ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

পদত্যাগ করলেন গোপালগঞ্জের আরও ৪০ আ.লীগ নেতাকর্মী

আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০৯:১২ পিএম
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুরে উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহসভাপতি শফিউর রহমান কবির মুন্সীসহ ৪০ জন নেতাকর্মী দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

সোমবার (৩ আগস্ট) সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করার মধ্য দিয়ে এ ঘোষণা দেন শফিউর রহমান ফরিদ মুন্সী।

তিনি জানান, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় তিনি এবং তার সঙ্গে থাকা ৪০ জন নেতা আওয়ামী লীগের সব সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগকারী অন্য নেতারা হলেন- মফিজুর রহমান, শহিদুল ইসলাম সাবু, আবুজারা কাজী, কামরুল মুন্সি, রন্তন শেখ, মানিক মুন্সি, সজিব মুন্সি, মুজাফর হোসেন, আসাদুজ্জামান, রাকিব শেখ, বদ্দীন শেখ, আবুবকর মুন্সি, আজিবার শেখ, মো. বাদল শেখ, রওশন আলী, রিপন শেখ, আ. হান্নান কাজী, আব্দুল হাই শেখ, জিন্নাত শেখ, আনিচ শেখ, জাকের আলী, তৈয়াবুর সরদার, সহীদ শেখ, আস্বাস আলী, রুহল আমীন, টিটুল মুন্সি, সলেমান ফকির, ফিরোজ ফকির, লায়েক উদ্দিন, আলামিন মুন্সি, কাবুল হোসেন, মনির মুন্সী, অহেদুজ্জামান, ফরিদ শেখ, ওহিদ কাজি,রাঙ্গু, আলাল মুন্সি, আবুল হাসান ঝন্টু, আজমল ইসলাম, রুকু মিয়া ও সাখায়েত মিয়া।

আরও পড়ুন

লিখিত বক্তব্যে শফিউর রহমান জানান, দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং বিভিন্ন পর্যায়ের সাংগঠনিক দায়িত্ব পালন করলেও আজ থেকে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক বা সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে তিনি এবং পদত্যাগকারী নেতারা আর সম্পৃক্ত থাকবেন না।

সংবাদ সম্মেলনে উপস্থিত পদত্যাগকারী নেতাকর্মীরাও আওয়ামী লীগের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে নিজেদের সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

এর আগে আওয়ামী লীগের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার অন্তত ৫১ নেতাকর্মী পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় পদ ও সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।

রোববার (২ আগস্ট) সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা জানান, আওয়ামী লীগের বিভিন্ন সাংগঠনিক পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে তারা স্বেচ্ছায় পদত্যাগ করছেন। একই সঙ্গে তারা ঘোষণা দেন, আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে তাদের আর কোনো সাংগঠনিক সম্পর্ক থাকবে না।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, হাসপাতালে বাড়ছে রোগীর চাপ
ফেনীতে টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র তাপপ্রবাহে জনজীবনে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিংয়ের ভোগান্তি। অসহনীয় গরমে ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই, সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের ও শ্রমজীবী মানুষ।
তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, হাসপাতালে বাড়ছে রোগীর চাপ
সিএনজি-পিকআপ-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের সিএনজি-প্রাইভেটকার ও পিক-আপের ত্রিমুখে সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে।
সিএনজি-পিকআপ-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা, অতঃপর...
কুষ্টিয়ায় নাশকতার মামলায় জামিনে এসে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে। এতে বিএনপির ৫-৬ জন সমর্থক আহত হয়েছেন বলে দাবি করেছেন দলটির নেতাকর্মীরা। পরে বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা এক আওয়ামী লীগ নেতার বাড়িতে ভাঙচুর ও তার পাটের গোডাউনে আগুন দিয়েছেন বলে জানা গেছে।
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা, অতঃপর...
ইটের ফাঁক দিয়ে টাকা দিলেই উপর থেকে নেমে আসে মাদক
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলছে ১২ দিন ধরে। এর মধ্যে পুলিশের হাতে একাধিক কৌশলধারী মাদককারবারি ধরা পড়েছে। এদের মধ্যে ফতুল্লার কেতাবনগর এলাকার দুর্ধর্ষ মাদককারবারি উৎসর মাদক বিক্রির কৌশল দেখে পুলিশ আশ্চর্য হয়েছে।
ইটের ফাঁক দিয়ে টাকা দিলেই উপর থেকে নেমে আসে মাদক
স্বামীকে হত্যা করে দরজায় তালা দিয়ে পালালেন স্ত্রী!
বরিশালে পারিবারিক ও দাম্পত্য কলহের জের ধরে স্ত্রী নাসিমা বেগমের বিরুদ্ধে স্বামী নুরুজ্জামান হাওলাদারকে (৫৫) পিটিয়ে ও শ্বাসরোধে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর ঘরের বাইরে তালা ঝুলিয়ে দিয়ে পালিয়েছেন অভিযুক্ত স্ত্রী।
স্বামীকে হত্যা করে দরজায় তালা দিয়ে পালালেন স্ত্রী!
আরও পড়ুন
আ.লীগের কারণে রাতের পর রাত ক্ষেত-খামারে ঘুমিয়েছি: কবির আহমেদ ভূঁইয়া
পাকিস্তান দলে গণছাঁটাই, পদত্যাগ করলেন মিসবাহ
পদত্যাগ করলেন মার্কিন সেনাবাহিনীর সচিব ড্যান ড্রিসকল
বাবার বাড়ি যাওয়ার পথে গৃহবধূর জীবনে নেমে এলো ‘ঘোর অন্ধকার’