ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সাড়ে পাঁচ বছর ধরে বন্ধ ঝিনাইদহ পৌর সুপারমার্কেটের নির্মাণ কাজ

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ১২:৫০ পিএম
নির্মাণাধীন ঝিনাইদহ পৌর সুপারমার্কেট। ছবি: আরটিভি

ঝিনাইদহ শহরের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার আধুনিক পৌর সুপারমার্কেট নির্মাণ প্রকল্পটি আইনি জটিলতায় সাড়ে পাঁচ বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। নির্মাণকাজ বন্ধ থাকায় ভবনের বেজমেন্টে জমে থাকা পানিতে চলছে মাছ চাষ। অন্যদিকে খোলা আকাশের নিচে পড়ে থাকা লোহার রডসহ বিভিন্ন নির্মাণসামগ্রীতে ধরেছে মরিচা। এতে কোটি কোটি টাকার সরকারি সম্পদের ক্ষয়ক্ষতি হলেও প্রকল্পটির ভবিষ্যৎ এখনো অনিশ্চিত।

শহরের প্রাণকেন্দ্রে ৬৭ শতক জমির ওপর প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে ছয়তলা বিশিষ্ট আধুনিক পৌর সুপারমার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২০১৯ সালে বিশ্বব্যাংক ও বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ)-এর যৌথ অর্থায়নে প্রকল্পটির কাজ শুরু হয়। পরিকল্পনায় ছিল আধুনিক শপিং স্পেসের পাশাপাশি কিডস জোন, নারী উদ্যোক্তা কর্নার, উদ্যোক্তা কর্নার, মিনি আইটি পার্ক, জিমনেশিয়াম, কমিউনিটি সেন্টার এবং আধুনিক গাড়ি পার্কিংসহ বিভিন্ন নাগরিক সুবিধা।

কিন্তু প্রকল্প শুরুর কিছুদিনের মধ্যেই আইনি জটিলতা দেখা দেয়। যেখানে সুপারমার্কেটটি নির্মাণ করা হচ্ছে, সেখানে আগে একটি শিশু পার্ক ছিল। এ বিষয়টি নিয়ে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) উচ্চ আদালতে রিট করলে আদালত নির্মাণকাজের ওপর স্থিতাবস্থা জারি করেন। এরপর ২০২০ সালের ৬ সেপ্টেম্বর থেকে প্রকল্পটির নির্মাণকাজ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। দীর্ঘ সাড়ে পাঁচ বছর পেরিয়ে গেলেও কাজ আর শুরু হয়নি।

সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা গেছে, নির্মাণাধীন ভবনের বেজমেন্টে জমে থাকা পানিতে স্থানীয়ভাবে মাছ চাষ করা হচ্ছে। চারপাশে আগাছা জন্মেছে। ভবনের বিভিন্ন স্থানে পড়ে থাকা লোহার রড ও অন্যান্য নির্মাণসামগ্রী দীর্ঘদিন রোদ, বৃষ্টি ও পানির সংস্পর্শে থাকায় মরিচা ধরে নষ্ট হচ্ছে। এতে নির্মাণসামগ্রীর গুণগত মান নিয়েও প্রশ্ন উঠেছে।

স্থানীয় ব্যবসায়ীদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে ঝিনাইদহের ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে। জেলার শত শত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী আধুনিক পরিবেশে ব্যবসা করার সুযোগ পাবেন। একই সঙ্গে সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান এবং শহরের নাগরিক সেবার মানও বাড়বে।

স্থানীয় ব্যবসায়ী বাপ্পা বলেন, এই মার্কেট চালু হলে ঝিনাইদহের ব্যবসার চিত্রই বদলে যেত। অথচ এখন সেখানে মাছ চাষ হচ্ছে। এটি অত্যন্ত হতাশাজনক। দ্রুত মামলার নিষ্পত্তি করে নির্মাণকাজ শেষ করা উচিত।

শহরের বাসিন্দা আরিফুর রহমান বলেন, প্রতিদিন দেখছি কোটি টাকার স্থাপনা নষ্ট হচ্ছে। রডে মরিচা ধরছে, বেজমেন্টে পানি জমে মাছ চাষ হচ্ছে। এত বড় একটি সরকারি প্রকল্প এভাবে পড়ে থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুন

সচেতন নাগরিক সুজন বিপ্লব বলেন, এটি শুধু একটি ভবনের কাজ বন্ধ থাকার বিষয় নয়; দীর্ঘদিন ধরে ঝিনাইদহের অর্থনৈতিক সম্ভাবনাও আটকে আছে। দ্রুত আইনি জটিলতার নিষ্পত্তি করে নির্মাণকাজ পুনরায় শুরু করা প্রয়োজন।

এ বিষয়ে ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন বলেন, আদালতে চলমান মামলার কারণে নির্মাণকাজ বন্ধ রয়েছে। আইনি জটিলতা নিরসনে পৌরসভার নিয়োগপ্রাপ্ত আইনজীবী কাজ করছেন। দ্রুত সমস্যার সমাধান হবে বলে আমরা আশাবাদী। আদালতের নির্দেশনা পেলেই নির্মাণকাজ পুনরায় শুরু করা হবে।

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এ প্রকল্প নিয়ে স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত আইনি জটিলতার অবসান ঘটিয়ে নির্মাণকাজ শেষ করা হবে। এতে একদিকে যেমন সরকারি বিনিয়োগ সুরক্ষিত হবে, অন্যদিকে ঝিনাইদহ শহর পাবে একটি আধুনিক বাণিজ্যিক কেন্দ্র, যা জেলার অর্থনীতি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করে এক ব্যক্তিকে কারাভোগে বাধ্য করার দায়ে লিপি আক্তার (৩৯) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল কবির রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত লিপি আক্তার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি জেলার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা। আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে একই গ্রামের কামাল উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন লিপি আক্তার। মামলায় নিজেকে আট মাসের অন্তঃসত্ত্বা দাবি করলে পুলিশ কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে প্রায় দুই মাস কারাগারে থাকতে হয় তাকে। লিপি আক্তারের সন্তান জন্মের পর শিশুটির পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে কামাল উদ্দিনকে শিশুটির জৈবিক পিতা হিসেবে শনাক্ত করা হয়নি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে আদালত ধর্ষণের অভিযোগ থেকে কামাল উদ্দিনকে খালাস দেন। এরপর মিথ্যা অভিযোগে মামলা করে তাকে কারাভোগে বাধ্য করার প্রতিকার চেয়ে ২০২০ সালে লিপি আক্তারের বিরুদ্ধে পাল্টা মামলা করেন কামাল উদ্দিন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত লিপি আক্তারকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন। আরটিভি/এসকে
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষককে কলম দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক ছাত্র। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় সেলাই দিতে হয়।
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
আরও পড়ুন
মেয়েকে দেখার ছলে প্রায়ই সাবেক স্ত্রীর বাসায় যেতেন পলাশ, অতঃপর...
ইটভাটায় খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর
ঝিনাইদহের কেসি কলেজে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা
সালিশি বৈঠকের তর্ক গড়াল সংঘর্ষে, আহত ১০