ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে এনসিপি ও ছাত্রদল-যুবদলের পাল্টাপাল্টি কর্মসূচি

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ১০:৫৮ এএম
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের ওপর হামলার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। একই সঙ্গে বুধবার (২৯ জুলাই) বিকেল ৩টায় হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে।

অন্যদিকে, এনসিপির বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ‘উসকানিমূলক মিথ্যাচারের’ অভিযোগ তুলে এর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল ও যুবদল।

ছাত্রদল বুধবার জেলার সব উপজেলা, পৌরসভা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে। জেলা শহরসহ প্রতিটি উপজেলা ও পৌরসভায় বিক্ষোভ মিছিল করবে বলে জানিয়েছে যুবদলও।

একই দিনে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে হবিগঞ্জ শহরে উত্তেজনা বিরাজ করছে।

আরও পড়ুন

এনসিপির পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচিতে দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্য সচিব আখতার হোসেন এমপি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের উপস্থিত থাকার কথা রয়েছে।

এ বিষয়ে হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদ বলেন, ‘গতকালের ঘটনায় জড়িতদের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে শনাক্ত করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাগলা মসজিদের তহবিলে জমা ১৩৩ কোটি ২১ লাখ টাকা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের তহবিলে জমা হয়েছে ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা। এ ছাড়া মসজিদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংয়ে দান হিসেবে জমা পড়েছে আরও ৪৪ লাখ ৯ হাজার ৯৩৬ টাকা।
পাগলা মসজিদের তহবিলে জমা ১৩৩ কোটি ২১ লাখ টাকা
মাটি খুঁড়তেই মিলল ৮২ মিলিমিটারের মর্টারশেল
খাগড়াছড়ি সদর উপজেলার শালবন এলাকার পল্লীটিলায় সবজি চাষের জন্য মাটি খুঁড়তে গিয়ে ৮২ মিলিমিটারের একটি পরিত্যক্ত মর্টারশেল পাওয়া গেছে।
মাটি খুঁড়তেই মিলল ৮২ মিলিমিটারের মর্টারশেল
বৃষ্টিতে আয় নেই, আছে কিস্তি ও সংসারের চাপ
সকাল থেকে বৃষ্টি। কখনও মুষলধারে, আবার কখনও বা ঝিরিঝিরি। থেমে থেমে হওয়া এই বৃষ্টিতে অনেকের কাজ বন্ধ। কিন্তু সংসার তো আর থেমে থাকে না। প্রতিদিনের খাবার, সন্তানের লেখাপড়ার খরচ, ঋণের কিস্তি—সবই জোগাতে হয়। তাই বৃষ্টি উপেক্ষা করেই জীবিকার সন্ধানে বের হয়েছেন মঠবাড়িয়ার নিম্ন আয়ের মানুষ।
বৃষ্টিতে আয় নেই, আছে কিস্তি ও সংসারের চাপ
অস্ত্র, দড়ি ও পিকআপসহ নওগাঁয় ৩ ডাকাত গ্রেপ্তার
শুক্রবার (২০ নভেম্বর) রাত ১টার দিকে উপজেলার ভাবিচা ইউনিয়নের গাবতলী বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
অস্ত্র, দড়ি ও পিকআপসহ নওগাঁয় ৩ ডাকাত গ্রেপ্তার
বিএনপির ধাওয়ায় ‘লেজ গুটিয়ে’ পালাল নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীরা
শুক্রবার (২০ নভেম্বর) রাত ১১টার দিকে নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
বিএনপির ধাওয়ায় ‘লেজ গুটিয়ে’ পালাল নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীরা
আরও পড়ুন
আরটিভিতে সংবাদ প্রকাশের পর হবিগঞ্জের বিল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক গ্রেপ্তার, সংবাদ প্রকাশের জেরে ফাঁসানোর অভিযোগ
রেমা-কালেঙ্গায় প্রকাশ্যে হরিণ শিকার, নীরব বন বিভাগ
বৈছাআ নেতা মাহদীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য