ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

‘দেশের ভেতর ও বাইরে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে’

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পিএম
বক্তব্য রাখছেন চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন : ছবি আরটিভি

চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেছেন, ডিসেম্বরে সরকারকে পদত্যাগে বাধ্য করার হুমকি ও শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা-দুই দিক থেকে ষড়যন্ত্র চলছে। দেশের ভেতর ও বাইরে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের মীরসরাইয়ে দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমাদের দুই দিক থেকে শত্রুদের খোঁচাখুঁচি শুরু হয়েছে। দেশের ভেতর থেকে একটি গোষ্ঠী বলছে-ডিসেম্বরে আমাদের পদত্যাগে বাধ্য করবে। অন্যদিকে, বিদেশ থেকে একটি গোষ্ঠী এবং নিষিদ্ধ একটি সংগঠন বলছে, তাদের পতিত নেত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন। দেশের ভেতরে ও বাইরে ঘাপটি মেরে থাকা এসব সন্ত্রাসী গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করতে উঠেপড়ে লেগেছে। ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তারা।

তিনি বলেন, আমরা তাদের বলে দিতে চাই, বিএনপি ষড়যন্ত্র করে গঠিত কোনো বিনাভোটের সরকার নয়। বিএনপি নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচিত সরকার।

এমপি নুরুল আমিন বলেন, আপনার অপকর্মের কারণেই সেদিন ভয়ে পালিয়ে গেছেন। সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে বাংলাদেশকে অস্থিতিশীল করার যে স্বপ্ন আপনি দেখছেন, তা কখনো পূরণ হবে না।

মিরসরাই উপজেলা, পৌরসভা ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির উদ্যোগে মিছিলের নেতৃত্ব দেন চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন। মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, যুগ্ম আহবায়ক সালাউদ্দিন সেলিম, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরোয়ার উদ্দিন সেলিমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের জেলা, উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নরসিংদীতে যুবককে গুলি করে হত্যা
নরসিংদীর শিবপুরে গুলিতে আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
নরসিংদীতে যুবককে গুলি করে হত্যা
কক্সবাজারে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
কক্সবাজারে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত
নিখোঁজের দু’দিন পর পুকুরে ভেসে উঠল বৃদ্ধের মরদেহ 
মানিকগঞ্জ সদর উপজেলায় পুকুরে ডুবে ইউসুফ (৫৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই বৃদ্ধ মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা। 
নিখোঁজের দু’দিন পর পুকুরে ভেসে উঠল বৃদ্ধের মরদেহ 
লাইটের লোভ দেখিয়ে মাহফিল থেকে শিশুকে নিয়ে যান ইমাম, অতঃপর... 
জামালপুরের মেলান্দহে ওয়াজ মাহফিল থেকে ১০ বছর বয়সী এক মাদরাসাছাত্রকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের অভিযোগে আবু রায়হান (২৭) নামের এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
লাইটের লোভ দেখিয়ে মাহফিল থেকে শিশুকে নিয়ে যান ইমাম, অতঃপর... 
মানব পাচার চক্রের মূল হোতা জানু গ্রেপ্তার
সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে মানব পাচার মামলার এজাহারনামীয় আসামি ও মানব পাচার চক্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত মো. মামুন ওরফে জানু (২৪) গ্রেপ্তার হয়েছেন।
মানব পাচার চক্রের মূল হোতা জানু গ্রেপ্তার
আরও পড়ুন
বাস থেকে জাপানি পিস্তল ও গুলিসহ আটক ২
ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী
দেশের ভেতর-বাইরের সব ষড়যন্ত্রকারীকে একে একে জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী
ডিসেম্বরকে টার্গেট করে শ্রমিক আন্দোলন, নেপথ্যে আওয়ামী লীগ: গোয়েন্দা প্রতিবেদন