ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ভারত থেকে ২হাজার ৯শ টন কাঁচামরিচ আমদানির অনুমোদন

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০৩:৫৭ পিএম
ছবি : সংগৃহীত

দেশের বাজারে কাচামরিচের দাম নিয়ন্ত্রণে সরকার ভারত থেকে কাঁচামরিচ আমদানির অনুমতি দিয়েছেন। হিলি স্থলবন্দরের ১০জন আমদানিকারক ২ হাজার ৯শ টন কাচামরিচ আমদানির অনুমতি পেয়েছেন।

রোববার (২ আগস্ট) আমদানির অনুমতি দিয়েছে সরকার।

আমদানির অনুমতি পাওয়ায় ইতোমধ্যেই ভারত থেকে কাঁচামরিচ আমদানির জন্য এলসি খোলাসহ অন্যান্য কার্যক্রম শুরু করে দিয়েছেন আমদানিকারকরা। প্রক্রিয়া শেষে বিকেল নাগাদ ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হতে পারে বলে জানিয়েছেন আমদানিকারকরা।

আরও পড়ুন

হিলি স্থলবন্দরের কাচামরিচ আমদানিকারক শাহাবুল ইসলাম বলেন, বৈরী আবহাওয়া ও ঝড় বৃষ্টির কারণে দেশের বিভিন্ন এলাকায় কাচামরিচের ক্ষেত ক্ষতিগ্রস্থ হওয়ায় এর উৎপাদন ব্যাহত হয়েছে। ফলে চাহিদা মাফিক না পাওয়ার কারণে দাম ৩শ টাকা ছাড়িয়েছিল। যেহেতু ভারতে কাআামরিচের দাম কম রয়েছে তাই দাম নিয়ন্ত্রণে রাখতে আমরা ভারত থেকে কাঁচামরিচ আমদানির অনুমতি চেয়ে আসছিলাম।

এদিকে আমদানির অনুমতির পর অনেকেই এলসি খোলা থেকে অন্যসব প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। সোমবার (৩ আগস্ট) বিকেল নাগাদ ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হতে পারে। এতে করে দেশের বাজারে কাচামরিচের দামের যে উর্ধমুখী তা কমে আসবে বলেও জানিয়েছেন তিনি।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আনোয়ার হোসেন জানান, দেশের বাজারে কাচামরিচের দাম নিয়ন্ত্রণে সরকার আমদানির অনুমতি দিয়েছে। ইতোমধ্যেই হিলি স্থলবন্দরের দশজন আমদানিকারক ২হাজার ৯শটন কাচামরিচ আমদানির অনুমতি পেয়েছেন। এখন তারা কাচামরিচ আমদানি করতে পারবেন।

হিলি স্থলবন্দর দিয়ে সর্বশেষ গতবছরের ৩০শে সেপ্টেম্বর ভারত থেকে কাঁচামরিচ আমদানি হয়েছিল।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আ.লীগ কর্মীর মৃত্যু
গাজীপুরে মাছের ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে রতন চন্দ্র দাস (৪৫) নামে এক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকালে গাজীপুরের সখীপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আ.লীগ কর্মীর মৃত্যু
টিপসই নিয়ে সম্পত্তি আত্মসাতের অভিযোগ, ছেলের বিচার চেয়ে আদালতে শতবর্ষী মা
চাঁপাইনবাবগঞ্জে জমি-সংক্রান্ত মামলার কথা বলে শতবর্ষী মা ও বাবার টিপসই নিয়ে প্রায় ১২ বিঘা কৃষিজমি, আমবাগান ও বসতভিটাসহ পারিবারিক সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক কর্মকর্তার বিরুদ্ধে।
টিপসই নিয়ে সম্পত্তি আত্মসাতের অভিযোগ, ছেলের বিচার চেয়ে আদালতে শতবর্ষী মা
হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড ১১০০ বিঘার ফসল, দিশেহারা কৃষকেরা
কলাগাছে ধরেছিল কাঁদি, আনারসের বাগানে এসেছিল ফলনের সময়, পেঁপে ও সবজি বাগানেও ছিল আশাব্যঞ্জক ফলন। ফসল ঘরে তোলার অপেক্ষায় ছিলেন কৃষকেরা। কিন্তু ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল সব। 
হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড ১১০০ বিঘার ফসল, দিশেহারা কৃষকেরা
‘ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি ‘কালো চুক্তি’ হিসাবে চিহ্নিত হবে’
জনমত উপেক্ষা করে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এ চুক্তি ইতিহাসে কালো চুক্তি হিসাবে চিহ্নিত হবে বলে মন্তব্য করেছেন বন্দর রক্ষা কমিটি।
‘ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি ‘কালো চুক্তি’ হিসাবে চিহ্নিত হবে’
মুখে কাপড় বেঁধে নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, অতঃপর...
ময়মনসিংহের ভালুকায় এক নারী শ্রমিককে (২৩) জোরপূর্বক তুলে নিয়ে মুখ বেঁধে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আল-আমিন (৩৬) ও হুসেন (২২) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
মুখে কাপড় বেঁধে নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, অতঃপর...
আরও পড়ুন
সরকার পেঁয়াজ আমদানি করেনি, আগামীতেও করতে হবে না: কৃষিমন্ত্রী
শেওলা স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি
প্রথমবারের মতো ভারত থেকে মিথানল কিনছে বাংলাদেশ
বাজার ছেয়ে গেছে ভারতের স্বাদহীন ইলিশ, পদ্মার ইলিশ বলে চলছে ভয়াবহ প্রতারণা