কীর্তন থেকে ফেরার পথে নৌকাডুবি, নিখোঁজ বাকি ২ জনের মরদেহ উদ্ধার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০২ আগস্ট ২০২৬ , ০২:১৮ পিএম


কীর্তন থেকে ফেরার পথে নৌকাডুবি, নিখোঁজ বাকি ২ জনের মরদেহ উদ্ধার
মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়। ছবি: আরটিভি

সুনামগঞ্জে কীর্তন থেকে বাড়ি ফেরার পথে নৌকা ডুবে নিখোঁজ বাকি দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২ আগস্ট) সকালে জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরের রুয়ারকারা নামক এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার মৃত জগিন্দ্র দেব নাথের ছেলে হেমেন্দ্র দেব নাথ (৩৫) ও একই এলাকার মৃত অনিল দেব নাথের ছেলে অধীর দেবনাথ (৩৫)।

এর আগে, শনিবার (১ আগস্ট) একই এলাকার মৃত সুবল দেব নাথের ছেলে সত্যেন্দ্র নাথ (৬৫) ও মৃত অনিল দেব নাথের ছেলে অরুণ দেবনাথের (৪৫) মরদেহ উদ্ধার করে ডুবুরিদল।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নিহতদের পরিবারের কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

আরও পড়ুন

উল্লেখ্য, শুক্রবার রাত ৮টার দিকে পূর্ব ভবানীপুর এলাকার ৯জন নৌকাযোগে পার্শ্ববর্তী ভরাউট এলাকায় হিন্দুধর্মীয় এক কীর্তন অনুষ্ঠানে যান। সেখান থেকে রাত সাড়ে ৩টার দিকে ফেরার পথে মইয়ার হাওরের বালুচর নামক স্থানে নৌকাটি ডুবে যায়। 

এ সময় নৌকায় থাকা ৯ জনের মধ্যে ৫ জন সাঁতার কেটে তীরে উঠলেও ৪ জন নিখোঁজ হন। 

এ ঘটনায় শনিবার দিনব্যাপী সুনামগঞ্জ ও সিলেট ফায়ার সার্ভিসের দুটি ডুবুরিদল যৌথভাবে নিখোঁজদের উদ্ধারে অভিযান চালিয়ে দুই জনের মরদেহ উদ্ধার করে। এরপর আজ বাকি দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission