ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

দুই শতাধিক কৃষক-স্প্রেম্যান পেলেন চারাগাছ ও আধুনিক কৃষি সরঞ্জাম

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০৩:৩৯ পিএম
কৃষকের মাঝে আধুনিক রিচার্জেবল স্প্রে মেশিন বিতরণ করছেন : ছবি আরটিভি

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আধুনিক ও নিরাপদ কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে নওগাঁয় কৃষক ও পেশাদার স্প্রেম্যানদের মাঝে বিনামূল্যে চারাগাছ ও রিচার্জেবল স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কৃষিভিত্তিক প্রতিষ্ঠান ইনতেফা-র সার্বিক ব্যবস্থাপনায় নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গণে সোমবার (৩ আগস্ট) দুপুরে এই বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রাক্কলিত ২০০ জন স্থানীয় কৃষকের প্রত্যেকের মাঝে একটি করে পরিবেশবান্ধব মেহগনি ও উন্নত জাতের আমগাছের চারা হস্তান্তর করা হয়। এছাড়া কৃষিকাজে সুরক্ষার বিষয়টি বিবেচনায় রেখে এলাকার ৩০ জন প্রান্তিক ও পেশাদার স্প্রেম্যানকে উপহার দেওয়া হয় ব্যাটারিচালিত আধুনিক রিচার্জেবল স্প্রে মেশিন। একই সাথে স্বাস্থ্যঝুঁকি এড়াতে স্প্রেম্যানদের মাঝে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (PPE) হিসেবে এক জোড়া করে হ্যান্ড গ্লাভস, প্রটেক্টিভ গগলস, মাস্ক, পোলো শার্ট ও ক্যাপ বিতরণ করা হয়।

আরও পড়ুন

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. মনজুর রহমান বলেন, উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নিরাপদ খাদ্য ও টেকসই কৃষিব্যবস্থা নিশ্চিত করা এখন সময়ের দাবি। কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে সঠিক নিয়মনীতি ও সঠিক মাত্রা অনুসরণ করলে যেমন পরিবেশের ক্ষতি এড়ানো সম্ভব, তেমনি কৃষকের ফলনও বহুগুণ বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন নওগাঁ সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনিরুল ইসলাম। এছাড়াও আয়োজক প্রতিষ্ঠান ইনতেফা-র পক্ষে অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করেন রাজশাহী ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার মো. আব্দুল বারিক, নওগাঁ রিজিয়নের রিজিওনাল ম্যানেজার মো. আফজাল হোসেন এবং নওগাঁ টেরিটরির অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার মো. নাহিদ হোসেন। কর্মসূচির শেষভাগে অতিথিবৃন্দ উপস্থিত কৃষকদের হাতে সুফলভোগী গাছের চারা এবং স্প্রেম্যানদের হাতে আধুনিক সরঞ্জামাদি ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী আনুষ্ঠানিকভাবে তুলে দেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ধর্ষণ মামলা করে কারাগারে নারী
ঝিনাইদহে এক  ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার বাদী বিউটি খাতুন (৪৫) নামের এক মহিলাকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ সদর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত বিউটি খাতুন শৈলকুপা উপজেলার বারইহুদা গ্রামের বাবর আলীর মেয়ে। 
ধর্ষণ মামলা করে কারাগারে নারী
৩'শ সদস্য নিয়ে আবারও জঙ্গল সলিমপুরে অভিযান
দুর্গম পাহাড়ি এলাকায় অপরাধী ও সন্ত্রাসীদের সংঘবদ্ধ হওয়ার সুযোগ রোধ এবং সম্ভাব্য নাশকতা প্রতিরোধে জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান পরিচালনা করা হয়েছে ।
৩'শ সদস্য নিয়ে আবারও জঙ্গল সলিমপুরে অভিযান
সাতক্ষীরায় আ.লীগের ৭ সক্রিয় সদস্য গ্রেপ্তার
সাতক্ষীরার কলারোয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার এজাহারনামীয় ও পরোয়ানাভুক্ত ৭ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সক্রিয় সদস্য হিসেবে এজাহারনামীয় মামলার একজন আসামি, সাজা পরোয়ানাভুক্ত একজন, চুরি মামলার একজন এবং জিআর পরোয়ানাভুক্ত চারজন রয়েছেন।
সাতক্ষীরায় আ.লীগের ৭ সক্রিয় সদস্য গ্রেপ্তার
বিয়ের দাবিতে দুই স্ত্রী ও ৩ সন্তানের জনকের বাড়িতে নারী, অতঃপর...
খুলনার পাইকগাছায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন করেছেন এক সন্তানের জননী তৃপ্তি বিশ্বাস (৩৮)।
বিয়ের দাবিতে দুই স্ত্রী ও ৩ সন্তানের জনকের বাড়িতে নারী, অতঃপর...
ট্রাকের পাথরের নিচে মিললো গাড়ির যন্ত্রাংশ, ১৩৫ ভারতীয় মোবাইল উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে পৃথক অভিযানে ৩ কোটি ৬ লাখ ৯৪ হাজার টাকা সিজার মূল্যের বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এর মধ্যে পাথরবোঝাই একটি ভারতীয় ট্রাক থেকে ৭০৮ পিস ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ ও পাঁচটি বেনারসি শাড়ি এবং ভোলাহাট থেকে ১৩৫টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
ট্রাকের পাথরের নিচে মিললো গাড়ির যন্ত্রাংশ, ১৩৫ ভারতীয় মোবাইল উদ্ধার
আরও পড়ুন
নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন
ঝিনাইদহে সার না পেয়ে ডিলার পয়েন্ট ঘেরাও করলেন কৃষকরা
ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন কৃষক
কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার কৃষক: কৃষিমন্ত্রী