ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

জৌলুস হারাচ্ছে দেশের একমাত্র রকস মিউজিয়াম

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ১১:২৪ এএম
ছবি: সংগৃহীত

পঞ্চগড় সরকারি মহিলা কলেজের তৎকালীন অধ্যক্ষ ড. নাজমুল হক ১৯৯৭ সালে দেশের একমাত্র পাথরের জাদুঘর বা রকস মিউজিয়ামটি প্রতিষ্ঠা করেছিলেন।

কলেজ চত্বরে প্রতিষ্ঠা করা জাদুঘরটিতে জেলার প্রত্নতাত্ত্বিক ও লোকজ সংস্কৃতির প্রায় এক হাজার সংখ্যকেরও বেশি উপকরণ সংরক্ষিত রয়েছে। এতে অভ্যন্তরীণ ও উন্মুক্ত দুই রকমের গ্যালারি রয়েছে।

অভ্যন্তরীণ গ্যালারিতে রয়েছে বিভিন্ন আকৃতি, রং ও বৈশিষ্ট্যের আগ্নেয়শীলা, পাললিক শীলা, নুড়ি পাথর, সিলিকা নুড়ি, সিলিকা বালি, হলুদ ও গাঢ় হলুদ বালি, খনিজবালি, সাদা মাটি, তরঙ্গায়িত চ্যাপ্টা পাথর, লাইমস্টোন, পলি ও কুমোর মাটি এবং কঠিন শীলা। বহু বছরের পুরনো ইমারতের ইট, রয়েছে পোড়ামাটির মূর্তিও।

বর্তমানে পরিচর্যার অভাবে জৌলুস হারাচ্ছে জাদুঘরটি। কলেজ প্রশাসন বলছে, অবহেলায় না রেখে মিউজিয়ামটি দ্রুত স্থানান্তরিত করে রক্ষণাবেক্ষণ করা হোক।

পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ, এস, এম হারুন-অর-রশীদ আক্ষেপের সুরে বললেন, শুরুর দিকে শিক্ষক হিসেবে এই কলেজে আমিও ছিলাম। তৎকালীন অধ্যক্ষ স্যার অনেক পরিশ্রমের বিনিময়ে জাদুঘরটি দাঁড় করিয়েছেন, কিন্তু এখন কোন লোকবল না থাকায় আমরা ব্যক্তিগত ভাবে যতটুকু পারছি ভালো রাখার চেষ্টা করছি।

আরও পড়ুন

এ বিষয়ে জেলা প্রশাসক শুকরিয়া পারভীন জানান, মিউজিয়ামটি সংরক্ষণে তিনি আন্তরিক, স্থানান্তরিত করার বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে নির্দিষ্ট জায়গা নির্বাচন করবেন।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
ময়মনসিংহের ভালুকায় বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে। 
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
ক্লাসরুম যেন মরণফাঁদ
হবিগঞ্জের মাধবপুরে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাদের পলেস্তারা খসে পড়ছে, কোথাও কোথাও বেরিয়ে এসেছে মরিচা ধরা রড। যে-কোনো সময় ছাদের অংশ ধসে পড়ার আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এসব কক্ষে পাঠদান চলছে। 
ক্লাসরুম যেন মরণফাঁদ
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
হেমন্তের নির্মল আকাশে ধরা দিয়েছে হিমালয়ের অপরূপ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে খালি চোখেই দেখা মিলছে বরফে ঢাকা এই পর্বতশৃঙ্গের।
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
আরও পড়ুন
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
পানির ন্যায্য হিস্যা দিয়েই ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
মসজিদগুলোকে দলীয় কার্যালয় বানানোর চেষ্টা করা হয়েছিল: পানিসম্পদ প্রতিমন্ত্রী
বিএসএফের বড় অপচেষ্টা রুখে দিলো বিজিবি