ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিওকর্মীরা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ০৫:০৭ পিএম
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে কিস্তির টাকা আদায়কে কেন্দ্র করে সুমন চন্দ্র রায় নামে এক গ্রাহকের বাড়ি থেকে গরু নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) বিরুদ্ধে।

ভুক্তভোগী সুমন চন্দ্র রায় ঠাকুরগাঁও পৌরশহরের রোড এলাকার ওষুধ ব্যবসায়ী। ইএসডিওর শান্তিনগর শাখা থেকে মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় এক লাখ ৫০ হাজার টাকা ঋণ নেন। ঋণ গ্রহণের পর থেকে তিনি নিয়মিত কিস্তি পরিশোধ করে আসছিলেন। কোনো কিস্তি বকেয়াও ছিল না। তবে তিনি হঠাৎ বাসা পরিবর্তন করেন। পরে গত ৩০ জুলাই হঠাৎ ইএসডিওর কয়েকজন মাঠকর্মী তার বাড়িতে গিয়ে একসঙ্গে সব টাকা পরিশোধের জন্য চাপ সৃষ্টি করেন। তাৎক্ষণিকভাবে টাকা দিতে না পারায় গরু নিয়ে যান ইএসডিও কর্মীরা।

স্থানীয় মুদি দোকানি ছানোয়ার হোসেন বলেন, সুমনের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সে পালিয়ে যাচ্ছে না। আমাদের চোখের সামনে টানাহেঁচড়া আর জোরজবরদস্তি করে গরুটা নিয়ে গেলো। তার কিস্তির টাকাও বকেয়া নেই। এটা উচিত হয়নি মাঠ কর্মীদের।

ভুক্তভোগী সুমন চন্দ্র রায় বলেন, আমি নিয়মিত কিস্তি দিয়েছি। কোনো বকেয়া ছিল না। নিয়ম অনুযায়ী আমি পরিশোধের আরও ৭ মাস সময় পাবো। তারা এখনই পরিশোধ করার জন্য চাপ দেয়। আমি গ্রামের বাড়ি থেকে শহরের ভাড়া বাসায় উঠেছি। তাদের কাছে আমার চেক রয়েছে। তারপরও আমার বাড়ি থেকে গরু নিয়ে গেছে। এতে আমি আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি।

আরও পড়ুন

ঘটনার ছয়দিন পরও গরুটি ইএসডিওর শান্তিনগর শাখার মাঠে রাখা রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত মাঠকর্মী ও ম্যানেজারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

শান্তিনগর শাখার এক কর্মচারী বলেন, ওই গ্রাহক অন্য জায়গায় চলে যাচ্ছিলেন। এমন খবর পেয়ে আমরা গরুটি অফিসে এনে রেখেছি। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

বেসরকারি সংস্থা ইএসডিওর এরিয়া ম্যানেজার মিতালি বলেন, এমন একটা ঘটনা ঘটেছে। ম্যানেজার আরও বিস্তারিত বলতে পারবেন। ওনাকে ফোনে পাওয়া গেলো না। তবে বিষয়টি দুই পক্ষের কাছে শুনলে পরিষ্কার হবে। সমাধানের জন্য চেষ্টা চলছে। যতটুকু জানা গেছে গ্রাহক অন্য জায়গায় চলে যাচ্ছিলেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কুমিল্লায় রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৬২৪
কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে এখন পর্যন্ত ৬২৪ জনকে আটক করা হয়েছে।
কুমিল্লায় রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৬২৪
বিকল ট্রলারে ৫ দিন ভাসতে থাকা ১৮ জেলেকে উদ্ধার
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন সাগরে মাছ ধরার ট্রলার বিকল হয়ে পাঁচদিন ধরে ভেসে থাকার পর ১৮ জেলেকে উদ্ধার করা হয়েছে।
বিকল ট্রলারে ৫ দিন ভাসতে থাকা ১৮ জেলেকে উদ্ধার
গোসলের সময় ব্যথায় কেঁদে ওঠে ২ বছরের শিশু, কারণ জানতেই হতভম্ব স্বজনরা
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ২ বছর বয়সী ভাতিজিকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিশুটির আপন চাচা নীরব হোসেনকে (১৭) হেফাজতে নিয়েছে পুলিশ। 
গোসলের সময় ব্যথায় কেঁদে ওঠে ২ বছরের শিশু, কারণ জানতেই হতভম্ব স্বজনরা
৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর
নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৭ নেতাকর্মীকে ব্যক্তিগত অর্থায়নে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে পাঠিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর
বিয়ের আগেই গর্ভধারণ, নবজাতককে প্রেমিকের হাতে দিয়ে উধাও মা
কুমিল্লার দেবিদ্বারে বিবাহবহির্ভূত সম্পর্কে গর্ভবতী হয়ে হাসপাতালে এক নবজাতক জন্ম দেওয়ার পর তাকে প্রেমিকের (নবজাতকের বাবা) হাতে তুলে দিয়ে এক তরূনী উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে নবজাতকের বাবা পরিচয় দেওয়া মো. মমিনকে (২৪) হেফাজতে নিয়েছে পুলিশ।
বিয়ের আগেই গর্ভধারণ, নবজাতককে প্রেমিকের হাতে দিয়ে উধাও মা
আরও পড়ুন
বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত, সিদ্ধান্ত পরে: রিজভী
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন মির্জা ফখরুলের ছোট ভাই
স্কুলছাত্রীর ‘সর্বনাশ’ করে বাড়ির সামনে ফেলে যান রুবেল, অতঃপর...
৩৬ ঘণ্টা পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ