ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

মুয়াজ্জিনের রুম থেকে রক্তাক্ত হয়ে বের হলো শিশুটি, ঘটনা কী

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ১১:৫৪ এএম
গ্রেপ্তার মো. হাসান। ছবি: আরটিভি

ফেনীর ফুলগাজীতে পাঁচ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ অভিযোগে দায়ের করা মামলায় স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন মো. হাসানকে (২২) গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) ভোরে ফেনী শহরের ফলেশ্বর এলাকার একটি বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে প্রথমে আটক করা হয়। এর আগে ভুক্তভোগী শিশুর স্বজনরা তার অবস্থান শনাক্ত করে পুলিশকে খবর দিলে অভিযানে গিয়ে তাকে গ্রেপ্তার করে ফুলগাজী থানা পুলিশ। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট) জোহর ও আসরের নামাজের মধ্যবর্তী সময়ে ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নের বকশিবাজার এলাকার একটি মসজিদের (মুয়াজ্জিন) কক্ষে উপজেলার বশিকপুর গ্রামের পাঁচ বছর বয়সী এক শিশুকে নিয়ে বলাৎকার করা হয় বলে অভিযোগ ওঠে।

কিছুক্ষণ পর শিশুটি বাইরে বের হলে তার শারীরিক অবস্থার অবনতি ও রক্তক্ষরণ দেখতে পান স্থানীয়রা। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসা, প্রয়োজনীয় আলামত সংরক্ষণ এবং মেডিকেল পরীক্ষার জন্য তাকে ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন

এদিকে ঘটনাটি প্রকাশ্যে আসার পর ফুলগাজীসহ পুরো ফেনী জেলায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, তদন্তে প্রাপ্ত তথ্য, সাক্ষ্য-প্রমাণ ও মেডিকেল প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সৎ মেয়েকে ধর্ষণ করতেন বাবা, ভিডিওর ভয় দেখিয়ে দীর্ঘদিন ‘ফায়দা’ লুটলেন প্রতিবেশী চাচা
ঝালকাঠিতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার সৎ বাবা কামাল খলিফার বিরুদ্ধে। এছাড়া ধর্ষণের ঘটনার ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই তরুণীকে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে বেল্লাল হোসেন নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সৎ মেয়েকে ধর্ষণ করতেন বাবা, ভিডিওর ভয় দেখিয়ে দীর্ঘদিন ‘ফায়দা’ লুটলেন প্রতিবেশী চাচা
প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পালানোর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য, যেভাবে নাটক সাজায় পুলিশ
আদালত থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে পুলিশের কাছ থেকে পালিয়ে যায়নি আসামি পিচ্চি রাজা। তাকে পুলিশ সদস্য উপ-পরিদর্শক (এসআই) প্রবীর কুমার নিজে প্রিজনভ্যানের তালা খুলে প্রাইভেটকারে তুলে দিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। পরে তিনি নতুন করে পালানোর নাটক সাজান বলে পুলিশের তদন্তে উঠে এসেছে।
প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পালানোর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য, যেভাবে নাটক সাজায় পুলিশ
পাইকগাছায় বাড়ছে প্রাণীর আক্রমণ, দুই মাসে আক্রান্ত ৭৩৯ জন 
খুলনার পাইকগাছায় কুকুর, বিড়ালসহ বিভিন্ন প্রাণীর আক্রমণের ঘটনা বাড়ছে। গত দুই মাসে এসব প্রাণীর কামড় ও আঁচড়ে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন নিয়েছেন ৭৩৯ জন। এর মধ্যে আগস্ট মাসে ৩৮৬ জন এবং সেপ্টেম্বরে ৩৫৩ জন ভ্যাকসিন নিয়েছেন।
পাইকগাছায় বাড়ছে প্রাণীর আক্রমণ, দুই মাসে আক্রান্ত ৭৩৯ জন 
বাংলাদেশি ভেবে নিজ দেশের দুই নাগরিককে গুলি করে ফেলে গেল বিএসএফ
গরু চোরাচালানের সময় দুই ভারতীয় নাগরিককে আটকের পর বাংলাদেশ সীমান্তে এনে গুলি করে ফেলে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বাংলাদেশি ভেবে নিজ দেশের দুই নাগরিককে গুলি করে ফেলে গেল বিএসএফ
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবক নিহত
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় মো. সজিব (২৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার (৪ অক্টোবর) সৌদি স্থানীয় সময় রাতে জুবাইল শহরে এই ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান ওই যুবক।
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবক নিহত
আরও পড়ুন
দিল্লির ছাত্র আন্দোলন থেকে গ্রেপ্তার, ৬ বছর পর ৭ দিনের জামিন
সালিশ শেষে বাড়ি ফিরছিলেন আ.লীগ নেতা, অতঃপর...
বৌ-ভাতে চুরি করা গরু জবাই, অতঃপর...
কোটচাঁদপুরে যুবলীগ নেতা শহিদ গ্রেপ্তার