ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

প্রধানমন্ত্রীর জন্য ৭৮০ কেজি আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ০২:৪৪ পিএম
ছবি: আরটিভি

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহার পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ৭৮০ কেজি কিউ (QIU) জাতের আনারস পাঠানো হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে আনুষ্ঠানিকভাবে এ উপহার বাংলাদেশে হস্তান্তর করা হয়।

জানা গেছে, ১০০টি বক্সে প্রায় ৬০০টি কিউ জাতের আনারস পাঠানো হয়েছে, যার মোট ওজন প্রায় ৭৮০ কেজি। প্রতিটি বক্সে ৫ থেকে ৬টি করে আনারস ছিল এবং প্রতিটি আনারসের গড় ওজন ১ কেজিরও বেশি।

আখাউড়া আইসিপির শূন্যরেখায় আয়োজিত অনুষ্ঠানে ত্রিপুরা সরকারের পক্ষে উপহার সামগ্রী হস্তান্তর করেন ত্রিপুরা সরকারের উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক ড. ফনি ভূষণ জমাতিয়া এবং কৃষি ও কৃষক কল্যাণ বিভাগের সচিব অপূর্ব রায়। তারা উপহার সামগ্রী বাংলাদেশের চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তা সজীব চক্রবর্তী ও সহকারী কনসুলার কর্মকর্তা পঙ্কজ জ্যোতি দাসের কাছে হস্তান্তর করেন।

আরও পড়ুন

এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন- আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ মো. আলাউদ্দিন, আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. জসিম উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। ত্রিপুরা সরকারের পক্ষে আরও উপস্থিত ছিলেন উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের উপদেষ্টা ড. রাজীব ঘোষ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কর্মকর্তারা।

অনুষ্ঠানে কৃষি ও কৃষক কল্যাণ বিভাগের সচিব অপূর্ব রায় বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। সেই বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করতে এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে ত্রিপুরার বিখ্যাত কিউ জাতের আনারস মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা উপহার হিসেবে পাঠানো হয়েছে। উপহার সামগ্রী গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে আনারসগুলো বাংলাদেশে পাঠানো হয়।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’কে এই আবু বকর
রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বাসের ছবি নিয়ে ফেসবুকে উসকানিমূলক মন্তব্যের অভিযোগে আবু বকর সিদ্দিক (২২) ও তার বাবা আয়নাল হককে আটক করা হয়েছে।
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’কে এই আবু বকর
বেপরোয়া গতিতে চলছিল বাস, পিকআপের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল দুজনের
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বেপরোয়া গতিতে চলছিল বাস, পিকআপের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল দুজনের
কক্সবাজারের রিসোর্টে আগুনের কারণ নিয়ে যা জানা গেল
কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাত দিন পেরিয়ে গেলেও আগুন লাগার প্রকৃত কারণ এখনো চূড়ান্তভাবে নিশ্চিত হওয়া যায়নি।
কক্সবাজারের রিসোর্টে আগুনের কারণ নিয়ে যা জানা গেল
সমাজের গ্রহণযোগ্য ব্যক্তিকে নির্বাচনের সুযোগ দেওয়া উচিত : স্পিকার
সমাজের গ্রহণযোগ্য ব্যক্তিকে নির্বাচনের সুযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)।
সমাজের গ্রহণযোগ্য ব্যক্তিকে নির্বাচনের সুযোগ দেওয়া উচিত : স্পিকার
প্রবারণা পূর্ণিমায় বান্দরবানে সপ্তাহব্যাপী নানা আয়োজন
এ উপলক্ষে ধর্মীয় নানা কর্মসূচির পাশাপাশি উৎসবে থাকছে হ্যান্ডবল টুর্নামেন্ট, ম্যারাথন দৌড়, মঙ্গল রথযাত্রা, ফানুস উত্তোলন ও পিঠা তৈরির উৎসব।
প্রবারণা পূর্ণিমায় বান্দরবানে সপ্তাহব্যাপী নানা আয়োজন
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর নির্দেশে সেই অসহায় পরিবারের পাশে রাসিক প্রশাসক
মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রায় ৮ ঘণ্টার বাগেরহাট ও খুলনা সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী
প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশে গেলেন প্রধানমন্ত্রী