ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০৮:৫২ এএম
দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল । ছবি: সংগৃহীত

বরিশালে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের অমৃত কনজ্যুমার ফুড প্রোডাক্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোহিত মণ্ডল (২৩) গোপালগঞ্জ জেলার পুরাতন বাজার রোড এলাকার প্রফেন্দ্রনাথ মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে ঢাকাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ন ১৯-৪৫৯৬) অমৃত কনজ্যুমার ফুড প্রোডাক্টসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের (গোপালগঞ্জ হ-১২-১৪৬৩) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক রোহিত মণ্ডল সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

আরও পড়ুন

পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন গণমাধ্যমকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি থানার হেফাজতে রয়েছে।

তিনি আরও বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’
প্রকাশ্যে ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করে হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াস হোসাইনের করা মন্তব্যের একটি বিতর্কিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’
মানিকগঞ্জে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানারে শিক্ষক দিবস পালন, প্রধান শিক্ষক গ্রেপ্তার
মানিকগঞ্জের সাটুরিয়ার তিল্লি উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার ব্যবহারের অভিযোগে প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়াকে ব্যানারসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
মানিকগঞ্জে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানারে শিক্ষক দিবস পালন, প্রধান শিক্ষক গ্রেপ্তার
ঈশ্বরদীতে মাদক মামলার আসামির যাবজ্জীবন
পাবনার ঈশ্বরদী থানার একটি মাদক মামলায় মো. মিজানুর রহমান নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও কারাদণ্ডের কথা রায়ের আদেশে বলা হয়েছে।
ঈশ্বরদীতে মাদক মামলার আসামির যাবজ্জীবন
যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩
রংপুরের পীরগঞ্জে এক যুবককে অপহরণ করে একটি বাড়িতে আটকে রেখে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ভুক্তভোগী সোহেল রানাকে উদ্ধার করা হয়।
যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩
ঝিনাইদহে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার
ঝিনাইদহের কালীগঞ্জ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঝিনাইদহে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার
আরও পড়ুন
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবক নিহত
ছাগলে পাতা খাওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা
প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথেই ঝরল একজনের প্রাণ 
সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের দাফন সম্পন্ন