন ঘর নির্মাণ, তার মা-বাবার থাকার ব্যবস্থা এবং কবরস্থানের সৌন্দর্যবর্ধনে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে আবু সাঈদের বাড়িতে গিয়ে এ ঘোষণা দেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার কত সুন্দর সুন্দর কর্মসূচি হাতে নিয়েছে, সেগুলোকে সমর্থন না দিয়ে দেশের পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। কোনো অপতৎপরতাই কাজে আসবে না, সরকার তার নিজস্ব গতিতেই চলবে। এ সময় শহীদ আবু সাঈদের বাড়ি ও কবর সৌন্দর্য বর্ধন করার জন্য এক কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনা দূর করতে সরকার কাজ করছে। আবু সাঈদের আত্মত্যাগ শুধু ইতিহাসের অংশ নয়, এটি তরুণ সমাজ ও ছাত্র-জনতার জন্য অনুপ্রেরণা। তার আত্মত্যাগের মধ্য দিয়ে যে আন্দোলন সারা দেশের মানুষকে রাজপথে নামিয়েছিল, তা ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। শহীদ আবু সাঈদের স্মৃতি সংরক্ষণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আবু সাঈদ গণ-অভ্যুত্থানের বীর। আমরা আবু সাঈদকে ছড়িয়ে দিতে চাই। তার বাড়ির উন্নয়ন ও কবরস্থানের সৌন্দর্যবর্ধনে ঘোষিত এক কোটি টাকার কাজ জেলা প্রশাসনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এ জন্য জেলা প্রশাসককে নকশা তৈরির নির্দেশ দেওয়ার কথাও বলেন তিনি। উত্তরাঞ্চলের মানুষের জন্য সরকারের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, একটি রাজনৈতিক দল বেহেশতের কথা বলে ভোট নিয়েছে, কিন্তু মসজিদ, মাদরাসা, ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় শিক্ষকদের নিয়ে চিন্তা করেনি। তাদের নিয়ে চিন্তা করেছেন তারেক রহমান।  ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী, স্বাস্থ্য কার্ড, খাল খনন, কর্মসংস্থান, খেলাধুলার উন্নয়নসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ফ্যামিলি কার্ড প্রসঙ্গে প্রতিমন্ত্রীর ভাষ্য, এটি কোনো নির্দিষ্ট শ্রেণির মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পর্যায়ক্রমে দেশের চার কোটি পরিবারের নারী প্রধানকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। একইভাবে আগামী চার বছরে প্রায় ২ কোটি ১০ লাখ কৃষককে কৃষক কার্ড দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। কৃষকদের ভূমিহীন, প্রান্তিক, মধ্যম ও উচ্চপর্যায়ের বিভিন্ন শ্রেণিতে বিবেচনা করে কার্ড দেওয়া হবে। এ জন্য তাদের তদবিরের প্রয়োজন হবে না বলেও জানান প্রতিমন্ত্রী। ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর বিষয়ে মীর শাহে আলম বলেন, দেশের প্রায় সাড়ে তিন লাখ মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় পাইলট প্রকল্প হিসেবে এ কার্যক্রম শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রতি মাসের প্রথম সপ্তাহে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মোবাইল অ্যাকাউন্টে সম্মানীর অর্থ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি, মধ্যপ্রাচ্যের যুদ্ধসহ বিভিন্ন কারণে তেল-গ্যাসের বাজারে সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতির জন্য সরকার দুঃখ প্রকাশ করেছে এবং সাময়িক অসুবিধার কথা জানিয়েছে। বিশ্ববাজারে তেলের দাম কমলে দেশের বাজারেও দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে। বিরোধীদের আন্দোলন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, লংমার্চ করে কখনও সমস্যার সমাধান হবে না। আপনাদের কোনো সুনির্দিষ্ট মতামত থাকলে সংসদে দাঁড়িয়ে কথা বলুন। একই সঙ্গে সরকারের সফলতা-ব্যর্থতা মূল্যায়নের জন্য সময় দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় জেলা পরিষদ প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুন্নবীর ডনসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আরটিভি/এসআর
আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে এক কোটি টাকা দেওয়া হবে: শাহে আলম
আরও পড়ুন
ঢাকা থেকে ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
ভ্যানচালক সুমন হত্যা মামলার ২ নম্বর আসামি গ্রেপ্তার
ডাকাতির প্রস্তুতিকালে দুই সাবেক সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭
বিদেশি পিস্তলসহ বাবা-ছেলে গ্রেপ্তার