ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

নিখোঁজের তিনদিন পর পুকুরে ভেসে উঠল গোলাপির মরদেহ 

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০৪:৩৬ পিএম
প্রতীকী ছবি

কুড়িগ্রামের রৌমারীতে নিখোঁজের তিনদিন পর গোলাপি খাতুন (২৬) নামে এক গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের গলায় ওড়না দিয়ে পেঁচানো একটি কংক্রিটের ব্লকের খণ্ডিত অংশ বাঁধা ছিল।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের পুরাতন যাদুরচর নামক এলাকার একটি ডোবার পানি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের স্বামীর মামাতো ভাইদের সঙ্গে জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে করা একটি মামলার বাদী ছিলেন ওই গৃহবধূ। মামলা প্রত্যাহার করার জন্য আসামিপক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছিল বলে দাবি করেছেন নিহতের স্বামী এবং বাবার বাড়ির লোকজন।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত গোলাপি খাতুন সদর ইউনিয়নের বাওয়াইর গ্রামের প্রবাস ফেরত সৈয়দ আলীর স্ত্রী। স্বামীর মামাতো ভাইদের সঙ্গে জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে গোলাপিকে হত্যা করে লাশ ডোবায় ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বামী এবং বাবার বাড়ির লোকজন।

এ ঘটনায় নিহতের ভাই বেলাল হোসেন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে রৌমারী থানায় মামলা করেছেন।

নিহতের স্বামী সৈয়দ আলী ও ভাই বেলাল দাবি করেন, সৈয়দ আলীর মামাতো ভাই মতিন, হাসিনুর, মহর, আছমত ও সাহার আলী গংদের সঙ্গে ক্রয়কৃত একটি জমির মালিকানা নিয়ে দ্বন্দ্ব চলছিল। সৈয়দ আলী প্রবাসে থাকায় এ ঘটনায় গোলাপি খাতুন বাদী হয়ে হাসিনুর-মতিন গংদের বিরুদ্ধে মামলা করেন। সৈয়দ আলী দেশে ফেরার পর এ নিয়ে দফায় দফায় সালিশ হয়। স্থানীয় মাতব্বররা গোলাপিকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত দেন।

আরও পড়ুন

সৈয়দ আলী বলেন, মামলা প্রত্যাহারে বিলম্ব হওয়ায় গত কয়েকদিন ধরে হাসিনুর-মতিন গং আমাদের বাড়িতে তালা ঝুলিয়ে দেয়। মামলা প্রত্যাহার না করা পর্যন্ত আমাদেরকে নিজ বাড়িতে উঠতে বাধা দেয়। তাদের ভয়ে আমরা বারবান্দা গ্রামে আমার বোনের বাড়িতে আশ্রয় নেই। মঙ্গলবার (২৮ জুলাই) তারা গোলাপিকে বাড়িতে ওঠার কথা বলে ফোনে ডেকে নেয়। পরে হাসিনুরের বাড়িতে জিম্মি করে রাখে। সন্ধ্যায় আমি স্ত্রীর খোঁজ করলে গোলাপি তাদের কাছে নেই বলে জানায় হাসিনুর-মতিন গং। এরপর বিভিন্ন জায়গা ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করেও স্ত্রীর সন্ধান পাইনি। দুইদিন পর বৃহস্পতিবার সকালে শুনতে পাই যে গোলাপির লাশ পাওয়া গেছে।

নিহতের ভাই বেলাল বলেন, আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গুম করার জন্য পানিতে ফেলা হয়েছিল। আমি মামলা করেছি। জড়িত সবার দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তি চাই।

ওসি কাওছার আলী বলেন, নিহতের ভাই বাদী হয়ে হত্যা মামলা করেছেন। মামলায় ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভ্যান নিয়ে নিখোঁজ ১৪ বছরের সবুজ, ১০ দিনেও মেলেনি সন্ধান
টাঙ্গাইলের সখীপুরে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ১৪ বছর বয়সী সবুজের সন্ধান ১০ দিনেও মেলেনি।
ভ্যান নিয়ে নিখোঁজ ১৪ বছরের সবুজ, ১০ দিনেও মেলেনি সন্ধান
নিখোঁজের একদিন হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ
পাবনার বেড়ায় নিখোঁজের একদিন পর হলুদের ক্ষেত থেকে সুপ্রভাত মদক নামে এক ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার পুলিশ।
নিখোঁজের একদিন হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ
৪ লাখ টাকায় স্ত্রীকে বিক্রি করে দেন আশিকুর, অতঃপর...
স্ত্রীকে ৪ লাখ টাকায় ভারতে বিক্রি করে দেওয়ার চেষ্টাকালে সিলেটের পর্যটনকেন্দ্র জাফলং থেকে এক গৃহবধূকে উদ্ধার এবং মানব পাচারের চেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বামীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ লাখ টাকায় স্ত্রীকে বিক্রি করে দেন আশিকুর, অতঃপর...
প্রেমিকাকে হত্যার দায়ে যুবকের ফাঁসির আদেশ, বিচার মানতে নারাজ আইনজীবী
রাঙামাটির কাপ্তাইয়ে প্রেমিকাকে হত্যার দায়ে মো. মাহিবুর কামাল মহিবুল্লাহ নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়েছে। 
প্রেমিকাকে হত্যার দায়ে যুবকের ফাঁসির আদেশ, বিচার মানতে নারাজ আইনজীবী
দুই চোখ উপড়ে নেওয়ার পর যুবককে বিবস্ত্র করে রাস্তায় নিক্ষেপ
ভোলার বোরহানউদ্দিনে মো. রাজিব (২৮) নামে এক যুবককে মাইক্রোবাসে তুলে নিয়ে দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। পরে হাত-পা বেঁধে ও উলঙ্গ অবস্থায় তাকে রাস্তায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।  মঙ্গলবার (৬ অক্টোবর) রাজিবের পরিবার পুলিশের সহায়তায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছে। গুরুতর আহত রাজিব বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত ফারুক খানের ছেলে। এ ঘটনায় ইমন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়রা জানান, সোমবার রাতে উপজেলার দেউলা এলাকা থেকে কয়েকজন ব্যক্তি রাজিবকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে তাকে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে নিয়ে দুই চোখ উপড়ে ফেলে হাত-পা বেঁধে রেখে যায় তারা। পথচারীরা হাত-পা বাঁধা অবস্থায় রাজিবকে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে রাত আনুমানিক ২টার দিকে পুলিশ তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসকদের পরামর্শে রাজিবের পরিবার পুলিশের সহায়তায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। বোরহানউদ্দিন থানার ওসি আস্রাব আলী বলেন, রাজিব নামে এক যুবককে আহত অবস্থায় পাওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। ইমন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে কী কারণে রাজিবের ওপর এ হামলা চালানো হয়েছে, তা তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। আরটিভি/ এসকেডি
দুই চোখ উপড়ে নেওয়ার পর যুবককে বিবস্ত্র করে রাস্তায় নিক্ষেপ
আরও পড়ুন
শিক্ষক সংকটে কুড়িগ্রামের সরকারি কলেজে ব্যহত হচ্ছে পাঠদান
বাংলাদেশি ভেবে নিজ দেশের দুই নাগরিককে গুলি করে ফেলে গেল বিএসএফ
কুড়িগ্রামে বিক্ষোভের মুখে মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ
বিদ্যুতের তারে আটকে থাকা বাঁশে হাত লেগে মসজিদ কমিটির সভাপতির মৃত্যু