ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড় অঙ্কের টাকা নিয়ে ভারতে পালানোর সময় আটক ২

স্টাফ রিপোর্টার (আশুলিয়া), আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০১:৫৭ পিএম
ছবি: আরটিভি

আশুলিয়ায় বিকাশ ডিস্ট্রিবিউশনের ২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় দুই কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৭২ লাখ টাকাও উদ্ধার করা হয়। বাকি ১ কোটি ৬৩ লাখ টাকার এখনও উদ্ধার হয়নি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকাশ ডিস্ট্রিবিউশন নায়ফা ট্রেড বিডি কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানটির দুই কর্মকর্তা আল আমিন ও ইউসুফ রায়হান প্রতারণার আশ্রয় নিয়ে ২ কোটি ৩৫ লাখ টাকা উত্তোলন করে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় ৭২ লাখ টাকা।

পরে তাদের সাত দিনের রিমান্ড চেয়ে ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করেন।

আরও পড়ুন

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, বাকি ১ কোটি ৬৩ লাখ টাকার উদ্ধারে মাঠে কাজ করছে পুলিশ। দ্রুত সময়ের মধ্যে বাকি টাকা উদ্ধার হবে বলেও জানান তিনি।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেরপুরে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ
শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শেরপুরে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ
চট্টগ্রামে পুলিশের সোর্সকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি, অবস্থা আশঙ্কাজনক
চট্টগ্রামের ফটিকছড়িতে নিজ দোকানে বসে থাকা অবস্থায় মো. আবছার (৪০) নামের পুলিশের এক সোর্সকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা।
চট্টগ্রামে পুলিশের সোর্সকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি, অবস্থা আশঙ্কাজনক
হঠাৎ হালুয়াঘাট থানায় আগুন
ময়মনসিংহের হালুয়াঘাট থানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে থানার অভ্যন্তরে অবস্থিত সেরেস্তা কক্ষে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ নথিপত্র রক্ষা করা সম্ভব হয়নি। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য সালমান ওমর রুবেল, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। এ সময় তাঁরা আগুনে ক্ষতিগ্রস্ত সেরেস্তা কক্ষসহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এদিকে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটন ও প্রয়োজনীয় আলামত সংগ্রহে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ক্রাইম সিন ও ফরেনসিক বিভাগের একটি দল ঘটনাস্থলে কাজ করছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান জানান, এ ঘটনার খবর পেয়ে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মহোদয় ও সিআইডির সদস্যদের সঙ্গে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ বিষয়ে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খুব দ্রুত অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে। আরটিভি/টিআর
হঠাৎ হালুয়াঘাট থানায় আগুন
স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা স্বামীর
মানিকগঞ্জের ঘিওরে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর নিজের গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেছেন সজীব মিয়া (৩০) নামে এক যুবক।
স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা স্বামীর
শ্রমিকদের বেতন বাড়ার সুযোগ নিয়ে বাড়িভাড়া বাড়ানো যাবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ্যুষিত এলাকায় বাড়িভাড়া না বাড়ানোর বিষয়ে বাড়ির মালিকদের সতর্ক করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শ্রমিকদের বেতন বাড়ার সুযোগ নিয়ে বাড়িভাড়া বাড়ানো যাবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
আরও পড়ুন
প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট
বিকাশের দোকানে ‘সেন্ড মানি’ করে টাকা না দিয়েই দৌড়...
ড. আসমা চৌধুরী স্মরণে আজ স্মারক বক্তৃতা
অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যার রহস্য উদঘাটন, ৬ মাস পর স্বামী গ্রেপ্তার