ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

বান্দরবানে দুই পর্যটকের মৃত্যু

বান্দরবান প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০৭:৪১ পিএম
রুমা থানা। ছবি: সংগৃহীত

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি আঁকাবাঁকা সড়কে বগালেক পর্যটনকেন্দ্র থেকে ফেরার পথে মোটরসাইকেল গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত প্রায় ১টার দিকে বগালেক-কেওক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভোলা জেলার মানিকারহাট এলাকার জহির উদ্দিনের ছেলে মো. জামির উদ্দিন (৩২) এবং ঢাকার লালবাগ এলাকার চুন্নু গাজীর মেয়ে রোকাইয়া আক্তার (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ সদস্যের একটি পর্যটক দল বগালেকে বেড়াতে আসে। তাদের মধ্যে আটজন একটি কটেজে অবস্থান করলেও জামির উদ্দিন ও রোকাইয়া আক্তার গাইডের নির্দেশনা অমান্য করে রাতে মোটরসাইকেলে কেওক্রাডং এলাকার দিকে যান। সেখান থেকে ফেরার পথে ঢালু সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা গভীর খাদে পড়ে নিখোঁজ হন।

বিষয়টি জানার পর গাইড মো. ইসমাইল সন্ধ্যা ৬টার দিকে বগালেক আর্মি ক্যাম্পে খবর দেন। পরে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে যৌথভাবে তল্লাশি অভিযান শুরু হয়। কয়েক ঘণ্টার অনুসন্ধান শেষে গভীর রাতে বগালেক ভিউ পয়েন্টসংলগ্ন পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ২৯ জুলাই রাত সাড়ে ১১টার দিকে ছয়টি মোটরসাইকেলে ১০ জন পর্যটক ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশে রওনা হয়ে রুমা উপজেলায় পৌঁছান। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তারা বগালেক এলাকায় একটি কটেজে ওঠেন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে সবাই বগালেক ভিউ পয়েন্টে ঘুরতে যান। সেখানে ছবি তোলা শেষে আটজন ফিরে এলেও জামির উদ্দিন ও রোকাইয়া আক্তার গাইডের নিষেধাজ্ঞা অমান্য করে একটি মোটরসাইকেলে ভিউ পয়েন্ট অতিক্রম করে সামনে চলে যান। এরপর ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, বগালেক ভিউ পয়েন্ট এলাকার পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। আইনানুগ প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ওমরাহ পালনে গিয়ে মিসাইল হামলায় বাংলাদেশি হাফেজ নিহত
পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব গিয়ে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মিসাইল হামলায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের হাফেজ মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরি (৪৫) নিহত হয়েছেন।
ওমরাহ পালনে গিয়ে মিসাইল হামলায় বাংলাদেশি হাফেজ নিহত
নারীর সঙ্গে অশ্লীল ভিডিও বানিয়ে চাঁদা দাবি, ছেলের জন্য পাত্রী দেখতে বড় বিপাকে আনোয়ার
নওগাঁর মান্দায় ছেলের জন্য পাত্রী দেখানোর কথা বলে এক বৃদ্ধকে ডেকে নিয়ে জোরপূর্বক অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় মো. জাকারিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মান্দা থানা পুলিশ।
নারীর সঙ্গে অশ্লীল ভিডিও বানিয়ে চাঁদা দাবি, ছেলের জন্য পাত্রী দেখতে বড় বিপাকে আনোয়ার
সাঁকোর জায়গায় ১৫০ ফুট মাটির রাস্তা নির্মাণ করলেন ছাত্রদল নেতা
প্রায় দেড় যুগ ধরে দুর্ভোগ ছিল যে পথের নিত্যসঙ্গী, অবশেষে সেখানে তৈরি হলো স্থায়ী চলাচলের পথ। দীর্ঘদিন বাঁশ ও কাঠের সাঁকো দিয়ে পারাপার করতেন স্থানীয় বাসিন্দারা। শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বেড়াইদেরচালা (আসওয়াদ পোশাক কারখানা সংলগ্ন) এলাকায় টানা ১৮ বছরের সীমাহীন কষ্ট লাঘবে এগিয়ে এসেছেন তরুণ রাজনৈতিক কর্মী ছাত্রদল নেতা রিফাত বেপারী।
সাঁকোর জায়গায় ১৫০ ফুট মাটির রাস্তা নির্মাণ করলেন ছাত্রদল নেতা
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে ফেরাতে ব্যাকুল শিক্ষার্থীরা
লালমনিরহাটের কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খুরশীদুজ্জামান আহমেদকে পুনরায় দায়িত্ব প্রদানের দাবিতে ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে ফেরাতে ব্যাকুল শিক্ষার্থীরা
ঋণ করে গড়া কলাবাগান এক রাতেই তছনছ, দিশেহারা কৃষক
এক রাতেই ধূলিসাৎ হয়ে গেল এক কৃষকের ঋণ করে গড়া বিশাল কলাবাগান। গাছে গাছে যখন শোভা পাচ্ছিল ফলন্ত কলার ছড়া—ঠিক তখনই শত্রুতাবশত রাতের আঁধারে কেটে ফেলা হলো প্রায় এক হাজার কলাগাছ।
ঋণ করে গড়া কলাবাগান এক রাতেই তছনছ, দিশেহারা কৃষক
আরও পড়ুন
ঘুমধুম সীমান্তে ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক
বান্দরবানে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ
বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু
বান্দরবানে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২