ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

ভবন মালিক, ডেভলপার, স্থপতি, প্রকৌশলীদের সঙ্গে মউকের মতবিনিময়

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০৮:৪৩ পিএম
ছবি: আরটিভি

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) উদ্যোগে ভবন মালিক, ডেভলপার, স্থপতি, প্রকৌশলী ও প্ল্যানার অ্যাসোসিয়েশনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৪ আগস্ট) দুপুরে নগরীর গণপূর্ত ভবনের পরিদর্শন বাংলোতে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মউক চেয়ারম্যান মো. মোতাহার হোসেন তালুকদার এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ময়মনসিংহ জেলার গণপূর্ত প্রকৌশলী অর্ণব বিশ্বাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ যে সব সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করেছে, তা দ্রুত বাস্তবায়ন করা হবে। আমাদের এই ময়মনসিংহ নগরী একটি প্রাচীন ঐতিহ্যবাহী নগরী হলেও সেই অনুপাতে আমরা নাগরিক সুবিধা পাইনি। তাই শুধু অবকাঠামোগত উন্নয়ন করলেই চলবে না, আমাদের প্রাণের ব্রহ্মপুত্র নদকে বাঁচাতে হবে। নদী রক্ষা ও পরিবেশের কথা মাথায় রেখেই সব উন্নয়ন পরিকল্পনা সাজাতে হবে। এ ক্ষেত্রে ময়মনসিংহ জেলা পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

আরও পড়ুন

সভাপতির বক্তব্যে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান মো. মোতাহার হোসেন তালুকদার নগর পরিকল্পনার নানাদিক তুলে ধরে বলেন, ঐতিহ্যবাহী ব্রহ্মপুত্র নদের তীরে জন্মগ্রহণ করা আমাদের জন্য পরম সৌভাগ্যের। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন— অতীতে যাই হোক না কেন, এখন থেকে আমাদের সততা ও দক্ষতার সাথে কাজ করতে হবে। আমরা বিল্ডিং নকশা ও প্ল্যান পাসের কাজ কোনো রকম দীর্ঘসূত্রতা ছাড়াই দ্রুততম সময়ে সম্পন্ন করব। দক্ষ জনবল দিয়ে কাজ পরিচালনা করা হবে এবং অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ হচ্ছে কিনা, তা আমাদের পরিদর্শকরা কঠোরভাবে তদারকি করবেন।

তিনি আরও বলেন, আমি নিজেকে দিয়ে এই নিয়মানুবর্তিতা শুরু করতে চাই। আমার নিজের বাসভবন করার সময়ও শতভাগ নিয়ম মেনে করব, যাতে আপনারা তা দৃষ্টান্ত হিসেবে দেখতে পারেন। অনেকে ব্যাক ডেটে অনুমোদন নেওয়া কিংবা ১০ তলার অনুমোদন নিয়ে ২০ তলা করার মতো যে অনিয়মগুলো করতেন, তা আর হতে দেওয়া হবে না। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে ব্রহ্মপুত্র নদের ওপারে আধুনিক বিভাগীয় শহর, বিপিন পার্কের ওপারে দৃষ্টিনন্দন পার্ক, আকুয়া এলাকায় আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, ক্রীড়া প্রতিষ্ঠান, স্কুল-কলেজ ও হাসপাতাল গড়ে তোলা হবে। মউক বর্তমানে সীমিত পরিসরে কাজ করলেও দ্রুতই নিজেদের শক্ত ফান্ড তৈরিতে কাজ করছে। বাণিজ্যিক এলাকার প্রতিটি ভবনে বাধ্যতামূলক পার্কিং ব্যবস্থা এবং ইবাদতের জন্য নামাজের জায়গা রাখার অনুরোধ জানাচ্ছি। একটি আধুনিক ও পরিকল্পিত ময়মনসিংহ গঠনে আমরা সবার সার্বিক সহযোগিতা কামনা করি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবু ওয়াহাব আকন্দ বলেন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষকে তিল তিল করে একটি কার্যকর প্রতিষ্ঠানে রূপান্তর করতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এমপি হিসেবে আমি মউককে সব ধরনের সাহায্য-সহযোগিতা করব। আমাদের লক্ষ্য একটি নতুন ও সুন্দর ময়মনসিংহ গড়ে তোলা। পাশাপাশি এই ভঙ্গুর রাষ্ট্রকে নতুন করে গড়ে তুলতে এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবার সহযোগিতা প্রয়োজন।

মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ নগর উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ পরামর্শ ও মতামত প্রদান করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মউকের নির্বাহী সদস্য ও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চুয়াডাঙ্গায় ছাত্রনেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
চুয়াডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমানের নেতৃত্বে আয়োজিত এ গণমিছিলে কয়েক হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।
চুয়াডাঙ্গায় ছাত্রনেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
শিয়ালের হামলায় মারা গেল ‘বিজলী’
নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপে শিয়ালের আক্রমণে মারা গেছে স্থানীয় বাসিন্দাদের আদরের মায়াবী চিত্রা হরিণ ‘বিজলী’। দীর্ঘ ৯–১০ বছর ধরে দ্বীপের মানুষের সঙ্গে মিশে থাকা হরিণটির মৃত্যুতে পুরো দ্বীপে শোকের ছায়া নেমে এসেছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম নিয়াজী বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার নিঝুমদ্বীপের নামার বাজার জামে মসজিদের কবরস্থানে বিজলীকে মাটিচাপা দেওয়া হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে নিঝুমদ্বীপের নামার বাজারে শিয়ালের আক্রমণে গুরুতর আহত হয় বিজলী। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৬ সালে বন থেকে অসুস্থ অবস্থায় বিজলীকে নামার বাজারে নিয়ে আসা হয়। এরপর দুধ খাইয়ে আদর-যত্নে তাকে বড় করে তোলেন স্থানীয় বাসিন্দারা। মানুষের ভালোবাসা ও সাহচর্যে অভ্যস্ত হয়ে পড়ায় সে আর স্থায়ীভাবে বনে ফিরে যায়নি। গত ৯–১০ বছর ধরে দ্বীপের মানুষের সঙ্গে তার গড়ে উঠেছিল গভীর সখ্য। দেশি-বিদেশি পর্যটকদের কাছেও পরিচিত ছিল বিজলী। অনেকের কাছে সে ছিল পরিবারের সদস্যের মতো। তাকে ঘিরে স্থানীয়দের রয়েছে অসংখ্য স্মৃতি। আদর করে অনেকেই তাকে খাবার দিতেন। সে লোকালয়ে ঘুরে বেড়াত। জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম নিয়াজী আরও বলেন, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে নিঝুমদ্বীপের নামার বাজার এলাকায় শিয়ালের আক্রমণে বিজলী গুরুতর আহত হয়। তার শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়ে যায়। পরে তার মৃত্যু হয়। বন বিভাগের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মরদেহ মাটিচাপা দেওয়া হয়েছে। বিজলীর মৃত্যুতে দ্বীপের বাসিন্দারা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আরটিভি/টিআর
শিয়ালের হামলায় মারা গেল ‘বিজলী’
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
বগুড়ার ধুনট ও দুপচাঁচিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল ও ইজিবাইক চালকসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ধুনট-শেরপুর সড়কের মাঠপাড়া এলাকায় অজ্ঞাত ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুজন নিহত হন।
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
প্রেমের টানে গুজরাট থেকে বরিশালে তরুণ, ১৭ বছরের কিশোরীকে বিয়ে
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পরিচয়, সেখান থেকে প্রেমের সম্পর্ক। সেই প্রেমের টানে ভারতের গুজরাট থেকে বাংলাদেশের বরিশালে এসেছেন ২০ বছর বয়সী এক তরুণ। পরে ১৭ বছর বয়সী প্রেমিকাকে বিয়ে করে বর্তমানে শ্বশুরবাড়িতে অবস্থান করছেন তিনি।
প্রেমের টানে গুজরাট থেকে বরিশালে তরুণ, ১৭ বছরের কিশোরীকে বিয়ে
কেইপিজেডের চাকরিতে স্থানীয়দের অগ্রাধিকারের দাবিতে বিক্ষোভ
চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার বেকার যুবকদের চাকরিতে অগ্রাধিকার দেওয়ার দাবিতে কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (কেইপিজেড) কর্তৃপক্ষের বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। 
কেইপিজেডের চাকরিতে স্থানীয়দের অগ্রাধিকারের দাবিতে বিক্ষোভ
আরও পড়ুন
বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ৬ হাজার মানুষ
এবার পুকুরের মাছেও মাইক্রোপ্লাস্টিক
দুর্গোৎসবে সরকারি সহযোগিতা বেড়েছে: প্রিন্স