ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

মাদক বিরোধে যুবকের মৃত্যুর ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার 

মানিকগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০৩:৫৯ পিএম
আনোয়ার হোসেন আনু : ছবি আরটিভি

মানিকগঞ্জে মাদক সংক্রান্ত বিরোধের জেরে সাগর আহমেদ (২৪) নামে এক যুবকের মৃত্যুর রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় প্রধান আসামি আনোয়ার হোসেন আনু (৪১)কে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১২টায় মানিকগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পিবিআই পুলিশ সুপার জয়িতা শিল্পি।

পিবিআই সূত্রে জানা গেছে, গত ২৭ জুলাই রাত আনুমানিক ৮টার দিকে সাগর আহমেদ তার বন্ধু শাহরিয়ার আলম স্বাধীনকে নিয়ে বাড়ি থেকে বের হন। পরে তিনি আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। দুই দিন পর বুধবার (২৯ জুলাই) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বাঘিয়া ঘাট এলাকায় কালীগঙ্গা নদীর পাড়ে পানির মধ্যে একটি মরদেহ পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি সাগরের বলে শনাক্ত করেন।

আরও পড়ুন

ঘটনার তদন্তে পিবিআই জানতে পারে, সেদিন রাতে সাগর ও তার বন্ধু স্বাধীন মোটরসাইকেলে করে চর ঘোস্তা খেয়া ঘাট এলাকায় যান। সেখানে কয়েকজন ব্যক্তি তাদের আটক করে অবৈধ জিনিস থাকার অভিযোগ তোলে এবং ভয়ভীতি প্রদর্শন করে। একপর্যায়ে সাগর ভয়ে দৌড়ে নদীতে ঝাঁপ দেন। পরে নদীতে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ সময় আসামিরা স্বাধীনকে আটক রেখে তার পরিবারের কাছ থেকে ১০ হাজার টাকা চাঁদা আদায় করে এবং বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেয়।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার জয়িতা শিল্পী বলেন, আসামিদের অবৈধ আটক, ভয়ভীতি প্রদর্শন ও অবহেলার কারণেই সাগরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ৩০ জুলাই সদর উপজেলার নবগ্রাম এলাকা থেকে প্রধান আসামি আনোয়ার হোসেন আনুকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মন্দিরের তালা ভেঙে ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি
সুনামগঞ্জ পৌর শহরের বাধনপাড়া আবাসিক এলাকার একটি বাসার পারিবারিক মন্দিরের তালা ভেঙে ১৫০ বছরের পুরোনো রাধা-মদনমোহনের দুইটি মূল্যবান মূর্তি এবং এর গায়ে থাকা গহনাসহ বিভিন্ন পূজার সামগ্রী চুরির ঘটনা ঘটেছে।
মন্দিরের তালা ভেঙে ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে না কুমিরায়
আগামী ২৬ অক্টোবর থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেস ট্রেন কক্সবাজার পর্যন্ত চলাচল করবে। তবে নতুন রুটে ট্রেনটির 'কুমিরা স্টেশনে' যাত্রাবিরতি বাতিল করা হচ্ছে।
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে না কুমিরায়
মায়ের রেখে যাওয়া সেই দুই শিশুর পাশে দাঁড়ালেন কুমিল্লার পুলিশ সুপার
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সড়কে মায়ের রেখে যাওয়া আট বছর বয়সী ইসরাত ও আঠারো মাস বয়সী রোজা মনির পাশে দাঁড়িয়েছেন কুমিল্লা জেলা সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম।
মায়ের রেখে যাওয়া সেই দুই শিশুর পাশে দাঁড়ালেন কুমিল্লার পুলিশ সুপার
৫০০ টাকার বাজিতে জীবন্ত শালিক ছিঁড়ে খেলেন কাঁচা মাংস, অতঃপর...
জামালপুরের মাদারগঞ্জে মাত্র ৫০০ টাকার বাজি ধরে জীবন্ত শালিক পাখির চামড়া ছাড়িয়ে কাঁচা মাংস খাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
৫০০ টাকার বাজিতে জীবন্ত শালিক ছিঁড়ে খেলেন কাঁচা মাংস, অতঃপর...
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় একটি ওষুধ কারখানায় লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট
আরও পড়ুন
খুলনার হত্যা মামলার আসামি চট্টগ্রামে ধরা
‘কাজ দেওয়ার’ কথা বলে ফ্ল্যাটে ডেকে নেওয়া হয় তরুণীকে, অতঃপর... 
সোনারগাঁয় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৫
চার্চের ঘণ্টা চুরির ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৪