ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

যুবলীগ নেতা হত্যা মামলায় প্রধান আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০৫:৩১ পিএম
ছবি: সংগৃহীত

ফেনীর ছাগলনাইয়ায় ব্যবসায়ী ও ইউনিয়ন যুবলীগ নেতা যোবায়ের হোসেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা মামুনুর রশীদ মামুনকে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (২৯ জুলাই) দিবাগত রাতে ঢাকার লালবাগ থানার বাশপট্টি এলাকার আশা হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে গ্রেপ্তার হওয়া মামুনকে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে। মামুন ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও র‍্যাব সূত্রে জানা গেছে, ছাগলনাইয়া সমিতি বাজারের ব্যবসায়ী যোবায়ের হোসেন পারভেজের সঙ্গে মাদক, চোরাচালান ও দোকান সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। ২৬ জুন রাতে এসব বিষয় নিয়ে স্থানীয় ছাত্রলীগ নেতা শাহাদাত ও মামুনের সঙ্গে পারভেজের কথা-কাটাকাটি হয়। ওই রাতেই পারভেজকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন ২৭ জুন সমিতি বাজার সংলগ্ন নিজ বাড়ির পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনার পর নিহত পারভেজের বাবা আবু তাহের বাদী হয়ে ছাগলনাইয়া থানায় চারজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন- শাহাদাত হোসেন, মাইকেল ও মনির হোসেন। ঘটনার পর পর পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে শাহাদাত, মনির ও মাইকেলকে গ্রেপ্তার করলেও প্রধান আসামি মামুন আত্মগোপনে চলে যান।

ফেনীস্থ র‍্যাব-৭-এর গণমাধ্যম কর্মকর্তা এ আর এম মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে ঢাকার লালবাগ থানা এলাকায় র‍্যাব-৭ ও র‍্যাব-১০ যৌথ অভিযান চালায়। অভিযানে পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মামুনকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

আরও পড়ুন

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের বলেন, গ্রেপ্তার মামুনের বিরুদ্ধে পারভেজ হত্যা মামলা ছাড়াও ছাগলনাইয়া ও ফেনী থানায় একাধিক মামলা রয়েছে। রিমান্ডের আবেদনসহ তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
নিছক বিরক্তিতেই হত্যা করা হয় ৩ বছরের হালিমাকে!
স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় পরিচ্ছন্নতাকর্মীকে কুপিয়ে হত্যা
বেপরোয়া গতিতে চলছিল অটোরিকশা, ধাওয়া করে ধরার পর মিলল চাঞ্চল্যকর তথ্য
সুনামগঞ্জের সুধাংশু বিশ্বাস হত্যা মামলায় একজনের যাবজ্জীবন