ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

ট্রাকের পাথরের নিচে মিললো গাড়ির যন্ত্রাংশ, ১৩৫ ভারতীয় মোবাইল উদ্ধার

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পিএম
ট্রাক থেকে উদ্ধার হওয়া গাড়ির যন্ত্রাংশ : ছবি আরটিভি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে পৃথক অভিযানে ৩ কোটি ৬ লাখ ৯৪ হাজার টাকা সিজার মূল্যের বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এর মধ্যে পাথরবোঝাই একটি ভারতীয় ট্রাক থেকে ৭০৮ পিস ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ ও পাঁচটি বেনারসি শাড়ি এবং ভোলাহাট থেকে ১৩৫টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর এলাকায় অভিযান চালায় ৫৯ বিজিবি। এ সময় পাথরবোঝাই একটি ভারতীয় মালিকবিহীন ট্রাক জব্দ করা হয়। পরে ট্রাকটিতে থাকা পাথরের মধ্যে তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকানো অবস্থায় ৭০৮ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ ও পাঁচটি বেনারসি শাড়ি উদ্ধার করা হয়। এ অভিযানে জব্দ করা পণ্যের সিজার মূল্য ২ কোটি ৫৭ লাখ ৭৯ হাজার টাকা।

অন্যদিকে, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ভোলাহাট উপজেলার আলীমোড় এলাকায় অভিযান চালিয়ে ১৩৫টি ভারতীয় বিভিন্ন মডেলের চোরাই মোবাইল ফোন উদ্ধার করে বিজিবি। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে ইজিবাইকের চালক পালিয়ে যায়। এ অভিযানে জব্দ করা পণ্যের সিজার মূল্য ৪৯ লাখ ১৫ হাজার টাকা।

দুটি অভিযানে সব মিলিয়ে জব্দ করা চোরাচালানি পণ্যের সিজার মূল্য প্রায় ৩ কোটি ৭ লাখ টাকা।

৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

জব্দকৃত চোরাচালানি পণ্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্বীকৃতি পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু, আসামির যাবজ্জীবন
রাজবাড়ীতে ধর্ষণ মামলায় ফারুক হোসেন নামে এক আসামির যাবজ্জীবন, ৫ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল জজ আদালত। সেইসঙ্গে ধর্ষণে ভূমিষ্ঠ শিশুকে সন্তানের স্বীকৃতি এবং ওয়ারিশ হি‌সে‌বে তার সমস্ত কিছু পাবে ব‌লেও রায় দি‌য়ে‌ছেন আদালত।
স্বীকৃতি পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু, আসামির যাবজ্জীবন
৫০ বছরের দুর্ভোগের অবসান, সাঁকোর বদলে কাঠের সেতুতে বদলে যাচ্ছে তিন গ্রামের চিত্র
মমূর্ষ রোগী, কিংবা আহত কোন ব্যাক্তি চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া যেত না। বিনা চিকিৎসায় বাড়িতে মারা যাওয়ার উদাহরণ আছে অসংখ্য। একমাত্র সাঁকো পার হয়ে হাতিয়া উপজেলা সদরসহ বিভিন্ন অঞ্চলে যেতে হতো তিন গ্রামের মানুষদের। এছাড়া দুর্যোগ মুহূর্তে সাঁকো পার হতে গিয়ে পড়ে অঙ্গহানী হওয়ার মতো ঘটনা আছে অনেক।
৫০ বছরের দুর্ভোগের অবসান, সাঁকোর বদলে কাঠের সেতুতে বদলে যাচ্ছে তিন গ্রামের চিত্র
মিরসরাই সীমান্তে বিপুল ভারতীয় মদ ও গরু জব্দ
ফেনীর সীমান্তবর্তী ছাগলনাইয়া এবং চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে দেড় শতাধিক বোতল ভারতীয় মদ ও অর্ধশতাধিক গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য অর্ধকোটি টাকারও বেশি বলে জানিয়েছে বিজিবি।
মিরসরাই সীমান্তে বিপুল ভারতীয় মদ ও গরু জব্দ
সুনামগঞ্জে আমেরিকায় তৈরি রিভলভার উদ্ধার
সুনামগঞ্জের ছাতক উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার উদ্ধার করেছে বাংলাদেশ পুলিশের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।
সুনামগঞ্জে আমেরিকায় তৈরি রিভলভার উদ্ধার
৭০% কাজ শেষ, এর মাঝেই বাতিল হলো নবগঙ্গা সেতুর চুক্তি
নড়াইলের নবগঙ্গা নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারা এবং বার বার মেয়াদ বাড়িয়েও কাজ অসম্পূর্ণ রাখায় যশোর ভিত্তিক ঠিকাদারি প্রতিষ্ঠান ‘আইসিএল’-এর চুক্তি বাতিল করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। একইসঙ্গে ওই প্রতিষ্ঠানকে ৩৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
৭০% কাজ শেষ, এর মাঝেই বাতিল হলো নবগঙ্গা সেতুর চুক্তি
আরও পড়ুন
সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
ডাম্প ট্রাকের চাপায় দুমড়েমুচড়ে গেছে গাড়ি, ভেতরে ছিলেন তানজিন তিশা
বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
নিখোঁজের চার দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার