ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৩:১০ পিএম
ছবি: সংগৃহীত

খুলনা মহানগরীতে ইমন শেখ (২১) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে আড়ংঘাটা থানার রেলস্টেশনের দক্ষিণ পাশের একটি ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি আড়ংঘাটা থানার পাহাড়পুর এলাকার সোবহান শেখের ছেলে।

আরও পড়ুন

আড়ংঘাটা থানার ওসি (তদন্ত) মো. মনিরুল ইসলাম জানান, ইমনের মাথায় গুলির চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর বিস্তারিত জানা যাবে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

স্থানীয়রা বিকেলে রেলস্টেশনের পাশের একটি ঘেরে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
হেমন্তের নির্মল আকাশে ধরা দিয়েছে হিমালয়ের অপরূপ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে খালি চোখেই দেখা মিলছে বরফে ঢাকা এই পর্বতশৃঙ্গের।
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রতন ও সাকিল আহমেদ নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
টাঙ্গাইলে আন্ডারপাস নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা তারা বানু (৭৭)। ছেলের মরদেহ বাড়ি থেকে কবরস্থানে নেওয়ার সময় এ ঘটনাটি ঘটে।
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মা ইলিশ সংরক্ষণে সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকার ও দায়িত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
আরও পড়ুন
খুলনার হত্যা মামলার আসামি চট্টগ্রামে ধরা
বাসা ‘ভাড়া নেওয়ার’ কথা বলে ঘরে ঢোকেন তিন নারী, অতঃপর...
ফ্যামিলি কার্ড নিয়ে বৈষম্যের কোনো সুযোগ নেই: কেসিসি প্রশাসক
দুই দিনের ছুটি নিয়ে ‘হাওয়ায় মিলিয়ে গেলেন’ পৌর সচিব লালু