ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

এইচএসসি পরীক্ষা ঘিরে রমরমা ‘বাণিজ্য’, নিউজ না করার অনুরোধ অধ্যক্ষের

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০২:১৮ পিএম
ছবি: আরটিভি

ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট মডেল কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণে শিক্ষা বোর্ড নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত অর্থ আদায় এবং প্রবেশপত্র বিতরণের নামে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। যদিও প্রবেশপত্র বিতরণের জন্য কোনো ধরনের ফি নির্ধারণ করেনি বরিশাল শিক্ষা বোর্ড।

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ফরম পূরণের বিজ্ঞপ্তি অনুযায়ী, কেন্দ্র ফি ছাড়া বোর্ড নির্ধারিত ফি মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য ১ হাজার ৯৪০ টাকা এবং বিজ্ঞান শাখার জন্য ২ হাজার ১৪০ টাকা।

অভিযোগ রয়েছে, কলেজ কর্তৃপক্ষ নির্ধারিত ফির বাইরে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে ২৪২ শিক্ষার্থীর কাছ থেকে ৩ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে ৪ হাজার এবং অনেকের কাছ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত আদায় করেছে। পরে ব্যবহারিক পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে আবারও আলাদাভাবে টাকা নেওয়া হয়েছে। এছাড়া প্রবেশপত্র বিতরণের সময়ও প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ১ হাজার টাকা করে নেওয়ার অভিযোগ করেছেন পরীক্ষার্থীরা।

পরীক্ষার্থীরা জানান, ফরম পূরণের সময় কলেজ কর্তৃপক্ষ তাদের জানিয়েছিল, আদায়কৃত টাকার মধ্যেই ব্যবহারিক পরীক্ষার ফি অন্তর্ভুক্ত রয়েছে। কিন্তু পরে পরীক্ষা চলাকালে প্রতিটি ব্যবহারিক পরীক্ষার জন্য আবার আলাদাভাবে টাকা নেওয়া হয়। একই সঙ্গে প্রবেশপত্র সংগ্রহের সময়ও ১ হাজার টাকা করে দিতে বাধ্য করা হয়েছে। এতে অনেক পরিবারের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হয়েছে।

এইচএসসি পরীক্ষার্থী শামিম বলেন, আমি মানবিক বিভাগের শিক্ষার্থী। ফরম পূরণের সময় আমার কাছ থেকে ৪ হাজার টাকা নেওয়া হয়েছে। পরে প্রবেশপত্র নেওয়ার সময় আরও ১ হাজার টাকা দিতে হয়েছে। আমার মতো অনেক শিক্ষার্থীর কাছ থেকেই ৪ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী জাহিদ বলেন, ফরম পূরণের সময় আমি ৫ হাজার টাকা দিয়েছি। পরে প্রবেশপত্র নেওয়ার সময় আরও ১ হাজার টাকা নেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পরীক্ষার্থীর স্বজন বলেন, আমার স্ত্রী ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থী এবং মানবিক বিভাগের শিক্ষার্থী। তার ফরম পূরণের সময় ৪ হাজার টাকা দিয়েছি। এছাড়া রেজিস্ট্রেশনের সময় ১ হাজার টাকা এবং প্রবেশপত্র নেওয়ার সময় আরও ১ হাজার টাকা দিতে হয়েছে। অথচ আমরা জানি, প্রবেশপত্রের জন্য শিক্ষা বোর্ড কোনো ফি নির্ধারণ করেনি এবং ফরম পূরণের ফিরও নির্দিষ্ট হার রয়েছে। কলেজ কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করেছে।

এ বিষয়ে দুলারহাট মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ইউছুফ আলীর বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কলেজে গিয়ে কথা বলতে বলেন। পরে কলেজে গেলে তিনি প্রতিবেদনটি প্রকাশ না করার জন্য অনুরোধ করেন।

কলেজের গভর্নিং বডির সভাপতি শাখাওয়াত হোসেন মাসুদ বলেন, এ ধরনের কোনো অনিয়ম হয়ে থাকলে এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সব পদ স্থগিত
৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা পোস্ট অফিস
সরকারি চাকরিতে থেকেও এনসিপির কমিটিতে পদ!