ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

গুচ্ছগ্রামে ৫ দিনের মাথায় দুই শিশুর রহস্যমৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ১১:৪২ পিএম
সুনামগঞ্জ সদর মডেল থানা। ছবি: আরটিভি

সুনামগঞ্জে সেপটিক ট্যাংকের ভেতর থেকে নিখোঁজ থাকা ১১ মাসের এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনার মাত্র ৫ দিনের মাথায় আবারও একই গ্রামে আরেক শিশুর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।

রোববার (২ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গুচ্ছগ্রামে নিজ বাড়ির পাশের ডোবা থেকে ওই শিশুকে উদ্ধারের পর সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

নিহত শিশুর নাম সাইমন (৮ মাস), সে গুচ্ছগ্রামের খোকন মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শিশু সাইমনকে বিছানায় রেখে তার মা তরকারি গরম করতে রান্নাঘরে গিয়েছিলেন। কয়েক মিনিট পর ঘরে ফিরে দেখেন ছেলে বিছানায় নেই। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পেছনে ডোবার পানিতে পাওয়া যায় তাকে। এরপর পরিবারের লোকজন তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি হামাগুড়ি দিয়ে পানিতে পড়ে গিয়েছিল। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে পরিবারের লোকজন শিশুটির লাশ বাড়ি নিয়ে গেছে। পরিবারকে বলা হয়েছে- শিশুর মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত করতে হবে। পরিবার রাজি হলে ময়নাতদন্ত করা হবে।

আরও পড়ুন

প্রসঙ্গত, গত ২৭ জুলাই লালপুর গ্রামের সেপটিক ট্যাংকের ভেতর থেকে নিখোঁজ থাকা ১১ মাসের এক শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শিশুটির নাম আমির হামজা, সে লালপুর গুচ্ছগ্রামের সাব্বির হোসেনের ছেলে।

এ ঘটনায় জড়িত সন্দেহে লালপুর গুচ্ছগ্রামের সাব্বির হোসেনের প্রতিবেশী আব্দুল জব্বারের ছেলে জাহাঙ্গীর আলম (৩৭), জাহাঙ্গীর আলমের স্ত্রী আফিয়া বেগম (৩৫), মৃত নুর মিয়ার ছেলে মণির হোসেন (৩০) এবং মণির হোসেনের মা রাবেয়া বেগমকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করেছে পুলিশ।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
দেশকে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে চাইলে এদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোন প্রকার হেলা ফেলাকরা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
নাটোরের নলডাঙ্গায় এক নারীকে যৌন হয়রানি, শ্লীলতাহানি এবং হুমকি-ধামকি দেওয়ার অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়।
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ‘যুক্তির আলোয় ডিজিটাল প্রগতি গড়ব মোরা, আগামীর সংহতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন
রাজবাড়ীর বালিয়াকান্দীতে নিজের মেয়েকে ধর্ষণের দায়ে নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের বিচারক শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন
পরকীয়া প্রেমের জেরে ভাবি-ভাতিজাকে হত্যা, দেবরের ১০ বছরের কারাদণ্ড
মানিকগঞ্জের সাটুরিয়ায় পরকীয়া প্রেমের জেরে ভাবি ও ভাতিজাকে হত্যার দায়ে দেবর সোলাইমান হোসেনকে (৩৪) ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
পরকীয়া প্রেমের জেরে ভাবি-ভাতিজাকে হত্যা, দেবরের ১০ বছরের কারাদণ্ড
আরও পড়ুন
পালিয়ে বিয়ের দুই মাস পর ৮ম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু, হাসপাতালে মরদেহ রেখে স্বামী উধাও
মাগুরা জেলা কারাগারের কয়েদির রহস্যজনক মৃত্যু!
চুরির অপবাদ ও মা-বাবাকে অপমান, যে কাণ্ড ঘটালেন যুবক
সুনামগঞ্জ শহরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল