ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

এইচএসসি পরীক্ষার্থীর ২১ ওএমআর শিট উধাও

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০১:২৬ পিএম
এইচএসসি পরীক্ষার্থীদের পুরনো ছবি

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় চলতি এইচএসসি পরীক্ষার ২১ জন শিক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক ও প্রভাষক মোজাম্মেল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন অর্থনীতি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। গোপালপুর সরকারি কলেজ কেন্দ্রে এ বিষয়ে মোট ২১ জন পরীক্ষার্থী অংশ নেন।

ওই দিন পরীক্ষা শেষে কক্ষ পরিদর্শকরা উত্তরপত্র ও সৃজনশীল উত্তরপত্রের তিন খণ্ডের ওএমআর শিট পরীক্ষা কমিটির কাছে বুঝিয়ে দিয়ে যান। এরপর সেগুলো পৃথক প্যাকেটে সিলগালা করে রিকশাযোগে স্থানীয় ডাকঘরে পার্সেল পাঠানোর জন্য নেওয়া হয়। সেখানে গিয়ে ধরা পড়ে উত্তরপত্রের প্রথম অংশের ওএমএমআর শিট নেই। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে লিখিতভাবে জানানো হয়।

এরপর রোববার (২৬ জুলাই) গোপালপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিকুজ্জামান স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক পদ থেকে প্রভাষক মোজাম্মেল হোসেনকে বরখাস্তের পাশাপাশি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন

গোপালপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিকুজ্জামান বলেন, ওএমআর শিটের প্রথম অংশ মিসিং হয়েছিল। আমরা বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছি। সেই সঙ্গে বোর্ডের চেয়ারম্যানের কাছে বলেছি, যেন পরীক্ষার্থীদের ফলাফলে কোনো সমস্যা না হয়।

এদিকে পরীক্ষার খাতার ওএমআর শিটের প্রথম অংশ হারিয়ে যাওয়ার খবর জানাজানির পর শিক্ষার্থীদের মধ্যে দুশ্চিন্তার ছাপ পড়ে। খবর পেয়ে গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঞ্জুরুল মোর্শেদ সোমবার দুপুরে গোপালপুর সরকারি কলেজ পরিদর্শন করেন।

তিনি বলেন, পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক মোজাম্মেল হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া সিনিয়র মৎস্য কর্মকর্তা সৌরভ কুমারকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
শ্বশুরবাড়ি থেকে ফেরা হলো না ছাত্রদল নেতার, পথেই নিভল প্রাণ
বাসরঘরে প্রাণ গেল বরের
হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড ১১০০ বিঘার ফসল, ১০০ কোটি টাকার ক্ষতিতে দিশেহারা কৃষক