ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

জাফলংয়ে হাজী সোহরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির পরিচিতি সভা

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০৩:২৫ এএম
নব-নির্বাচিত এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি ও অভিভাবক প্রতিনিধিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। ছবি: সৌজন্য

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলংয়ের হাজী সোহরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে মো. জাহিদ খান এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে চাঁন খা মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে বিদ্যালয়ের হলরুমে উৎসবমুখর পরিবেশে নব-নির্বাচিত এডহক কমিটির পরিচিতি সভায় নবনির্বাচিত সভাপতি ও অভিভাবক প্রতিনিধিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সচিব ও প্রধান শিক্ষক মো. সোহরাওয়ার্দী'র সভাপতিত্বে ও শিক্ষানুরাগী আজির উদ্দিন ও সিদ্দিক খান'র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী বীরমুক্তিযোদ্ধা আব্দুল মুতলিব খান। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল আলম রানা, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জিয়ারত খান, উসমান আহমদ, জুলহাস উদ্দিন শিকদার, নজরুল মাষ্টার, ইউপি সদস্য দৌলত খান, রমজান আলী মেম্বার, সাবেক সদস্য আবুল হাসনাত, আইয়ুব আলী, মিতালী সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সাইদুল সরকার, পূর্ব জাফলং ছাত্রদলের সভাপতি আজির উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নবনির্বাচিত সভাপতি মো. জাহিদ খান তার বক্তব্যে বলেন, “বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও নিরাপদ শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতায় প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা থাকবে।”

আরও পড়ুন

তিনি আরও বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই বিদ্যালয়টি উপজেলার একটি অন্যতম বিদ্যাপীঠ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে বলে আমি বিশ্বাস করি। সভায় বক্তারা নবগঠিত এডহক কমিটির সফলতা কামনা করেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তথ্য চেয়ে আবেদন করায় সাংবাদিকের বিরুদ্ধে অফেন্সিভ মোডে যাওয়ার হুমকি ইউএনওর
তথ্য চেয়ে আবেদন করায় দৈনিক সমকালের টাঙ্গাইলের ঘাটাইল প্রতিনিধি মাসুমের বিরুদ্ধে অফেন্সিভ মোডে যাওয়ার হুমকি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. মাহমাদুল হাসান।
তথ্য চেয়ে আবেদন করায় সাংবাদিকের বিরুদ্ধে অফেন্সিভ মোডে যাওয়ার হুমকি ইউএনওর
গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে তিনজনের মৃত্যু
গাজীপুরে মালবাহী ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে তিনজনের মৃত্যু
জামালপুরে অপহরণ ও ধর্ষণ মামলায় ৪ জনের সাজা
জামালপুরে পৃথক অপহরণ ও ধর্ষণ মামলায় দুই আসামিকে যাবজ্জীবন এবং আরও দুই আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
জামালপুরে অপহরণ ও ধর্ষণ মামলায় ৪ জনের সাজা
লংগদুতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, সেনা হস্তক্ষেপে পণ্ড
রাঙামাটির লংগদু উপজেলার নাজিমটিলায় রাতের আঁধারে জমি দখল ও ঘর নির্মাণকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ ও বিরোধের সৃষ্টি হয়েছে। বিতর্কিত জমিতে জোরপূর্বক বসতি স্থাপনের চেষ্টার পর বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোনের সময়োপযোগী হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। আইনি প্রক্রিয়া ও ভূমি অফিসের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিরোধপূর্ণ ওই জমিতে সব ধরনের কার্যক্রম ও অবস্থানে স্থিতাবস্থা জারি করা হয়েছে।
লংগদুতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, সেনা হস্তক্ষেপে পণ্ড
মঠবাড়িয়ায় শতাধিক শিক্ষার্থী পেল স্কুলব্যাগ-ছাতা-ফুটবল
পিরোজপুরের মঠবাড়িয়ায় হতদরিদ্র পরিবারের প্রায় শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে ফুটবল, স্কুলব্যাগ ও ছাতা বিতরণ করা হয়েছে।
মঠবাড়িয়ায় শতাধিক শিক্ষার্থী পেল স্কুলব্যাগ-ছাতা-ফুটবল
আরও পড়ুন
সিলেটে মাদক-চোরাচালান দমনে কঠোর অভিযান, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার
৩৪ দিন পর আবারও শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু
শাহজালাল মাজারের দানবাক্স খোলা হবে আজ
জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল