ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে বাড়ানো হলো বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট

আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ১১:০৪ এএম
ছবি: সংগৃহীত

গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন করে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এতে জেলায় বিজিবির মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ প্লাটুনে। একই সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা ২১ থেকে বাড়িয়ে ২৫ করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) আরিফ হোসাঈন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শ্রমিক বিক্ষোভের পরিপ্রেক্ষিতে আগে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ছিল। পরিস্থিতি বিবেচনায় তা বাড়িয়ে ১১ প্লাটুন করা হয়েছে। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যাও বাড়িয়ে ২৫ জন করা হয়েছে। তাদের নেতৃত্বে বিজিবি সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন।

তিনি আরও জানান, আন্দোলনের নামে যাতে রাষ্ট্রীয় সম্পদ ও সাধারণ মানুষের জানমালের কোনো ক্ষয়ক্ষতি না হয়, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবি সদস্যরা ইতোমধ্যে দায়িত্ব পালন শুরু করেছেন। অন্যান্য বাহিনীর সদস্যরাও প্রস্তুত রয়েছেন।

এদিকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন পোশাকশ্রমিকেরা। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সড়কে অবস্থান নিতে দেননি। এ সময় বিভিন্ন শিল্পকারখানায় শ্রমিকদের দলবদ্ধভাবে কাজে যোগ দিতে দেখা যায়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসেন জানান, সকাল ৮টার কিছু আগে শ্রমিকেরা মৌচাক এলাকায় মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। আন্দোলন চলাকালে পুলিশ বক্স, পুলিশের গাড়ি এবং একটি কারখানার গুদামে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দফা সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হন। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। পরিস্থিতির কারণে কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যে সড়কে প্রাণ গেল মাইশার, সেই সড়কেই জানাজা
যে সড়কে লরির ধাক্কায় উল্টে যাওয়া বাসের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষার্থী মাইশা মুশফিরাত, সেই সড়কেই অনুষ্ঠিত হয়েছে তার জানাজা।
যে সড়কে প্রাণ গেল মাইশার, সেই সড়কেই জানাজা
গুদামে আগুন লেগে পুড়ল ১৩০০ মণ পাট, ক্ষতি প্রায় ৬৫ লাখ টাকা
সাতক্ষীরার কলারোয়ায় গভীর রাতে পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১ হাজার ৩০০ মণ পাট পুড়ে ছাই হয়ে গেছে। এতে পাটের মূল্য ৬৫ লাখ টাকা হয়েছে বলে দাবি করেছেন গুদাম মালিক ব্যবসায়ী গোলাম ফারুক মধু।
গুদামে আগুন লেগে পুড়ল ১৩০০ মণ পাট, ক্ষতি প্রায় ৬৫ লাখ টাকা
শ্রমিক অসন্তোষ ঘিরে গাজীপুর-নারায়ণগঞ্জে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুর, নারায়ণগঞ্জ ও আশপাশের শিল্পাঞ্চলে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
শ্রমিক অসন্তোষ ঘিরে গাজীপুর-নারায়ণগঞ্জে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
শেরপুর সদরে পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান
পাখি শিকার বন্ধে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুর, শেরপুর বার্ড ক্লাব এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন এর উদ্যোগে শেরপুর সদর উপজেলার ধলা ও কামারিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
শেরপুর সদরে পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান
প্রবীণ সাংবাদিক সুবীর বসাক মারা গেছেন
কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক ইত্তেফাকের জেলা সংবাদদাতা প্রবীণ সাংবাদিক সুবীর বসাক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
প্রবীণ সাংবাদিক সুবীর বসাক মারা গেছেন
আরও পড়ুন
শ্রমিক অসন্তোষ ঘিরে গাজীপুর-নারায়ণগঞ্জে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
গাজীপুরে পুলিশ-শ্রমিকের মধ্যে ব্যাপক সংঘর্ষ, ৬০ কারখানায় ছুটি ঘোষণা
শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মামলায় আসামি ৪ হাজার, গ্রেপ্তার ৩০