ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

পৌরসভার কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কালসার

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পিএম
ছবি : সংগৃহীত

খুলনার দাকোপে ‘খ’ শ্রেণির চালনা পৌরসভায় কোটি টাকার যানবাহন ও যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে গ্যারেজে পড়ে অকেজো হয়ে রয়েছে। পৌরবাসীকে পরিচ্ছন্ন শহর উপহার দিতে বিভিন্ন মেয়াদে এগুলো কেনা হলেও নির্দিষ্ট কোনো ডাম্পিং গ্রাউন্ড না থাকায় বর্জ্য অপসারণের কাজ পুরোপুরি থমকে গেছে। ফলে জরাজীর্ণ গ্যারেজে পড়ে থেকে মূল্যবান গাড়িগুলো দিন দিন নষ্ট হয়ে কঙ্কালসারে পরিণত হচ্ছে।

সরেজমিনেদেখা যায়, গ্যারেজে ৫টি ডাম্প ট্রাক, ১টি রোলার এবং ১টি পেলোডার অলস পড়ে রয়েছে। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না থাকায় গাড়িগুলোতে মরিচা ধরেছে, চাকা নষ্ট হয়ে মাটিতে দেবে গেছে। জরাজীর্ণ টিনের চাল ফুটো হয়ে বৃষ্টিতে ভিজছে ভেতরের যন্ত্রাংশ। এমনকি ২০০৭-০৮ অর্থবছরে আসা রোলারের একটি অংশ সম্প্রতি কেটে চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতকারীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০৭ থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত বিভিন্ন প্রকল্পের আওতায় এসব যানবাহন চালনা পৌরসভায় যুক্ত হয়। গাড়িগুলো দিয়ে প্রায় চার বছর টানা বর্জ্য ফেলা হলেও বর্তমানে কয়েকটি ট্রাকের ইঞ্জিন বিকল এবং কয়েকটির চাকা ও ব্যাটারি নষ্ট। এমনকি মাত্র ছয় মাস আগে আসা একটি সম্পূর্ণ নতুন ট্রাকও ব্যবহার না করায় অলস বসে রয়েছে।

স্থানীয় সচেতন মহলের মতে, ডাম্পিং গ্রাউন্ডের অভাবে একদিকে যত্রতত্র ময়লা ফেলে পরিবেশ নষ্ট হচ্ছে, অন্যদিকে বহুমূল্যের সরকারি যান অকেজো করে অর্থের অপচয় করা হচ্ছে। দ্রুত গাড়িগুলো মেরামত ও ময়লা ফেলার জায়গা চূড়ান্ত করার দাবি জানান তারা।

চালনা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বোরহান উদ্দিন মিঠু বলেছেন, পৌরবাসীকে উন্নত সেবা দিতে এবং বর্জ্য অপসারণের লক্ষ্যেই গাড়িগুলো আনা হয়েছিল। কিন্তু পৌরসভার নিজস্ব কোনো ময়লা ফেলার জমি বা নির্দিষ্ট ডাম্পিং ব্যবস্থা না থাকায় গাড়িগুলোর নিয়মিত ব্যবহার বন্ধ রাখতে হয়েছে। সে কারণেই দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় এগুলো গ্যারেজে পড়ে আছে।

তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে ডাম্পিং গ্রাউন্ডের জন্য জমি অধিগ্রহণ বা স্থান নির্ধারণের চেষ্টা করছি। একই সঙ্গে গ্যারেজের চাল মেরামত এবং নষ্ট গাড়িগুলো সংস্কার করে পুনরায় চলাচলের উপযোগী করতে প্রয়োজনীয় বাজেট বরাদ্দের পরিকল্পনা নেওয়া হচ্ছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সারের ডিলারশিপ পাননি যুবদল নেতা, বললেন ‘গুডবাই’
মানিকগঞ্জের সাটুরিয়ায় সারের ডিলারশিপ না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে দলীয় পদ থেকে অব্যাহতি নিয়েছেন দড়গ্রাম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। শনিবার (১০ অক্টোবর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন সাদ্দাম। পোস্টে তিনি লেখেন, ‘আজ থেকে বিএনপি অঙ্গসংগঠনের সকল প্রকার পদ থেকে অব্যাহতি নিলাম। GOOD BYE।’ তার অভিযোগ, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও সারের ডিলারশিপের জন্য আবেদন করে তিনি বঞ্চিত হয়েছেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি আপাতত দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। সাদ্দাম বলেন, তার বাবা প্রায় ৪০ বছর ধরে সারের ব্যবসা করছেন। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার সারের ডিলার নিয়োগের সময় তার বাবা বিএনপি এবং তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় ডিলারশিপ পাননি বলে দাবি করেন তিনি। এরপর থেকে অন্য এক ডিলারের কাছ থেকে ভাড়া নিয়ে তারা সারের ব্যবসা করে আসছেন। এবার নতুন করে ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদন করেও তারা ডিলারশিপ পাননি। ক্ষোভ প্রকাশ করে সাদ্দাম হোসেন বলেন, ‘দলের দুঃসময়ে জেল-জুলুমের শিকার হয়েছি। এখন বিএনপি ক্ষমতায়, নতুন করে সারের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। অথচ আমরা ডিলারশিপ পেলাম না। আমার বাবার ৪০ বছরের সারের ব্যবসা। দলের কাছে কখনো টাকা-পয়সা চাইনি। প্রয়োজনের সময় যদি কিছুই না পাই, তাহলে রাজনীতি করে লাভ কী? আমাদের তো ব্যবসা করে চলতে হবে। অনেক টাকা বাকি আছে।’ তিনি আরও বলেন, ‘আমরা সারের ব্যবসার সঙ্গে জড়িত না থাকলে এ নিয়ে কোনো ক্ষোভ থাকত না। এখন আমাদের পেটে লাথি দেওয়া হলো। এলাকায় মুখ দেখাতে পারছি না। দল থেকে নয়, আপাতত পদ থেকে অব্যাহতি নিয়েছি।’ ডিলারশিপের বিষয়ে যোগাযোগের প্রসঙ্গে সাদ্দাম হোসেন বলেন, আবেদন করার পর মন্ত্রীর ব্যক্তিগত সহকারী (পিএস) দুলালকে একাধিকবার ফোন করলেও তিনি সাড়া দেননি। অন্যদিকে রেজা নামের একজন তাকে সমস্যা নেই, সব ঠিক আছে বলে আশ্বস্ত করেছিলেন। এ বিষয়ে জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু বলেন, একটি ইউনিয়ন থেকে একাধিক ব্যক্তি সারের ডিলারশিপের জন্য আবেদন করেছেন। উপজেলা কমিটি যাচাই-বাছাই করে আবেদনগুলো মন্ত্রণালয়ে পাঠিয়েছে। মন্ত্রণালয় থেকেই ডিলার নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। এ নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। পর্যায়ক্রমে সুবিধাবঞ্চিতদের জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। গত ৬ অক্টোবর মানিকগঞ্জের সাত উপজেলায় নতুন সারের ডিলারদের তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকা অনুযায়ী, সাটুরিয়ার দড়গ্রাম ইউনিয়নে নতুন ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন মো. রুহুল আমীন। আরটিভি/এসআর
সারের ডিলারশিপ পাননি যুবদল নেতা, বললেন ‘গুডবাই’
মাগুরায় ইজিবাইকের চাপায় ব্যবসায়ীর মৃত্যু
মাগুরা সদর উপজেলায় ইজিবাইকের চাপায় শ্যামল কুমার বিশ্বাস (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইজিবাইক চালকও আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মাগুরায় ইজিবাইকের চাপায় ব্যবসায়ীর মৃত্যু
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা হবে এক হাজার: কৃষিমন্ত্রী
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। একই সঙ্গে হাসপাতালের বিদ্যমান সমস্যা সমাধান ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম বরাদ্দে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা হবে এক হাজার: কৃষিমন্ত্রী
প্রেমে সাড়া না পেয়ে কিশোরীর বাথরুমে যাওয়ার পথে ওঁত পাতেন রবিউল, অতঃপর...
নোয়াখালীর সদর উপজেলায় প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে রবিউল হোসেন (১৯) নামে এক তরুণের বিরুদ্ধে।
প্রেমে সাড়া না পেয়ে কিশোরীর বাথরুমে যাওয়ার পথে ওঁত পাতেন রবিউল, অতঃপর...
‘৫ হাজার চিকিৎসক নিয়োগ দিচ্ছে সরকার’
দেশের স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের জনবল সংকট নিরসনে সরকার পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।
‘৫ হাজার চিকিৎসক নিয়োগ দিচ্ছে সরকার’