ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

কসবা পৌরসভার ক্যাশিয়ারের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ১১:৩৫ এএম
অভিযুক্ত মো. ফজলুল করিম ওরফে খসরু। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার কোষাধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত লাইসেন্স পরিদর্শক) মো. ফজলুল করিম ওরফে খসরুর বিরুদ্ধে বিনা অনুমতিতে বিদেশে অবস্থান, জালিয়াতির মাধ্যমে চাকরিতে পুনর্বহাল, সরকারি অর্থ আত্মসাৎ, ব্যবসায়ীদের হয়রানি এবং বিধিবহির্ভূতভাবে পূর্ণ বেতন-ভাতা গ্রহণসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের পক্ষে মো. আশিকুর রহমান স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগে বলা হয়, ২০০৬ সালে কসবা পৌরসভায় কোষাধ্যক্ষ হিসেবে যোগদান করেন মো. ফজলুল করিম। এরপর থেকে একই কর্মস্থলে দায়িত্ব পালন করছেন তিনি। তবে কোষাধ্যক্ষের পাশাপাশি লাইসেন্স পরিদর্শকের অতিরিক্ত দায়িত্ব পালন করে ব্যবসায়ী ও সেবাগ্রহীতাদের বিভিন্নভাবে হয়রানি করেছেন তিনি।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ২০০৯ সালের ফেব্রুয়ারিতে চাকরিরত অবস্থায় পূর্বানুমতি ছাড়াই তিনি দক্ষিণ কোরিয়ায় যান। পরে ২০১০ সালের মার্চে দেশে ফিরে ভুয়া মেডিকেল সনদ দাখিলসহ অনিয়মের মাধ্যমে পুনরায় চাকরিতে যোগদান করেন এবং অনুপস্থিত থাকা এক বছরের বকেয়া বেতন-ভাতাও একসঙ্গে উত্তোলন করেন। যা সরকারি অর্থ আত্মসাতের শামিল।

আরও পড়ুন

এ ছাড়া কসবা পৌরসভায় কর্মরত লাইসেন্স পরিদর্শকদের ভয়ভীতি প্রদর্শন করে অন্যত্র বদলিতে বাধ্য করার অভিযোগও করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, সর্বশেষ লাইসেন্স পরিদর্শক রাকিবুল খানকেও চট্টগ্রামে বদলি হয়ে যেতে বাধ্য করা হয়।

লিখিত অভিযোগে আরও বলা হয়, ট্রেড লাইসেন্স প্রদানের নামে ব্যবসায়ীদের কাছ থেকে নগদ অর্থ আদায় করা হলেও সেই অর্থের একটি অংশ পৌরসভার রাজস্ব তহবিলে জমা না দিয়ে আত্মসাৎ করা হতো। অতিরিক্ত অর্থ না দিলে অনেক ক্ষেত্রে প্রাপ্য সেবাও দেওয়া হতো না।

অভিযোগকারীর দাবি, এসব অনিয়মের মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে কসবা নতুন বাজারে ‘মেসার্স ফাহিম এন্টারপ্রাইজ’ নামে একটি গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান এবং কসবা পুরাতন বাজারে ‘টেস্টি বাইট’ নামে একটি চাইনিজ রেস্টুরেন্ট পরিচালনা করছেন মো. ফজলুল করিম।

এ ছাড়া তার বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা চলমান থাকা সত্ত্বেও সাময়িক বরখাস্ত না হয়ে পূর্ণ বেতন-ভাতা গ্রহণ করছেন।

অভিযোগকারী আশিকুর রহমান অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে মো. ফজলুল করিমকে কসবা পৌরসভা থেকে অন্যত্র বদলি এবং তার বিরুদ্ধে আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণে স্থানীয় সরকার বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগের বিষয়ে মো. ফজলুল করিম ওরফে খসরু সব অভিযোগ অস্বীকার করে বলেন, আমি দক্ষিণ কোরিয়া যাইনি। আমি তিন মাস অসুস্থতাজনিত ছুটিতে ছিলাম। এ ছাড়া যেসব ব্যবসা প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে, সেগুলো আমার নয়; আমার ভগ্নিপতির মালিকানাধীন।

এ বিষয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কসবা পৌর প্রশাসক ছামিউল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ বিকৃত ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে অবমাননা করার এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের জনৈক মুকুলের ঘর থেকে এক সন্তানের জননী শিখার মৃতদেহ উদ্ধার করেছে।
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
দেশকে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে চাইলে এদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোন প্রকার হেলা ফেলাকরা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
নাটোরের নলডাঙ্গায় এক নারীকে যৌন হয়রানি, শ্লীলতাহানি এবং হুমকি-ধামকি দেওয়ার অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়।
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ‘যুক্তির আলোয় ডিজিটাল প্রগতি গড়ব মোরা, আগামীর সংহতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
আরও পড়ুন
যবিপ্রবির সাবেক উপাচার্য আনোয়ারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক
হাবিপ্রবি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
পৌরসভার কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কালসার
সব মন্ত্রণালয়ে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের সিদ্ধান্ত