ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকতার ৩৮ বছর: রাজকীয় বিদায় দিলেন জামাল উদ্দিনকে

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পিএম
রাজকীয় আয়োজনে বিদায় জানানো হয় সিনিয়র শিক্ষক এ জেড এম জামাল উদ্দিনকে : ছবি আরটিভি

দীর্ঘ ৩৮ বছর ধরে যে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে দাঁড়িয়ে অসংখ্য শিক্ষার্থীর হাতে তুলে দিয়েছেন জ্ঞানের আলো, শিখিয়েছেন জীবনের পথচলার পাঠ, সেই প্রিয় বিদ্যালয় থেকেই এবার বিদায় নিতে হলো তাকে। তবে, এ বিদায় ছিল না অন্য আট-দশটি বিদায়ের মতো। ছিল ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান আর আবেগে ভরা এক স্মরণীয় আয়োজন। প্রিয় শিক্ষককে বিদায় জানাতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি সহকর্মী ও শিক্ষার্থীরা। ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও নানা উপহার দিয়ে রাজকীয় আয়োজনে বিদায় জানানো হয় সিনিয়র শিক্ষক এ জেড এম জামাল উদ্দিনকে।

চাঁদপুরের কচুয়া উপজেলার তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এ জেড এম জামাল উদ্দিন দীর্ঘ ৩৮ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরজনিত বিদায় নিয়েছেন। তিনি ১৯৮৮ সালের ১ নভেম্বর বিদ্যালয়টিতে শিক্ষক হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই অত্যন্ত নিষ্ঠা, সততা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। দীর্ঘ কর্মজীবনে অসংখ্য শিক্ষার্থীকে পাঠদানের পাশাপাশি আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে তার অবসরজনিত বিদায় ও শেষ কর্মদিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানটি পরিণত হয় আবেগঘন মিলনমেলায়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসান এবং গীতা পাঠ করেন প্রিয়া রানী সরকার। পরে বিদ্যালয়ের পক্ষ থেকে মানপত্র পাঠ করেন নবম শ্রেণির শিক্ষার্থী ফারিয়া ইসলাম।

বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোহাম্মদ জহিরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহাম্মদ জহিরুল ইসলাম সরকার।
এ সময় বক্তব্য দেন ঢাকা শিক্ষা বোর্ডের সেকশন অফিসার মো. আনোয়ার হোসেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. গোলাম সাদেক, সাবেক শিক্ষক সুরেশ চন্দ্র দেবনাথ, সহকারী শিক্ষক অমর কৃষ্ণ দাস ও সাইফুল ইসলাম, সাবেক শিক্ষার্থী জসিম উদ্দিন, জমিদাতা সদস্য জুয়েল পাটোয়ারী, বিদ্যালয়ের অফিস সহকারী মো. শাহপরান, প্রাক্তন শিক্ষার্থী ডাক্তার শামীম ও জাহিদুল হাসানসহ অন্যরা।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, একজন আদর্শ শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই দেন না, তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও সুন্দর মানুষ হওয়ার শিক্ষা দেন। এ জেড এম জামাল উদ্দিন তার দীর্ঘ শিক্ষকতা জীবনে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার মাধ্যমে অসংখ্য শিক্ষার্থীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার অবদান বিদ্যালয় ও শিক্ষার্থীদের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানের একপর্যায়ে একে একে সহকর্মী শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা তার হাতে ফুল, উপহার ও সম্মাননা স্মারক তুলে দেন। দীর্ঘদিনের সহকর্মীদের কাছ থেকে বিদায় নেওয়ার মুহূর্তে আবেগাপ্লুত হয়ে পড়েন জামাল উদ্দিন। তার চোখেমুখেও ফুটে ওঠে দীর্ঘ কর্মজীবনের স্মৃতি, ভালোবাসা ও প্রিয়জনদের ছেড়ে যাওয়ার বেদনা।

তবে সবচেয়ে আবেগঘন দৃশ্যটি তৈরি হয় বিদায় অনুষ্ঠানের শেষ মুহূর্তে। বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং সহকর্মীরা তাকে একটি গাড়িতে করে রাজকীয়ভাবে বিদায় জানান। চাঁদপুরের কচুয়া থেকে মতলব দক্ষিণ উপজেলার কাশিমপুর গ্রামের নিজ বাড়িতে তাকে পৌঁছে দেন তারা। একজন শিক্ষকের প্রতি শিক্ষার্থী ও সহকর্মীদের এমন ভালোবাসা উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়।

৩৮ বছরের কর্মজীবনের আনুষ্ঠানিক সমাপ্তি হলেও শিক্ষার্থীদের হৃদয়ে তার রেখে যাওয়া শিক্ষা, আদর্শ ও স্মৃতির কোনো অবসর নেই। বিদ্যালয়ের শ্রেণিকক্ষে হয়তো আর নিয়মিত দেখা যাবে না প্রিয় শিক্ষক জামাল উদ্দিনকে, কিন্তু তার হাতে গড়ে ওঠা অসংখ্য শিক্ষার্থীর জীবনে তিনি বেঁচে থাকবেন শ্রদ্ধা ও ভালোবাসার মানুষ হয়ে।

এভাবেই একজন শিক্ষকের বিদায় হয়ে উঠল ভালোবাসা, শ্রদ্ধা আর আবেগের এক অনন্য উপাখ্যান।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঈদগাঁওয়ে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত বেড়ে ৫
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁওয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছে এক শিশু।
ঈদগাঁওয়ে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত বেড়ে ৫
বিএনপি জনগণের আর পলাতক ফ্যাসিস্ট লাশের রাজনীতি করে: সমাজকল্যাণ মন্ত্রী
সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, হাসপাতাল, মসজিদ ও মন্দিরে অগ্নিসংযোগের মতো ন্যক্কারজনক কর্মকাণ্ডের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। ফ্যাসিবাদী শক্তি পুরোনো কায়দায় দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। তবে জনগণ যেকোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেবে। বিএনপি জনগণের পাশে থেকে রাজনীতি করে আর পলাতক ফ্যাসিস্ট লাশের রাজনীতি করে।
বিএনপি জনগণের আর পলাতক ফ্যাসিস্ট লাশের রাজনীতি করে: সমাজকল্যাণ মন্ত্রী
নরসিংদীতে যুবককে গুলি করে হত্যা
নরসিংদীর শিবপুরে গুলিতে আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
নরসিংদীতে যুবককে গুলি করে হত্যা
‘দেশের ভেতর ও বাইরে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে’
চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেছেন, ডিসেম্বরে সরকারকে পদত্যাগে বাধ্য করার হুমকি ও শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা-দুই দিক থেকে ষড়যন্ত্র চলছে। দেশের ভেতর ও বাইরে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। 
‘দেশের ভেতর ও বাইরে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে’
কক্সবাজারে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
কক্সবাজারে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত
আরও পড়ুন
দূরে চাকরিতে ভাঙছে সংসার, নারী শিক্ষকবান্ধব বদলি নীতির তাগিদ
জাবিপ্রবি শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণা শিক্ষার্থীদের, ব্যবস্থা নিতে উপাচার্যকে স্মারকলিপি
শ্রেণিকক্ষের পাঠ ছাড়িয়ে যিনি শেখান জীবনের পাঠ
নিভৃতে মানুষ গড়ার কারিগর চলে গেলেন না ফেরার দেশে