ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

মানব পাচার চক্রের মূল হোতা জানু গ্রেপ্তার

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পিএম
মো. মামুন ওরফে জানু : ছবি আরটিভি

সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে মানব পাচার মামলার এজাহারনামীয় আসামি ও মানব পাচার চক্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত মো. মামুন ওরফে জানু (২৪) গ্রেপ্তার হয়েছেন।

সম্প্রতি গোয়াইনঘাট থানাধীন ২নং পশ্চিম জাফলং ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে গোয়াইনঘাট থানা পুলিশ।

গ্রেপ্তার মামুন উপজেলার বাসিন্দা। তিনি গোয়াইনঘাট থানায় দায়ের করা মামলা নম্বর-০৪ (তারিখ: ২৯ আগস্ট ২০২৬)-এর মানব পাচার মামলার এজাহারনামীয় আসামি। দীর্ঘদিন ধরে তিনি ওই মামলায় পলাতক ছিলেন।

পুলিশ জানিয়েছে, বিশেষ অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তারের পর যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মুড়ল জানায়, মানব পাচারের মতো গুরুতর অপরাধ নির্মূল এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লাইটের লোভ দেখিয়ে মাহফিল থেকে শিশুকে নিয়ে যান ইমাম, অতঃপর... 
জামালপুরের মেলান্দহে ওয়াজ মাহফিল থেকে ১০ বছর বয়সী এক মাদরাসাছাত্রকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের অভিযোগে আবু রায়হান (২৭) নামের এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
লাইটের লোভ দেখিয়ে মাহফিল থেকে শিশুকে নিয়ে যান ইমাম, অতঃপর... 
তাজরীন ট্র্যাজেডি: নিহত শ্রমিকদের স্মরণে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১ এর শ্রদ্ধা নিবেদন
ঢাকার আশুলিয়ায় নরসিংহপুর এলাকায় তাজরীন গার্মেন্টস ফ্যাশন লি. কারখানায় সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১৭ জন শ্রমিক নিহত ও ২ শতাধিক শ্রমিক আহত হন। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে তাজরীন ট্র্যাজেডির ১৪তম বার্ষিকীতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া, পিপিএম তাজরীন গার্মেন্টস ফ্যাশন লি. কারখানার সামনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে নিহত শ্রমিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
তাজরীন ট্র্যাজেডি: নিহত শ্রমিকদের স্মরণে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১ এর শ্রদ্ধা নিবেদন
আলীকদম পিআইওর প্রকল্পে ব্যাপক ‘নয়ছয়’
বান্দরবানের আলীকদম উপজেলায় গ্রামীণ সড়ক সংস্কারের একটি প্রকল্পে কাজ না করেই ২ লাখ ৯০ হাজার টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে। ২০২৫-২৬ অর্থবছরের এ প্রকল্পের সভাপতি রেহেনা বেগমের নামে বরাদ্দের টাকা ছাড় করা হয়েছে। কিন্তু তার দাবি, প্রকল্পের কাজের সময় তিনি ঘটনাস্থলে যাননি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নজরুল ইসলাম নিজেই কাজটি বাস্তবায়ন করেছেন এবং তার নামে বিল তুলেছেন।
আলীকদম পিআইওর প্রকল্পে ব্যাপক ‘নয়ছয়’
সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে রাজমিস্ত্রি ও স্কুলছাত্রের মৃত্যু
সাতক্ষীরার কালিগঞ্জে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে এক রাজমিস্ত্রি ও এক স্কুলছাত্র মারা গেছেন। এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে একজন গুরুতর আহত হয়েছেন।
সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে রাজমিস্ত্রি ও স্কুলছাত্রের মৃত্যু
ধামরাইয়ের মাটিতে শেষ ঠিকানা হলো অভিনেতা সোহেল খানের
মঞ্চ ও পর্দায় নানা চরিত্রে অভিনয় করেছেন। কখনো গ্রামীণ মানুষের জীবন, কখনো তাদের আঞ্চলিক ভাষা ও সংস্কৃতি ফুটিয়ে তুলেছেন অভিনয়ে। বাস্তব জীবনেও ছিলেন তেমনই সহজ-সরল। গ্রামের মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াতেন, সামাজিক কাজে এগিয়ে আসতেন সবার আগে। সেই মানুষটি এখন শায়িত গ্রামের কবরস্থানে। অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ঢাকার ধামরাই উপজেলার রাজাপুর গ্রামে। তিনি ধামরাই উপজেলার রাজাপুর গ্রামের মৃত আতাউর রহমান খানের ছেলে।
ধামরাইয়ের মাটিতে শেষ ঠিকানা হলো অভিনেতা সোহেল খানের
আরও পড়ুন
ঢাকায় ৮০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
‘পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার’
যে দেশে পালাচ্ছিলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম
ঢাকায় ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি ধরা